সপ্তাহের বাছাই চাকরি
এসকেএফ
পদের নাম: মেডিকেল সার্ভিসেস অফিসার
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক। (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান)।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লেখা দরখাস্ত, সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ১ কপি জীবনবৃত্তান্ত নিয়ে নিচের ঠিকানায় সকাল ১০টা থেকে ১.৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে।
ঢাকা: ৪, ৬ ও ৭ জুন ২০১৫, ১৫৮ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩।
রংপুর: ৬ জুন ২০১৫, বাড়ি-১১৯, রোড-১, গোমোস্তাপাড়া, রংপুর।
রাজশাহী: ৭ জুন ২০১৫, ৩১১/২, উপশহর হাউজিং স্টেট (উপশহর নিউমার্কেটের পাশে), রাজশাহী।
সূত্র: ২৯ মে প্রথম আলো, চাকরিবাকরি, পৃ: ১।
ইসলামিক ফাউন্ডেশন
পদের নাম: মেডিকেল অফিসার (মিশন)।
পদের সংখ্যা: ১২টি।
বয়স: ১৫-০৬-২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: ১২০০০-২১৬০০ টাকা।
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। মেডিকেল পেশায় ২ বছরের অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদের কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ইসলামিক ফাউন্ডেশন শিরোনামে যেকোনো স্থানের সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংক, বায়তুল মোকাররম শাখা, ঢাকার ওপর ৩০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এম.আই.সি.আর (অফেরতযোগ্য) সংযুক্ত করে মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবরে পৌঁছাতে হবে। খামের ওপর পদের নাম ও আবেদনকারীর পূর্ণ ঠিকানা (নিজ জেলাসহ) স্পষ্ট করে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৫।