সপ্তাহের বাছাই চাকরি
উদ্দীপন
পদের সংখ্যা: ৪৫৩ জন
যেসব পদে নিয়োগ: সহকারী পরিচালক (অর্থ ও হিসাব), ডেপুটি ম্যানেজার (অর্থ ও হিসাব), ডেপুটি ম্যানেজার (মাইক্রো ইনস্যুরেন্স কর্মসূচি), সিনিয়র প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচি), ব্রাঞ্চ ম্যানেজার (গ্রিন এনার্জি প্রকল্প), প্রোগ্রাম অফিসার (ক্ষুদ্রঋণ কর্মসূচি), ফার্স্ট প্রোগ্রাম অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট (অর্থ ও হিসাব), ফার্স্ট ক্রেডিট অফিসার (ক্ষুদ্রঋণ কর্মসূচি), টেকনিক্যাল অফিসার (গ্রিন এনার্জি প্রকল্প)।
যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পদভেদে এইচএসসি থেকে স্নাতকোত্তর পাস হতে হবে এবং সর্বোচ্চ বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। পদভেদে প্রার্থীদের ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: পদভেদে বেতন ৮ হাজার ৫০০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যেমন মোবাইল ফোনের বিল, যাতায়াত ভাতাসহ অন্যান্য সুবিধা পাওয়া যাবে।
আবেদনের ঠিকানা: উপপরিচালক, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-৯, রোড নম্বর-০১, ব্লক-এফ, জনতা তো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি., রিং রোড, আদাবর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) উদ্দীপন-এর অনুকূলে জমা দিতে হবে এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং দুজন পরিচয়দানকারী ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৫।
সূত্র: ২৬ মে প্রথম আলো, পৃষ্ঠা-১৪
সমাজসেবাঅধিদপ্তর
পদের নাম: ইউনিয়ন সমাজকর্মী (স্থায়ী রাজস্ব)।
পদের সংখ্যা: ২০টি।
বেতন: ৪৭০০-৯৭৪৫ টাকা।
বয়স: ১৫-০৫-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ২য় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, টাঙ্গাইল, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা। তবে সব জেলার শারীরিক প্রতিবন্ধী ও এতিম প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ০১ পাতার চাকরির আবেদন ফরম পূরণপূর্বক আবেদনপত্র মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সমাজসেবা ভবন, প্লট নং-ই-৮, বি-১ আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে। চাকরির আবেদন ফরম অনলাইনে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে ( www.dss.gov.bd) পাওয়া যাবে। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে কোড নং (১-২৯৩১-০০০০-২০৩১) এ মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের ওপরের অংশের ডান পাশে বিভাগীয় প্রার্থী/বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০১৫।
বাংলাদেশরেলওয়ে (পশ্চিমাঞ্চল)
পদের নাম: ওয়েম্যান।
পদের সংখ্যা: ১ হাজার ১১৩ জন।
বয়স: ১৫-০৬-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
বেতন: ৪২৫০-৮১৪০ টাকা।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র চিফ পার্সোনেল অফিসার (পশ্চিম) বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, রাজশাহী-এর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদন ফরম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে www.railway.gov.bd পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার মূল সনদের সত্যায়িত কপি, চেয়ারম্যান/ইউনিয়ন অথবা ওয়ার্ড কাউন্সিলর/সিটি করপোরেশনে বা মেয়র, পৌরসভা কর্তৃক ইস্যুকৃত প্রার্থীর জাতীয়তার স্বপক্ষে সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি, পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা কোড নং ১-৫১৩১-০০০০-২০৩১ তে জমাদানের ট্রেজারি চালানের মূল কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দেওয়া চারিত্রিক সনদ সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর সময় খামের বাঁ দিকের ওপরের অংশে পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৫।
