সপ্তাহের বাছাই চাকরি
এসকেএফ
পদের নাম: মেডিকেল সার্ভিসেস অফিসার
যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক। (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান)।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লেখা দরখাস্ত, সম্প্রতি তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ১ কপি জীবনবৃত্তান্ত নিয়ে নিচের ঠিকানায় সকাল ১০টা থেকে ১.৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকতে হবে।
ঢাকা: ১৮, ২০ ও ২১ জুন ২০১৫, ১৫৮ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩।
বগুড়া: ২০ জুন ২০১৫, টিডিসিএল, ফুলদীঘি (পেপসি প্ল্যান্ট), বগুড়া।
যশোর: ২০ জুন ২০১৫, ৭৭/সি, মুজিব সড়ক, যশোর।
সূত্র: ১২ জুন প্রথম আলো, চাকরিবাকরি, পৃ: ১।
ডাচ্-বাংলা ব্যাংক
পদ: প্রবেশনারি অফিসার
যোগ্যতা: এমবিএ/ ব্যবসায় শিক্ষার যেকোনো বিষযে স্নাতকোত্তর/ এমবিএ (বিআইবিএম)/ অর্থনীতি, কৃষি অর্থনীতি, পরিসংখ্যান, ফলিত পরিসংখ্যান, গণিত, ফলিত গণিত, পদর্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিক ও ফলিত পদার্থ, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, ইংরেজি বিষয়ে স্নাতকোত্তর/ বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ। যেকোনো তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ জুলাই। www.dutchbanglabank.com/Online_job
গ্রামীণফোন
পদ: জুনিয়র অ্যাপ্রেন্টিস
(খণ্ডকালীন)
যোগ্যতা: আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটারের মৌলিক জ্ঞান, যোগাযোগদক্ষতা, সেবার মানসিকতা থাকতে হবে।
আবেদন: আবেদন করতে হবে গ্রামীণফোন ওয়েবসাইটের (www.grameenphone.com/about/career) মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ: ২০ জুন
সেমিকন প্রাইভেট লিমিটেড
পদের নাম: সেলস প্রমোশন অফিসার।
পদের সংখ্যা: ৫৭০ জন।
যোগ্যতা: যেকোনো ডিস্ট্রিবিউশন হাউসে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি অগ্রাধিকার পাবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত নিম্ন ঠিকানায় ই-মেইল পাঠানোর জন্য আহ্বান জানানো যাচ্ছে। ই-মেইলে পদের নাম, নিজ জেলা এবং থানা উল্লেখ করতে হবে। ই-মেইল: jobs@semiconbd. com
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০১৫।
সূত্র: ১৪ জুন, প্রথম আলো, পৃ: ১৩।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)
পদের নাম: মাঠ সংগঠক (গ্রেড-২)।
পদের সংখ্যা: ২০০ জন।
বয়স: ৩১/০৫/২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। ক্ষুদ্রঋণ ও মাইক্রো এন্টারপ্রাইজ কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: স্থানভেদে ১০,৭৮১ টাকা থেকে ১৩,৭৯১ টাকা প্রদান করা হবে। যোগদান করে এক মাসে প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ বাবদ ৫,০০০ টাকা সম্মানী ভাতা দেওয়া হবে।
ওয়াক-ইন-ইন্টারভিউর তারিখ ও স্থান: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও মূল সনদসহ আগামী ২৫ ও ২৬ জুন তারিখে নিম্নলিখিত পরীক্ষাকেন্দ্রে সকাল ৯.৩০ মিনিটে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
পরীক্ষাকেন্দ্রের ঠিকানা: সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয়, বনানী, বগুড়া।
ছায়াবীথি সোসাইটি উচ্চবিদ্যালয়, গাজীপুর সদর, গাজীপুর।
হুমায়ূন কবির বিদ্যানিকেতন ও আইন কলেজ, সদর উপজেলা রোড, মেড্ডা, বি.বাড়িয়া।
ঈশান বালিকা উচ্চবিদ্যালয়, ডিসি অফিসের সামনে, প্রধান ডাকঘর-সংলগ্ন, ফরিদপুর।
আল ফারুখ একাডেমি (পৌরসভা মার্কেটের পশ্চিম পাশে) কর্মসংস্থান ব্যাংক-সংলগ্ন, মাইজদী কোর্ট, নোয়াখালী।
সূত্র: ১৫ জুন, প্রথম আলো, পৃ: ৯।