সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৯।
বয়স: ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।
বেতন: ৪১০০-৭৭৪০ টাকা।
যেসব বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন: সাধারণ কোটায় ৫টি পদের জন্য রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগ ছাড়া সব বিভাগ এবং অবশিষ্ট ৪টি পদের জন্য মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কোটায় সব বিভাগ।
আবেদনের ঠিকানা: প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, বয়স (৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে), জাতীয়তা, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণসহ কমিশনের ওয়েবসাইট/অফিস থেকে সংগৃহীত নমুনা মোতাবেক স্বাক্ষরযুক্ত আবেদনপত্র ও প্রামাণিক দলিল ও সনদসমূহ ডাকযোগে সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, টিসিবি ভবন (৪র্থ তলা), ১, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের অনুলিপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি (এক কপি ছবি আঠা দিয়ে দরখাস্তের ডান পাশে লাগিয়ে দিতে হবে), এক কপি চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অনুকূলে ২০০ টাকার যেকোনো তফসিলি ব্যাংকের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা ক্রসড পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে। এ ছাড়া ঢাকা শহরের যেকোনো তফসিলি ব্যাংক থেকে পে-অর্ডার গ্রহণযোগ্য। আবেদনপত্রের খামের ওপরে ডান পাশে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৫।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
পদের নাম: কার্য তদারককারী।
পদের সংখ্যা: ১৭।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণি/সিজিপিএ ২.৫০ হতে হবে। বহুতল ইমারত নির্মাণকাজ তদারকির পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রো-মেকানিক্যাল, প্লাম্বিং ইত্যাদি কাজে ট্রেড কোর্স-সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সাকল্যে মাসিক বেতন ৮,৭৫৫ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র রাজউক ওয়েবসাইট (www.rajukdhaka.gov.bd)-এর Notice (General Notice) থেকে ডাউনলোডকৃত ফরম যথাযথভাবে পূরণপূর্বক প্রকল্প পরিচালক, উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প, রাজউক এনেক্স ভবন (২য় তলা), রাজউক ভবন, দিলকুশা, ঢাকা বরাবরে সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, চেয়ারম্যান, রাজউক, ঢাকার অনুকূলে ৩০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ জানুয়ারি ২০১৬।
ট্রান্সকম বেভারেজেস লি.
পদের নাম: অপারেটর/টেকনিশিয়ান।
বয়স: ১৯ থেকে ২৫ বছর।
যোগ্যতা: যেকোনো প্রতিষ্ঠিত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকস/মেরিনে ২ বছরের ট্রেড কোর্স-সম্পন্ন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, পূর্ণ জীবনবৃত্তান্তসহ জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্সেস, ট্রান্সকম বেভারেজেস লি., ১২-১৩ কালুরঘাট শিল্প এলাকা, চট্টগ্রাম-এর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ ডিসেম্বর ২০১৫।
সূত্র: ৪ ডিসেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ১।