সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি
পদের নাম: মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ১৪টি (১২টি পদ মুক্তিযোদ্ধা কোটায় এবং ২টি পদ সাধারণ কোটায়)।
বয়স: ২৯-১০-১৫ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাস এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল/অটোমোটিভ ট্রেডে কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব পাস।
বেতন: ১১২৩৫ টাকা (জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী)।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, নোয়াখালী, ফেনী, ঝালকাঠি ও পিরোজপুর।
আবেদনের ঠিকানা: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরম বিআরটিএর ওয়েবসাইটে (www.brta.gov.bd) পাওয়া যাবে। নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে ডাকযোগে চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পুরাতন বিমানবন্দর সড়ক, এলেনবাড়ী তেজগাঁও, ঢাকা-১২১৫ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৫-৫ সে.মি. সাইজের সদ্য তোলা ৩ কপি সত্যায়িত ছবি ও পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা জমার ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। আবেদনকারীকে চেয়ারম্যান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১-৫০৪৩-০০০০-২৬৮১ খাতে ১০০ টাকা ট্রেজারি চালান মূলে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০১৫।
বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
বয়স: ০৬-১০-১৫ তারিখে মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুযায়ী ১১০০০-২০৩৭০ টাকা।
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ/ফলিত পদার্থ/গণিত/পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি/চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যতীত অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কম্পিউটারের ওপর স্বীকৃত যথাযথ সার্টিফিকেট/ ডিপ্লোমা/ ডিগ্রি থাকতে হবে।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৫ নভেম্বর ২০১৫।
ব্র্যাক
পদের নাম: সেলস অফিসার।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে ১ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষ।
বেতন: মাসিক বেতন সাকল্যে ৯০০০ টাকা। অতিরিক্ত টিএ/ডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা আছে।
যোগ্যতা: এইচএসসি।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সকল প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-551015 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০১৫।
সূত্র: ৯ অক্টোবর প্রথম আলো চাকরিবাকরি পৃ: ২।
ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার
পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: ডিপ্লোমা/বিএসসি ইন হেলথ টেকনোলজি।
বেতন: সাকল্যে মাসিক বেতন ১১৭৬৪ থেকে ১৩৩২০ টাকা। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সব সুবিধা প্রদান করা হবে।
অভিজ্ঞতা: হাসপাতাল অথবা ক্লিনিকে প্যাথলজি কার্যক্রম পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। (ভার্ক মা ও শিশু হাসপাতাল)।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ ২ কপি ছবি, বায়োডাটা, সব শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর সাভার, ঢাকা-১৩৪০ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল ফোন নম্বর ও খামের ওপর পদের নাম লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০১৫।
সূত্র: ৯ অক্টোবর চাকরিবাকরি পৃ: ৩।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী
পদের নাম: মেডিকেল অফিসার।
পদের সংখ্যা: ৪টি।
যোগ্যতা: এমবিবিএস ও বিএমডিসি কর্তৃক নিবন্ধিত। কার্ডিওলজি ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার।
বেতন: মাসিক বেতন ভাতা ২৭০০০ টাকা থেকে ৩২০০০ টাকা। কার্ডিওলজি অভিজ্ঞ প্রার্থীকে উচ্চ প্রারম্ভিক বেতন দেওয়া যেতে পারে।
আবেদনের ঠিকানা: সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, সব সনদের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ (যদি থাকে) এবং বায়োডাটা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র সাধারণ সম্পাদক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ফেনী বরাবরে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০১৫।
সূত্র: ৯ অক্টোবর চাকরিবাকরি, পৃ: ২।