সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)

পদের নাম: জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)।

পদের সংখ্যা: ৯।

বয়স: ১৪-০১-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি (বিএসসি-ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং)। কোনো বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ২০৩৭০ টাকা।

আবেদনের ঠিকানা: মহাপরিচালক, বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা, ১২০৮ বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। এ ফরম বিটাকের ওয়েবসাইট  www.bitac.gov.bd তে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীর আবেদনপত্র সচিব, বিটাক, তেজগাঁও শিল্প এলাকা ঢাকা-১২০৮ ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদের ফটোকপি (সত্যায়িত), ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশন/কমিশনার/মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদের ফটোকপি (সত্যায়িত), প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট আকারের ছবি, মহাপরিচালক, বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮-এর অনুকূলে ৫০০ টাকা মূল্যের ডিডি অথবা পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০১৬।

বাংলাদেশঅভ্যন্তরীণনৌপরিবহনকর্তৃপক্ষ

পদের নাম: ভান্ডারী।

পদের সংখ্যা: ৩১।

বয়স: ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ খাদ্য পাক করার জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৪২৫০-৮১৪০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সচিব, বিআইডব্লিউটিএ, ১৪১-১৪৩ মতিঝিল, বা/এ (৬ষ্ঠ তলা), ঢাকা-১০০০ বরাবরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি (ফ্রন্ট ভিউ) সত্যায়িত ছবি, বিআইডব্লিউটিএর অনুকূলে ২০০ টাকার চালান/ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার এবং পাঁচ টাকা মূল্যমানের ডাকটিকিটযুক্ত প্রার্থীর ঠিকানাসংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন ফরম বিআইডব্লিউটিএর নিজস্ব ওয়েবসাইট  www.biwta.gov.bd.job থেকে সংগ্রহ করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জানুয়ারি ২০১৬।

শিক্ষাপ্রকৌশলঅধিদপ্তর

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ২১ (স্থায়ী)।

বয়স: ১-১২-১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।

বেতন: ৪৭০০-৯৭৪৫ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ১৬, আব্দুল গণি রোড, শিক্ষা ভবন, ঢাকা-১০০০ বরাবরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য সব সনদের কপি, প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অনুকূলে হিসাব কোড- ১-২৫৭১-০০০০-২০৩১ খাতে ১০০ টাকা অফেরতযোগ্য ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি এবং নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইস্যুর স্বার্থে নিজের নাম ঠিকানা লিখিত ছয় টাকা মূল্যের ডাকটিকিট লাগানো ১০.৫ x ৪.৫ সাইজের একটি খাম সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি ২০১৬।

ল্যাবএইড

পদের নাম: সায়েন্টিফিক অফিসার।

যোগ্যতা: এমএসসি (বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/বায়োলজি)।

অভিজ্ঞতা: খ্যাতনামা যেকোনো হাসপাতাল/ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারে ২ থেকে ৩ বছর কাজ করার অভিজ্ঞতা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি এবং সব সনদের সত্যায়িত ফটোকপিসহ জীবনবৃত্তান্ত প্রশাসন বিভাগ ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক), ১২ গ্রিন স্কয়ার, গ্রিন রোড, ধানমন্ডি, ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদবি ও ব্রাঞ্চের নাম লিখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০১৬।

সূত্র: ২০ ডিসেম্বরের প্রথম আলো, পৃ. ৭।

প্রাইমইসলামিলাইফইন্স্যুরেন্সলিমিটেড

পদের নাম: সহকারী অফিসার (ক্যাশিয়ার কাম-কম্পিউটার অপারেটর)।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

যোগ্যতা: স্নাতক/সমমান।

কম্পিউটারে দক্ষতা: এমএস অফিস প্রোগ্রাম (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট)।

বেতন: সাকল্যে ৭১২০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের সদ্য তোলা রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি,  ইউনিয়ন পরিষদ/চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্বের সনদ, অভিজ্ঞতার সনদ ও পূর্ণ জীবনবৃত্তান্ত কোম্পানি সচিব, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রাজ ভবন (৬ষ্ঠ তলা), ২৯ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর ২০১৫।

সূত্র: ১৫ ডিসেম্বরের প্রথম আলো, পৃ. ৪।

ফুয়াদআল-খতীবচ্যারিটিফাউন্ডেশন

পদের নাম: কনসালট্যান্ট (মেডিসিন)।

যোগ্যতা: এফসিপিএস/এমডি (এন্ডোসকপি ও কলনোস্কপি কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার)।

বেতন: ১০০০০০ থেকে ১৫০০০০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ বায়োডাটা, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদসমূহের সত্যায়িত ফটোকপিসমূহ, অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসমূহ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ফুয়াদ আল-খতীব চ্যারিটি ফাউন্ডেশনের নামে ২০০ টাকার পে-অর্ডার সংযুক্ত করে ফুয়াদ আল-খতীব চ্যারিটি ফাউন্ডেশন ৫/২, গজনভী রোড, কলেজ গেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০১৬।

সূত্র: ২১ ডিসেম্বরের প্রথম আলো, পৃ. ১২।