সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ অফিসার-প্রকৌশলী (সিভিল)।
পদের সংখ্যা: ২৮টি।
বয়স: ২১ থেকে ৩০ বছর। (মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর)।
বেতন: ২০৩৭০ টাকা।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণির (সমমানের সিজিপিএ) ৪ বছরের স্নাতক (সম্মান) এবং একাডেমিক পরীক্ষার যেকোনো দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি (সমমানের জিপিএ/সিজিপিএ)। কোনো তৃতীয় বিভাগ/ শ্রেণি (সমমানের জিপিএ/ সিজিপিএ) গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: কম্পিউটার জ্ঞান আবশ্যক।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের জনতা ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট (www.janatabank-bd.com) এর মাধ্যমে অথবা সরাসরি চাকরি-সংক্রান্ত ওয়েবসাইট career.janatabank-bd.com এ CV/Resume Registration করে আবেদন করতে হবে। উক্ত ওয়েবসাইট এ চাকরির আবেদনের নিয়মাবলি ও অন্যান্য শর্তসহ পরীক্ষা অনুষ্ঠানের তথ্য পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০১৫।

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
পদের নাম: ক্যাশ অফিসার।
বয়স: ০৩/০৯/১৫ তারিখে সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: ১৬৫৪০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলি ওয়েবসাইটেই পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০১৫।

টিএমএসএস
টিএমএসএস

টিএমএসএস
পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা (এসআর-১৫ম স্তর)।
পদের সংখ্যা: ১৬ জন।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা।
বেতন: শিক্ষানবিশকালে ১০২০০ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে মোট বেতন ১৩০৫৬ টাকা। এ ছাড়া সিটি করপোরেশনের ক্ষেত্রে মূল বেতনের ৪০ শতাংশ সিটি ভাতাসহ চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: হিসাববিজ্ঞান/ ফিন্যান্স বিষয়ে স্নাতক। ঋণ কার্যক্রমের পাশাপাশি কম্পিউটার ব্যবহার (এমএস অফিস) জানা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত, অনুলিপিসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র পরিচালক (এইচআরএম অ্যাডমিন) বরাবর প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫ পশ্চিম কাজীপাড়া মিরপুর-১০, ঢাকা-১২১৬ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) টিএমএসএস শিরোনামে রূপালী ব্যাংক, টিএমএসএস শাখা, নওদাপাড়া, বগুড়া অনুকূলে অথবা সংস্থার যেকোনো অঞ্চল, জোন, ফাউন্ডেশন অফিস ও হেড অফিস থেকে গ্রহণকৃত মানি রশিদ (১০ টাকা সার্ভিস চার্জসহ) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০১৫।
সূত্র: ৩১ আগস্ট প্রথম আলো, পৃ: ৮।

বাংলাদেশ পাটকল করপোরেশন
বাংলাদেশ পাটকল করপোরেশন

বাংলাদেশ পাটকল করপোরেশন
পদের নাম: সহ-চিকিৎসা কর্মকর্তা।
পদের সংখ্যা: ০৮ জন।
বয়স: ১৭/০৯/১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন: ১১০০০-২০৩৭০ টাকা।
যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি। তিন বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সচিব, বাংলাদেশ পাটকল করপোরেশন, আদমজী কোর্ট, এনেক্স-১ (পঞ্চম তলা), ১১৫-১২০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে বা সরাসরি বিজেএমসি প্রধান কার্যালয়ে সংরক্ষিত বক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ পাটকল করপোরেশন এর অনুকূলে যেকোনো তফসিল ব্যাংক থেকে ৩০০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) এমআইসিআর যুক্ত ব্যাংক ড্রাফট/ পে-অর্ডারের কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি (৫ ^৫ সেমি) (যা কোনো সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০১৫।