সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ ব্যাংক
পদের নাম: কিপার (চুক্তিভিত্তিক)।
বয়স: ১৬-১১-১৫ তারিখে সর্বোচ্চ ৪৫ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব অথবা মিউজিওলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। তবে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়/জাদুঘরে কমপক্ষে আট বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো বিষয়ভিত্তিক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিনটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে।
চুক্তির মেয়াদ: দুই বছর। তবে উভয় পক্ষের সম্মতি সাপেক্ষে চুক্তি নবায়ন করা যেতে পারে।
বেতন: সর্বসাকল্যে ১ লাখ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ছক অনুযায়ী জীবনবৃত্তান্ত মহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০-এর ই-মেইলে ([email protected]) পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ ডিসেম্বর ২০১৫।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ১০টি।
বয়স: ১০-১২-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার ব্যবহার-সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।
বেতন: ৫৫০০-১২০৯৫ টাকা।
কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, জামালপুর, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারী, কুমিল্লা, ফেনী, বাগেরহাট, যশোর, ফরিদপুর, নোয়াখালী ও চাঁদপুর জেলা ব্যতীত অন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে নির্ধারিত ফরম স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে (www.rthd.gov.bd) নির্ধারিত আবেদন ফরম পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র বিভাগীয় নির্বাচন কমিটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও সেতু মন্ত্রণালয়, কক্ষ নম্বর ৮১৪, ভবন নম্বর ০৭, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অনুকূলে ১-৫০০১-০০০১-২০৩১ কোড নম্বরে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে মূল কপি (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং প্রার্থীর নাম ও বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক ৫ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫ x ৪.৫ ইঞ্চিবিশিষ্ট পৃথক একটি খাম সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০১৫।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৫টি।
বয়স: ৩১-১২-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৪১০০-৭৭৪০ টাকা।
যেসব বিভাগ/জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: ঢাকা বিভাগের সব জেলা। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর। সিলেট বিভাগের সিলেট। রাজশাহী বিভাগের পাবনা। রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম। খুলনা বিভাগের সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা।
আবেদনের ঠিকানা: আগ্রহীদের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ওয়েবসাইটে (www.emrd.gov.bd) প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম (১ কপি) এবং প্রবেশপত্র (২ কপি) যথাযথভাবে পূরণপূর্বক উপসচিব (প্রশাসন-১ অধিশাখা), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, কক্ষ নম্বর ১০২, ভবন নম্বর ৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি, উপসচিব (প্রশাসন-১), জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বরাবর ৫০ টাকার (অফেরতযোগ্য) ট্রেজারি চালান (কোড নম্বর ১-৪২০১-০০০১-২০৩১) এবং প্রার্থীর নাম ও স্থায়ী ঠিকানা উল্লেখপূর্বক ছয় টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটযুক্ত ৯.৫ x ৪.৫ ইঞ্চিবিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৫।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.
পদের নাম: প্রবেশনারি অফিসার।
বয়স: ১৭ ডিসেম্বর ২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর পাস। ফিন্যান্স, ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, এইচআরএম, এমআইএস, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, ইংরেজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান এবং কৃষি অর্থনীতি বিষয়ে। শিক্ষাজীবনে ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে মাইক্রোসফট প্রোগ্রামে দক্ষ হতে হবে। কোনো তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।
বেতন: ৪৫,৭৫০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ওয়েবসাইটের (www.fsiblbd.com/career) ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ ডিসেম্বর ২০১৫।
সূত্র: ১৭ নভেম্বরের প্রথম আলো, পৃ. ৫।