সপ্তাহের বাছাই চাকরি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
পদের নাম: অফিস সহকারী-কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ১৪।
বয়স: ২৭-১২-১৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতাসহ সরকারি বিধি অনুযায়ী ইংরেজি ও বাংলা টাইপে গতি থাকতে হবে।
বেতন: ৪৭০০-৯৭৪৫ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর নিজ ঠিকানা উল্লেখপূর্বক ১০ টাকা মূল্যের ডাকটিকিটসহ ফেরত খাম, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ এবং
জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি এবং মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে তিন শ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ ডিসেম্বর ২০১৫।
কৃষি বিপণন অধিদপ্তর
পদের নাম: ফিল্ড অফিসার।
পদের সংখ্যা: ৪।
বয়স: ৩০-১১-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি অথবা সমমানের গ্রেডে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণির কৃষি ডিপ্লোমা।
বেতন: ৮০০০-১৬৫৪০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র প্রকল্প পরিচালক, সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (বিপণন অঙ্গ), কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি, সম্মুখ ভবন, পঞ্চম তলা
(এফ-৫০৩), ফার্মগেট, ঢাকা-১২১৫ এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি এবং নিজ ঠিকানা লিখিত পাঁচ টাকার স্ট্যাম্পযুক্ত ৯ বাই ৪ সাইজের খাম সংযুক্ত করতে হবে। প্রত্যেক প্রার্থীকে খামের ওপর পদের নাম, নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৫।
কাস্টম হাউস, পানগাঁও, ঢাকা
পদের নাম: সেপাই।
পদের সংখ্যা: ১৫।
বয়স: ৩১-১২-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
শারীরিক যোগ্যতা: উচ্চতা-পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি।
যোগ্যতা: এসএসসি বা সমমান।
বেতন: ৪৪০০-৮৫৮০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র কমিশনার, কাস্টম হাউস, পানগাঁও, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা বরাবর রেজিস্টার্ড ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি ৫x৫ সেমি রঙিন ছবি, আবেদনকারীর নাম ও পূর্ণাঙ্গ বর্তমান ঠিকানা উল্লেখপূর্বক ১০ টাকার অব্যবহৃত ডাকটিকিটযুক্ত আলাদা একটি ফেরত খাম (৯.৫x৪.২৫) এবং ১০০ টাকা কমিশনার, কাস্টম হাউস, পানগাঁও, ঢাকার নামে সরকারি আর্থিক কোড নম্বর ১-১১৩১-০০২৫-২০৩১-তে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটা স্পষ্টাক্ষরে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০১৫।
উদ্দীপন
পদের নাম: ফার্স্ট ক্রেডিট অফিসার ও ব্রাঞ্চ অ্যাকাউন্ট্যান্ট।
পদের সংখ্যা: ১০০।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: স্নাতক (বাণিজ্য) পাস।
বেতন: ১১১২৪ টাকা ।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে এবং দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের দুজন পরিচয় দানকারী ব্যক্তির নাম, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর উল্লেখসহ উপপরিচালক ও প্রধান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়, বাড়ি নম্বর ৯, রোড নম্বর ১, ব্লক এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি. রিং রোড, আদাবর, ঢাকা ১২০৭ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) উদ্দীপনের অনুকূলে জমা দিতে হবে এবং এর সঙ্গে আবেদনকারীকে দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ ডিসেম্বর ২০১৫।
সূত্র: ১১ ডিসেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৩।
সানটেক করপোরেশন
পদের নাম: অ্যাকাউন্টস অফিসার।
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ছবি, বায়োডাটাসহ [email protected] এই ঠিকানায় আবেদনপত্র ই-মেইল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০১৫।
সূত্র: ১১ ডিসেম্বরের প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ২।
এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: ম্যানেজার (মার্কেটিং)।
বয়স: ন্যূনতম ৩৫ থেকে ৪৫ বছর।
যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সর্বসাকল্যে ৫৮৫৫০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্পনগরী, কুষ্টিয়া ৭০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০১৬।
সূত্র: ১৪ ডিসেম্বরের প্রথম আলো, পৃ. ১৩।