সপ্তাহের বাছাই চাকরি
অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ২২টি।
বয়স: ০৬/০৮/২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর হতে হবে।
বেতন: ৭৭৪০ টাকা।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mof.gov.bd) থেকে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অনুকূলে ১/০৯০১/০০০১/২০৩১ কোড নম্বরে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকার (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের (সোনালী ব্যাংক লিমিটেড) মূল কপি সংযুক্ত করে (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় (ভবন-৭, কক্ষ ৭০৮) বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। খামের ওপরের ডান পাশে আবেদনকৃত পদের নাম, নিজ জেলার নাম ও বিশেষ কোটার নাম (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ আগস্ট ২০১৫।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
পদের নাম: শাখা ব্যবস্থাপক।
পদের সংখ্যা: ২৫।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
বেতন: সাকল্যে ১৭,১০০ টাকা। এ ছাড়া মোটরসাইকেল ও মোবাইল ভাতা প্রদান করা। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে)।
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: পিকেএসএফ-এর সহযোগী সংস্থায় শাখা ব্যবস্থাপক পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা। (MS Word, MS Excel, E-mail, Internet Browsing) সম্পর্কে অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট আকারের দুই কপি ছবি ও সকল পরীক্ষা পাসের মূল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ ও মূল নাগরিকত্ব সনদ, দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নির্বাহী পরিচালক-রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র আরআরএফ ভবন, সিঅ্যান্ডবি রোড, কারবালা, যশোর এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুলাই ২০১৫।
সূত্র: ২৬ জুন প্রথম আলো, চাকরিবাকরি পৃ: ২।
আশা
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ২১টি।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: সাকল্যে ১২,৫০০ টাকা।
যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ স্বীকৃত ম্যাটস থেকে পাস হতে হবে। প্রত্যন্ত অঞ্চলে এবং তৃণমূল জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার আগ্রহ থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীকে চিফ হেলথ অফিসার, আশা-স্বাস্থ্য কর্মসূচি বরাবরে সাদা কাগজে লিখিত জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ আবেদনপত্র আশা টাওয়ার ২৩/৩, বীর উত্তম এ এন এম নূরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০১৫।
সূত্র: ২৮ জুন প্রথম আলো, পৃ: ১৫।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
পদের নাম: উপব্যবস্থাপক (কারিগরি)।
পদের সংখ্যা: ১০।
বয়স: ২৫-০৬-১৫ তারিখে অনূর্ধ্ব ৩৯ বছর।
বেতন: ১৮,৫০০-২৯, ৭০০ টাকা।
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির চাকরিতে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতাসমেত বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/কেমিক্যাল)।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের চার কপি ছবি এবং প্রয়োজনীয় তথ্যসংবলিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের ফরম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট (www.kgdcl.gov.bd) এ পাওয়া যাবে। আবেদনপত্র মহাব্যবস্থাপক (প্রশাসন), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ১৩৭/এ, সিডিএ অ্যাভিনিউ, ষোলোশহর, চট্টগ্রাম এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে। খামের ওপর প্রার্থীর নিজের নাম ও ঠিকানা এবং পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০১৫।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় (নওগাঁ)
পদের নাম: প্রসেস সার্ভার।
পদের সংখ্যা: ৮।
বয়স: ২৫-০১-২০১৫ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ৪২৫০-৮১৪০ টাকা।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সভাপতি, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নওগাঁ বরাবর ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, প্রার্থীর নিজ এলাকার ইউনিয়ন চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সভাপতি, নিয়োগসংক্রান্ত বাছাই কমিটি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নওগাঁর অনুকূলে ১০০ টাকার পোস্টাল অর্ডার দাখিল করতে হবে। খামের ওপর পদের নাম ও জেলার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুলাই ২০১৫।
ব্র্যাক
পদের নাম: শিক্ষানবিশ কর্মকর্তা (দাবি)।
পদের সংখ্যা ১০০টি।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়সমূহ।
বেতন: ১৮,০০০ টাকা।
অভিজ্ঞতা: এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তত্ত্বাবধায়ক হিসেবে অথবা মাইক্রোফাইন্যান্সে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস এবং শিক্ষাজীবনের যেকোনো একটিতে প্রথম বিভাগসহ সকল পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD# ১৩/১৫ উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০১৫।