সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট
পদের নাম: সেপাই।
পদের সংখ্যা: ৮২।
যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
শারীরিক যোগ্যতা: উচ্চতা-মহিলা ৫ ফুট ২ ইঞ্চি এবং বুকের মাপ (উভয় ক্ষেত্রে) ৩০ থেকে ৩২ ইঞ্চি।
বেতন: ৪৫০০-৯০৯৫ টাকা।
রাজশাহী বিভাগের সব জেলার প্রকৃত স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক পাতার ফরমে স্বহস্তে আবেদন করতে হবে। প্রার্থীরা স্বহস্তে লিখিত আবেদনপত্র কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী, বাড়ি নম্বর ১৯৬, সেক্টর-২, হাউজিং এস্টেট, উপশহর, রাজশাহী বরাবরে ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং যেকোনো তফসিলি ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রাজশাহী, বাড়ি নম্বর ১৯৬, সেক্টর-২, হাউজিং এস্টেট, উপশহর, রাজশাহী বরাবরে ইস্যু করে সংযুক্ত করতে হবে। খামের ওপরে সুস্পষ্ট অক্ষরে প্রার্থীর পদের নাম, নিজ জেলা এবং যে কোটায় চাকরি প্রার্থী (প্রযোজ্য ক্ষেত্রে), তা লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ জানুয়ারি ২০১৬।

কৃষি মন্ত্রণালয়
পদের নাম: ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট।
পদের সংখ্যা: ৭ (তিনটি পদ মুক্তিযোদ্ধা কোটায় সংরক্ষিত)।
বয়স: ২০-০১-১৬ তারিখে অবশ্যই ন্যূনতম ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।
বেতন: ৮৮০০-২১৩১০ টাকা (গ্রেড-১৮)।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। তবে এসব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরমে (কম্পিউটার টাইপ করে) আবেদন করতে হবে। প্রার্থীদের আবেদনপত্র পরিচালক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি খামার সড়ক, ঢাকা ১২১৫ বরাবর ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে অবশ্যই প্রার্থীর স্বাক্ষর ও তারিখ থাকতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি ৫ বাই ৫ সেন্টিমিটার রঙিন ছবি, পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা পরিচালক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি খামার সড়ক, ঢাকা ১২১৫-এর অনুকূলে কোড নম্বর ১-৪৩৪৫-০০০০-২০৩১ তে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখায় জমা দানপূর্বক চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০১৬।

শিক্ষা মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৫।
বয়স: ১ নভেম্বর ২০১৫ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৪০০০-৭৭৪০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী http://moe.teletalk.com.bd এই ওয়েবসাইটে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমা প্রদান করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা ২০১৫-এর বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলি এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইট http://moe.teletalk.com.bd এবং www.moedu.gov.bd এ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি ২০১৬, সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)
পদের নাম: শাখা ব্যবস্থাপক-(ঋণ কর্মসূচি)
বয়স: সর্বোচ্চ ৩৫।
যোগ্যতা: স্নাতকোত্তর।
বেতন: সাকল্যে মাসিক বেতন ১৫১১৪ থেকে ১৭১৪২ টাকা। এ ছাড়া সংস্থার নিয়মানুযায়ী অন্যান্য সব সুবিধা প্রদান করা হবে।
অভিজ্ঞতা: প্রার্থীকে ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা, মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।)
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ ২ কপি ছবি, বায়োডাটা, সব শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, মূল সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ দরখাস্ত নির্বাহী পরিচালক, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), বি-৩০, এখলাস উদ্দিন খান রোড, আনন্দপুর, সাভার, ঢাকা-১৩৪০ পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ জানুয়ারি ২০১৬।
সূত্র: ২৮ ডিসেম্বরের প্রথম আলো. পৃ. ১৫।

সুপারসাইন কেব্লস
পদের নাম: অডিটর/নিরীক্ষক।
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: ৪ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বায়োডাটাসহ জিএম (জনসংযোগ), সুপারসাইন কেব্লস, ১০৮, বিবিসি রোড, ঠাটারীবাজার, ঢাকা-১২০৩ এই ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইল: [email protected]।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০১৬।
সূত্র: ৩ জানুয়ারির প্রথম আলো, পৃ. ১৫।

বিডিজি-মাগুরা গ্রুপ
পদের নাম: সিভিল ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ৬।
বয়স: ৩৫ থেকে ৪০ বছর।
যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।
অভিজ্ঞতা: বিএসসি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে উল্লেখিত কাজে কমপক্ষে ৫ বছরের এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ আবেদনপত্র মানবসম্পদ বিভাগ, বিডিজি-মাগুরা গ্রুপ, প্লট নং-৩১৪/এ, ব্লক-ই, রোড-১৮, বসুন্ধরা আ/এ, ঢাকা-১২২৯ এই ঠিকানায় ডাকযোগে অথবা [email protected] ঠিকানায় প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ জানুয়ারি ২০১৬।
সূত্র: ৪ জানুয়ারির প্রথম আলো, পৃ. ১২।