বাংলাদেশপরমাণুশক্তিকমিশন
পদের নাম: সায়েন্টিফিক অফিসার।
পদের সংখ্যা: ৯টি।
বয়স: ১৮/০৬/১৫ তারিখে ৩০ বছর।
বেতন: ১১০০০-২০৩৭০ টাকা।
যোগ্যতা: এসএসসি থেকে পরবর্তী পরীক্ষাসমূহে কমপক্ষে তিনটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণিসহ ফিজিকস/অ্যাপ্লাইড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস/কেমিস্ট্রি/ কম্পিউটার সায়েন্স/এনভায়রনমেন্টাল সায়েন্স/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে থিসিসসহ এমএস ডিগ্রি।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র সচিব, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পরমাণু ভবন, ই-১২/এ, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর ডাক বা কুরিয়ার সার্ভিস যোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অনুকূলে ৩০০ টাকার পোস্টাল অর্ডার ও ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এ ছাড়া আর কোনো কাগজপত্রের অনুলিপি জমা দিতে হবে না। খামের ওপর পদের নাম ও কোটা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ জুন ২০১৫।
জেনারেলফার্মাসিউটিক্যাল
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান)
বয়স: ৩০ বছরের মধ্যে।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগ্রহী প্রার্থীদের ১ কপি জীবনবৃত্তান্ত, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও সব শিক্ষাগত যোগ্যতার সনদের (মূল ও ফটোকপি) সঙ্গে নিয়ে নিচের ঠিকানায় আগামী ২৯ ও ৩০ মে তারিখ সকাল ১০টা থেকে বেলা ৩টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
ঢাকা: বাড়ি নং- ৪৮/এ, রোড- ১১/এ, ধানমন্ডি, ঢাকা- ১২০৯, টেলিফোন: ৯১৩২৫৯৪, ৮১২০২৪৩।
কুমিল্লা: শিশু মঙ্গল রোড (সিডি পাথ হাসপাতালের পাশে), কান্দির পাড়, কুমিল্লা, টেলিফোন: ০৮১-৬৫৯৯০।
বগুড়া: আলম হাউজ, শেরপুর রোড, সূত্রাপুর বগুড়া, টেলিফোন: ০৫১-৬৪৬০১।
রংপুর: বাড়ি-১২৪, রোড-২, সার্কিট হাউজ লেন, সি এস রোড, ধাপ, রংপুর, টেলিফোন: ০৫২১-৬৫০৪১।
যশোর: গোধূলি, হাউজ নং- ৩০, কারবালা রোড, যশোর, টেলিফোন: ০৪২১-৬৭১৮১।
সূত্র: ২২ মে প্রথম আলো, চাকরি বাকরি, পৃ:৩।
রেখাপ্রকাশনী
পদের নাম: এরিয়া ম্যানেজার (মার্কেটিং)।
পদের সংখ্যা: ২০ জন।
অভিজ্ঞতা: ৩ বছর।
যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর।
বেতন: ২০,০০০ টাকা। (বাসাভাড়া ও ডিএসহ)।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্তসহ আবেদনপত্র নিচের ঠিকানায় পাঠাতে হবে।
ঢাকা অফিস: রেখা প্রকাশনী, স্বজন টাওয়ার-২, প্লট নং-২০৩ (তৃতীয় তলা), তোপখানা রোড, সেগুনবাগিচা-৩ ঢাকা।
নোয়াখালী অফিস: পপুলার লাইব্রেরি, স্টেশন রোড, চৌমুহনী, নোয়াখালী।
ই-মেইল: [email protected]।
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০১৫।
সূত্র: ২২ মে প্রথম আলো, চাকরি বাকরি, পৃ: ৪
আকিজগ্রুপ
পদের নাম: সহকারী স্টোরকিপার।
বয়স: ৩১/৫/২০১৫ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।
উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো এলাকা।
যোগ্যতা: ন্যূনতম বিকম/বিবিএস/বিএসইসি পাস। প্রার্থীকে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও ইন্টারনেট চালনায় পারদর্শী হতে হবে।
বেতন: ১৫৫০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের এইচ আর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, আকিজ গ্রুপ, আকিজ চেম্বার, ৭৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ বরাবর মোবাইল ফোন নম্বরসহ আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সব শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০১৫।
সূত্র: ২৫ মে প্রথম আলো, পৃ: ১৫।