সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড
পদের নাম: লাইন নির্মাণ পরিদর্শক।
পদের সংখ্যা: ১১টি।
বয়স: ৩১-১০-১৫ তারিখে সর্বনিম্ন ১৮ অনূর্ধ্ব ৩০ বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৩২ এবং ৩৫ বছর।
যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে ২ বছর মেয়াদি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স/ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স ট্রেডে এইচএসসি (ভোকেশনাল) পাস অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান থেকে ২ বছর মেয়াদি বিল্ডিং মেইনটেন্যান্স/সিভিল কনস্ট্রাকশন/জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স ট্রেডে এসএসসি (ভোকেশনাল) পাসসহ ২ বছরের চাকরির অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তর–সংলগ্ন ট্রেনিং একাডেমি ভবনের (২য় তলা) পরিচালক, (প্রশাসনিক ব্যবস্থাপনা), UREDS, DCSD প্রকল্পের দপ্তর, বাপবিবোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা থেকে বিনা মূল্যে হাতে হাতে এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) থেকে ডাউনলোড করে আবেদন ফরম (পূরণযোগ্য প্রবেশপত্রসহ) সংগ্রহ করতে হবে। আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে। আবেদনপত্র পরিচালক, (প্রশাসনিক ব্যবস্থাপনা), UREDS, DCSD প্রকল্প, বাপবিবোর্ড ট্রেনিং একাডেমি ভবন (২য় তলা), ঢাকা-১২২৯–এর বরাবরে ডাক/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। খামের ওপরে পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সদ্য তোলা ২ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এবং ১০০ টাকা মূল্যমানের ক্রসড পোস্টাল অর্ডার/সরকারের রাষ্ট্রায়ত্ত যেকোনো বাণিজ্যিক ব্যাংক থেকে পে/অর্ডার পরিচালক, (প্রশাসনিক ব্যবস্থাপনা), UREDS, DCSD প্রকল্প, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকার অনুকূলে সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ নভেম্বর ২০১৫।

পদের নাম: মার্চেন্ডাইজার।

পদের সংখ্যা: ১০ জন।

যোগ্যতা: ডিগ্রি/মাস্টার্স, ইংরেজিতে বলতে/লিখতে পারদর্শী। এককভাবে সরাসরি বিদেশি ক্রেতা/বিক্রেতার সঙ্গে যোগাযোগ স্থাপনে সক্ষম। যেকোনো প্রতিষ্ঠিত সোয়েটার শিল্পপ্রতিষ্ঠানে মার্চেন্ডাইজার পদে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা। অনভিজ্ঞ প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।

বেতন-ভাতা: যোগ্যা প্রার্থীকে আকর্ষণীয় বেতন-ভাতা প্রদান করা হবে এবং কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় যাতায়াত ও দুপুরের খাবারের ব্যবস্থা রয়েছে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীকে সম্প্রতি তোলা ছবি ও জীবন বৃত্তান্তসহ [email protected] বরাবরে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০১৫।

সূত্র: ১৩ অক্টোবর প্রথম আলো, পৃ. ৪।

এবি ফিড মিলস লি.

পদের নাম: সেলস অফিসার।

পদের সংখ্যা: ৩০ জন।

বেতন: আলোচনা সাপেক্ষে।

যোগ্যতা: স্নাতক/সমমান/ডিভিএম

অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর।

আবেদনের ঠিকানা: প্রার্থীদের বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীদের আবেদনপত্র ও সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত পরিচালক, প্রশাসন ও মানবসম্পদ, এবি ফিড মিলস লি., বাড়ি নম্বর-৪১ (৪র্থ তলা), সড়ক নম্বর-৭, ব্লক-এফ, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ নভেম্বর ২০১৫।

সূত্র: ১৬ অক্টোবর প্রথম আলো চাকরিবাকরি, পৃ. ৩।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ

পদের নাম: সহকারী রেজিস্ট্রার।

পদের সংখ্যা: ৩ জন।

বয়স: ৩৫ বছর।

বেতন: ২৯০০০-৬৩৪১০ টাকা।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান গ্রেড গ্রহণযোগ্য হবে না। উচ্চতর ডিগ্রি/প্রশিক্ষণ/কম্পিউটার ব্যবহারে দক্ষতাসম্পন্ন প্রার্থী অগ্রাধিকারযোগ্য।

অভিজ্ঞতা: কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে/ডিগ্রি পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা অথবা প্রশাসন-সংক্রান্ত কাজে কর্মকর্তা হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ৫ বছরের চাকরির অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে সমযোগ্যতাসম্পন্ন অভিজ্ঞ নৌবাহিনীর (অব.) কর্মকর্তারাও আবেদন করতে পারবেন এবং তাঁদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে পূরণকৃত ৭ সেট পূর্ণাঙ্গ দরখাস্ত রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, মেঘনা ভবন, প্লট নম্বর-১৪/৬-১৪/২৩, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানায় পৌঁছাতে হবে। প্রার্থীর পদের নাম খামের ওপর স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে। (আবেদন ফরম এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmrmu.edu.bd বা রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে। বিএসএমআরএমইউ জেনারেল ফান্ডের অনুকূলে সহকারী রেজিস্ট্রার পদের জন্য ৮০০ টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতা সনদের (যদি থাকে) সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর বর্তমান ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিট-সংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০১৫।

সূত্র: ৫ অক্টোবর প্রথম আলো, পৃ. ৩।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন

পদের নাম: ব্যবস্থাপক (অর্থ/হিসাব)।

পদের সংখ্যা: ২০টি (কম/বেশি)।

বয়স: ০৮-১১-১৫ তারিখে ৩৭ বছর (অধিকতর যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে ৪২ বছর পর্যন্ত শিথিলযোগ্য)।

বেতন: ২২২৫০-৩১২৫০ টাকা।

যোগ্যতা: এসিএ/আইসিএমএ অথবা এমকমসহ সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের প্রথম শ্রেণির দায়িত্বশীল পদে ১০ বছর চাকরির অভিজ্ঞতা অথবা বিকমসহ অনুরূপ পদে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা।

আবেদনের ঠিকানা: আবেদনকারীকে দরখাস্ত ও জীবনবৃত্তান্ত অবশ্যই বাংলায় লিখতে হবে। আবেদনপত্র চিফ অব পার্সোনেল, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন, চিনিশিল্প ভবন, ষষ্ঠ তলা, ৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০-এর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখসহ শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত কপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি (সত্যায়িত) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এর অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/প্রযোজ্য ক্ষেত্রে পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ নভেম্বর ২০১৫।

সূত্র: ১৩ অক্টোবর প্রথম আলো, পৃ. ৫।

আশা

পদের নাম: প্রকিউরমেন্ট অফিসার।

পদের সংখ্যা: ২ জন।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন: শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০০০০ টাকা।

যোগ্যতা: বিবিএসহ এমবিএ। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার বিবেচনা করা যেতে পারে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীকে ই-মেইলে ([email protected]) অথবা স্বহস্তে সাদা কাগজে লিখিত জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেসসহ), ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ৩ টাকা মূল্যের ডাকটিকিট লাগানো ১টি ফেরত খামের ওপর প্রার্থীর বর্তমান ঠিকানা লিখে প্রেসিডেন্ট আশা বরাবরে আশা টাওয়ার, ২৩/৩ বীর উত্তম এএনএন নূরুজ্জামান সড়ক, শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে। নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) হিসেবে জমা দিতে হবে, যার বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয়ী হিসাবের লভ্যাংশের হারে লভ্যাংশ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০১৫।