সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: গার্ডেনার।

পদের সংখ্যা: ২৮ জন।

যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন: ৪১০০-৭৭৪০ টাকা।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, কুড়িগ্রাম, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩ ঠিকানায় ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো প্রকার ঘষামাজা ছাড়া সকল শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদের ফটোকপির (সত্যায়িত), ইউনিয়ন/পৌরসভার/সিটি করপোরেশনের বাসিন্দা সে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশনের চেয়ারম্যান/কমিশনার/মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদের ফটোকপি (সত্যায়িত), প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি এবং পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর-এর অনুকূলে (সঞ্চয়ী হিসাব নম্বর ০১২১৩৪০০৩৮৭২, সোনালী ব্যাংক, নৌ সদর শাখা, বনানী, ঢাকা ১২১৩) ৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার প্রদান করতে হবে। আবেদনপত্র প্রেরণের জন্য ব্যবহৃত খামের ওপর পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম এবং কোটা (যদি থাকে) মোটা অক্ষরে স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০১৫।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল

 পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি)।

পদের সংখ্যা: ৬।

বয়স: ১৮-১১-২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন: ৬৪০০-১৪২২৫ টাকা।

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পাসসহ সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে সংশ্লিষ্ট কোর্সে তিন বছরের ডিপ্লোমা পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

আবেদনের ঠিকানা: বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির আবেদন ছক অনুযায়ী কম্পিউটারের মাধ্যমে লিপিবদ্ধ করে আবেদন করতে হবে। আবেদনপত্র সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর-এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস অথবা কার্যালয়ে রক্ষিত বাক্সে নির্ধারিত তারিখের মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের সদ্য তোলা চার কপি রঙিন ছবি এবং সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর-এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ১-২৭১১-০০০০-২৩৬৬ কোড নম্বরে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদানপূর্বক চালানের মূল কপি দাখিল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ ডিসেম্বর ২০১৫।

শিক্ষা মন্ত্রণালয়

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (মুক্তিযোদ্ধা কোটা)।

বয়স: ১-১১-১৫ তারিখে অনূর্ধ্ব ৩২ বছর।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি পরীক্ষার গতি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ৭০ শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ।

বেতন: ৫৫০০-১২০৯৫ টাকা।

আবেদনের ঠিকানা: আবেদনকারীকে নির্ধারিত ফরম স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ( www.moedu.gov.bd) থেকে নির্ধারিত ফরম পাওয়া যাবে। আবেদনপত্র সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, শিক্ষা মন্ত্রণালয়, (ভবন নম্বর ৬, কক্ষ-১৮০৮) বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ এবং এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১-২৫০১-০০০১-২৬৮১ কোড নম্বরে ১০০ টাকার (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মূল কপি, প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক পাঁচ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট ৯.৫ বাই ৪.৫ ইঞ্চি বিশিষ্ট পৃথক খাম সংযুক্ত করতে হবে। খামের ওপরের ডান পাশে আবেদনকৃত পদের নাম, নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।           

আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০১৫। 

আল ফাতাহ পাবলিকেশনস

পদের নাম: টেরিটরি সেলস অফিসার।

পদের সংখ্যা: ২৫ জন।

বেতন: আলোচনা সাপেক্ষে।

যোগ্যতা: গ্র্যাজুয়েট/মাস্টার্স। প্রকাশনা/ফার্মাসিউটিক্যালস/কনজ্যুমার প্রোডাক্টস প্রতিষ্ঠানে ২ বছর কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ও এক কপি পাসপোর্ট সাইজ ছবি এজিএম, মানবসম্পদ বিভাগ, আল ফাতাহ পাবলিকেশনস, করপোরেট অফিস, ২৬০ মালিবাগ (৫ম তলা) ঢাকা ১২১৭ পাঠাতে হবে। ই-মেইল: [email protected]

আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০১৫।

সূত্র: ২০ নভেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৩।

এসএসজি

পদের নাম: ফিল্ড অফিসার।

বয়স: কমপক্ষে ২০ এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস।

অভিজ্ঞতা: বিক্রয় বিভাগে ন্যূনতম ১ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ হেড অব হিউম্যান রিসোর্সেস, এসএসজি (সুপার স্টার গ্রুপ), ইউসেপ চেইনি টাওয়ার (লেভেল-৩), ২৫ সেগুনবাগিচা, রমনা, ঢাকা ১০০০ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০১৫।

সূত্র: ২২ নভেম্বরের প্রথম আলো, পৃ. ৮।

আইএলসিবি

পদের নাম: এক্সিকিউটিভ (ইনভেস্টর ফাইল প্রসেসিং)। পদের সংখ্যা: ২ জন।

বেতন: মাসিক ২০০০০-২৫০০০ টাকা।

যোগ্যতা: অ্যাকাউন্টিং/ফিন্যান্স/ ল বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র, বায়োডাটা এবং ফটোগ্রাফসহ আইএলসিবি, বাড়ি-৫৮৩, রোড-৯ (নতুন), মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০১৫।

সূত্র: ২৩ নভেম্বরের প্রথম আলো, পৃ. ১৭।