সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি
পদের নাম: সহকারী পরিচালক।
পদের সংখ্যা: ছয়টি।
বয়স: ০৮/১০/১৫ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: স্নাতক পর্যায়ে সম্মানসহ মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি। তবে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম একটি প্রথম শ্রেণিপ্রাপ্ত প্রার্থী এবং উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার। (একাডেমিক ডিসিপ্লিন: কৃষিবিজ্ঞান-কৃষি/কৃষি প্রকৌশলী/মৎস্য/পশু পালন। সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য-পরিসংখ্যান/অর্থনীতি/কৃষি অর্থনীতি/হিসাববিজ্ঞান/ মার্কেটিং/ফিন্যান্স/ব ্যবস্থাপনা/ডেমোগ্রাফি। বিজ্ঞান ও প্রযুক্তি- খাদ্য ও পুষ্টি বিজ্ঞান/কম্পিউটার সায়েন্স)।
বেতন: ২০৩৭০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে নির্ধারিত ফরমে কম্পিউটার টাইপ করে আবেদন করতে হবে। এ ছাড়া প্রয়োজনে বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) কোটবাড়ী, কুমিল্লার নিজস্ব ওয়েবসাইট (www.bard.gov.bd) থেকে ফরম ডাউনলোড করা যাবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পরিচালক (প্রশাসন) বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) কোটবাড়ী, কুমিল্লা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরিচালক (প্রশাসন) বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড) কোটবাড়ী, কুমিল্লার অনুকূলে সোনালী ব্যাংক লি. কোটবাড়ী শাখা, কুমিল্লার ওপর সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), সদ্য তোলা চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত সব সনদপত্রের এবং জন্ম নিবন্ধন সনদপত্র ও নাগরিকত্ব/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। প্রেরিত দরখাস্তের খামের ওপর যে পদের জন্য আবেদন করা হয়েছে, সে পদের নাম এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০১৫।
সূত্র: ২৫ আগস্ট প্রথম আলো, পৃ. ৯।
মন্ত্রিপরিষদ বিভাগ
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১৪টি।
বয়স: ২০/০৯/১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
বেতন: ৭৭৪০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঠাকুরগাঁও, লালমনিরহাট, জয়পুরহাট, পাবনা, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী ও বরগুনা জেলা।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের আবেদনপত্র যুগ্ম সচিব (প্রশাসন), মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ঠিকানাযুক্ত খামে (খামের ওপর পদের নাম উল্লেখসহ) সরাসরি (বাংলাদেশ সচিবালয়ের ৫ নম্বর গেটে) অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৫০ টাকার ট্রেজারি চালান বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখায় ১/০৪০১/০০০১/২০৩১ কোডে অথবা আয়ন ও ব্যয়ন কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগ বরাবরে পে-অর্ডার/ব্যাংক ড্রাফটে জমা প্রদানপূর্বক মূল কপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট ও এক কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং চাকরির আবেদন ফরম মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে ( www.cabinet.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০১৫।
সূত্র: ২০ আগস্ট প্রথম আলো, পৃ. ১২।
ব্র্যাক ব্যাংক লিমিটেড
পদের নাম: শাখা ব্যবস্থাপক।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: যেকোনো বাণিজ্যিক ব্যাংকে আট বছরের শাখা ব্যাংকিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রসহ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ১ গুলশান অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০১৫।
সূত্র: ৩০ আগস্ট প্রথম আলো, পৃ. ১৩।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: মেশিন অপারেটর।
কর্মস্থল: পাবনা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রি এবং মেশিন পরিচালনায় ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা। তিন বছর মেয়াদি কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী এবং মেশিন পরিচালনায় ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা। অথবা নুডলস উৎপাদন মেশিন পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ এই ঠিকানা বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০১৫।
সূত্র: ২৮ আগস্ট প্রথম আলো চাকরিবাকরি, পৃ. ১।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী
পদের নাম: মেডিকেল অফিসার।
পদের সংখ্যা: ৪ জন।
যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। কার্ডিওলজিতে ট্রেনিংপ্রাপ্তদের অগ্রাধিকার।
বেতন: মাসিক বেতন ভাতা ২৭৩৫০ টাকা থেকে ৩০৩৫০ টাকা। কার্ডিওলজিতে অভিজ্ঞ প্রার্থীদের উচ্চ প্রারম্ভিক বেতন দেওয়া যেতে পারে।
আবেদনের ঠিকানা: সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটাসহ আবেদনপত্র সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনীর বরাবর
পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০১৫।
সূত্র: ২১ আগস্ট প্রথম আলো, চাকরিবাকরি পৃ: ৩।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
পদের নাম: গ্যালারি সহকারী।
পদের সংখ্যা: তিনটি।
বয়স: ১৩/০৯/১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি।
বেতন: ৬৪০০-১৪২৫৫ টাকা।
খুলনা ও রংপুর বিভাগের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র ডাকযোগে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর অফিস সময়ে পৌঁছাতে হবে। সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন দাখিল করতে হবে। আবেদন ফরমের নমুনা এ অফিসের ওয়েবসাইট (www.nmst.gov.bd) থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mopa.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে বা অফিসের নোটিশ বোর্ডেও পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশের যেকোনো তফসিলি ব্যাংক থেকে মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকার অনুকূলে ইস্যুকৃত ১০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অডার্র জমা দিতে হবে। এ ছাড়া ৫ সেমি * ৫ সেমি আকারের ২ কপি ছবি ব্যতীত আর কোনো কাগজপত্রের অনুলিপি জমা দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০১৫।