সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ অফিসার-ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট

পদের সংখ্যা: ৪০টি

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স/অ্যাকাউন্টিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির (সমমানের সিজিপিএ) চার বছরের স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রি এবং একাডেমিক পরীক্ষার যেকোনো দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি (সমমানের জিপিএ/সিজিপিএ)। কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বয়স: ২১ থেকে ৩০ বছর (মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর)।

বেতন: ১১০০০,৪৯০ x৭-১৪,৪৩০-ইবি-৫৪০ x১১-২০,৩৭০ এবং নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা।

আবেদনের ঠিকানা : আগ্রহী প্রার্থীদের জনতা ব্যাংক লিমিটেডের ওয়েবসাইট www.janatabank-bd.com এর মাধ্যমে অথবা সরাসরি চাকরিসংক্রান্ত ওয়েবসাইট career.janatabank-bd.com -এ CV/Resume Registration করে আবেদন করতে হবে। ওই ওয়েবসাইটে চাকরির আবেদনের নিয়মাবলি, অন্যান্য শর্তসহ পরীক্ষা অনুষ্ঠানের তথ্য পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ০১ জানুয়ারি ২০১৫ ইং।

ঢাকা সেনানিবাস

পদের নাম: ধর্মীয় শিক্ষক

পদের সংখ্যা: ১৭ জন (ঢাকা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গাইবান্ধা, ভোলা, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, লালমনিরহাট—প্রতিটি জেলা থেকে একজন করে মোট ১৭ জন)

বয়স: প্রার্থীর বয়সসীমা ৩১.১২.২০১৪ ইং তারিখে ২০-৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিল করা যেতে পারে।

যোগ্যতা: ফাজিল পাস। অতিরিক্ত যোগ্যতা হিসেবে কামিল অথবা ইসলামিক স্টাডিজ আরবি ইত্যাদি বিষয়ে মাস্টার্স ডিগ্রি পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ৭১৫০-১৫৫৮০/-

আবেদনের ঠিকানা: আবেদনপত্রপার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন পরিদপ্তর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, সেনাবাহিনী সদর দপ্তর, ঢাকা, সেনানিবাস, ঢাকা -১২০৬ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সোনালী ব্যাংক লিমিটেড থেকে পরিচালক, পিএ পরিদপ্তর, সেনাসদর, ঢাকা সেনানিবাসের অনুকূলে ৩০০/-টাকা পে-অর্ডার/ব্যাংক (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৪ ইং।

জুপিটার পাবলিকেশনস

পদের নাম: রাইটার/এডিটর

পদের সংখ্যা: ২৫ জন

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর

আবেদনের ঠিকানা : ম্যানেজার, এইচআর ডিপার্টমেন্ট, জুপিটার পাবলিকেশনস, ৪র্থ তলা, আল রাজি কমপ্লেক্স, ১৬৬-১৬৭ শহীদ সাইদ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা অথবা ই-মেইল [email protected].

আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০১৪ ইং।

মেরিস্টোপস বাংলাদেশ

পদের নাম: ক্লিনিক ডাক্তার (মহিলা) [ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, যশোর]

পদের সংখ্যা: ১০ জন

যোগ্যতা: প্রার্থীদের এমবিবিএস পাসসহ ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে। কোনো প্রতিষ্ঠানে উক্ত কাজে এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতিনিয়ত

নির্দিষ্ট কিছু জেলায় ভ্রমণ

করতে হবে।

বেতন: ৩৫,০০০ টাকা।

আবেদনের ঠিকানা: মহাব্যবস্থাপক, মানবসম্পদ ও প্রশাসন, মেরি স্টোপস বাংলাদেশ, বাড়ি # ৬/২, ব্লক # এফ, কাজী নজরুল

ইসলাম রোড, লালমাটিয়া হাউজিং এস্টেট, ঢাকা।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৪ ইং।

তথ্য কমিশন

পদের নাম: সহকারী পরিচালক

পদের সংখ্যা: ০২ জন

বয়স: প্রার্থীর বয়সসীমা ৩১.১২.২০১৪ ইং তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।

বেতন: ১১০০০-২০৩৭০

আবেদনের ঠিকানা: প্রার্থীর নিজ স্বাক্ষরযুক্ত আবেদনপত্র সচিব, তথ্য কমিশন, প্রত্নতত্ত্ব ভবন, এফ-৪/এ, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ তথ্য কমিশনের অনুকূলে ৫০০/- টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৪ ইং।

বিস্তারিত দেখুন: www.prothom-alojobs.com