সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

যে পদে নিয়োগ: এমটিবি ম্যানেজমেন্ট ট্রেইনি (২০১৬ ব্যাচ)

যোগ্যতা: অর্থনীতি, অ্যাকাউন্টিং, গণিত, পরিসংখ্যান, ফিন্যান্স, মার্কেটিং, কম্পিউটার সায়েন্স, হিউম্যান রিসোর্স, ম্যানেজমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন বা এ-সংক্রান্ত কোনো বিষয়ে এমবিএ, এমবিএম, এমএসএস বা মাস্টার্স পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স ২৪ জানুয়ারি-২০১৬ অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

বেতন: এক বছর প্রশিক্ষণকালে নিয়োগপ্রাপ্তদের বেতন দেওয়া হবে ৬০ হাজার টাকা। পরবর্তী সময়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে চাকরি স্থায়ীকরণের পর নির্ধারিত বেতন ৮৫ হাজার টাকা।

কাজের স্থান: নিয়োগপ্রাপ্তদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যেকোনো কার্যালয়ে নিয়োগ দেওয়া হতে পারে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটের (www.mutualtrustbank.com) মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি-২০১৬।

সূত্র: প্রথম আলো পত্রিকায় ২৪ জানুয়ারি, ২০১৬ তারিখে (পৃষ্ঠা-১৩)।

মাইক্রো ফাইন্যান্স

পদের সংখ্যা: ৩০

যেসব পদে নিয়োগ: শাখা ব্যবস্থাপক।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক। ঋণ কর্মসূচিতে যেকোনো ঋণ প্রদানকারী সংস্থার শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা। ৩১-১২-২০১৫ তারিখে সর্বোচ্চ বয়স ৩৮ বছর হতে হবে।

বেতন: বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাসহ মোট বেতন মাসিক স্থানভেদে ১৭৯৯৬ থেকে ২২৮৫৩ টাকা। শিক্ষানবিশকালীন (প্রথম তিন মাস) মাসিক বেতন ১৭০০০ টাকা।

আবেদনের ঠিকানা: আবেদনপত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি, যোগাযোগের ফোন নম্বরসহ পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নম্বর-১৮৩, ইস্টার্ন রোড, লেন-২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা-১২০৬ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জানুয়ারি ২০১৬।

সূত্র: প্রথম আলো ২০ জানুয়ারি ২০১৬ (পৃষ্ঠা- ১১)।

ইউ এন ডিপি

পদের সংখ্যা: ৫

যেসব পদে নিয়োগ: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (এনার্জি-এসবি২), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (এনভায়রনমেন্ট সাসটেইনেবিলিটি-এসবি২), রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (ডিজাস্টার ম্যানেজমেন্ট-এসবি২), প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট (এসবি২), প্রজেক্ট ম্যানেজার (এসবি৪)।

যোগ্যতা: প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষ হতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের ঠিকানা: www.bd.undp.org/content/bangladesh/en/home/operations/jobs/ ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১ ফেব্রুয়ারি ২০১৬।

সূত্র: ২০ জানুয়ারি, ২০১৬ প্রথম আলো (পৃষ্ঠা-৮)।

ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড

যেসব পদে নিয়োগ: সফটওয়্যার, হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং, এটিএম এবং কার্ডস অপারেশনে প্রবেশনারি অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে বিএসসি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীদের বয়স আগামী ২০ ফেব্রুয়ারি-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এক কপি ছবি ও বিএসসি সনদের কপিসহ অনলাইনে আবেদন করতে পারবেন ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (www.dutchbanglabank.com/online_job) মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ

সূত্র: ২১ জানুয়ারি-২০১৬ প্রথম আলো (পৃষ্ঠা-০৫)।

বস্ত্র পরিদপ্তর

পদের নাম: অফিস সহায়ক।

পদের সংখ্যা: ১০।

বয়স: ১৮-০২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।

বেতন: ৮২৫০-২০০১০ টাকা (গ্রেড-২০)।

যেসব জেলার প্রকৃত স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, শেরপুর, নেত্রকোনা, জয়পুরহাট, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, যশোর, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, বরগুনা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পরিচালক, বস্ত্র পরিদপ্তর, বিটিএমসি ভবন (ষষ্ঠ তলা) ৭-৯ কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ এই ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে এক কপি পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং অতিরিক্ত দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। এ ছাড়া ৫০ টাকা মূল্যের পোস্টাল অর্ডার পরিচালক, বস্ত্র পরিদপ্তর, ঢাকার অনুকূলে আবেদনের সঙ্গে দাখিল করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বস্ত্র পরিদপ্তরের ওয়েবসাইট www.dot.gov.bd এ পাওয়া যাবে। 

আবেদনের শেষ তারিখ: ১৮ ফেব্রুয়ারি ২০১৬।

বাংলাদেশ ব্যাংক

পদের নাম: মেডিকেল অফিসার।

যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক মেডিকেল প্র্যাকটিশনার হিসেবে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষাসমূহে সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

বয়স: ১৩-০১-২০১৬ তারিখে  মুক্তিযোদ্ধা কোটাভুক্ত প্রার্থীসহ সব প্রার্থীর জন্য সর্বোচ্চ ৩২ বছর।

বেতন: ১১০০০-২০৩৭০ টাকা। (জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুয়ায়ী)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (www.bb.org.bd) এ অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ ফেব্রুয়ারি ২০১৬।

কর কমিশনারের কার্যালয়

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ৭।

বয়স: ০১-০১-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে   ২০ শব্দ।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা। (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)।

যেসব জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন: ঢাকা সিভিল ডিভিশনের (ঢাকা বিভাগ) সব (গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা ব্যতীত) জেলা।

আবেদনের ঠিকানা: স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র কর কমিশনার, কর অঞ্চল-১৫, রাইন রাজ্জাক প্লাজা (১২ তলা), ১ নং নিউ ইস্কাটন রোড, মগবাজার, ঢাকা বরাবরে সাধারণ ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বাক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার কাছ থেকে চারিত্রিক সনদপত্র, ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কাছ থেকে নামাঙ্কিত সিলমোহরসহ স্বাক্ষরিত নিজ জেলা ও নাগরিকত্বের সনদপত্র এবং উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) কর অঞ্চল ১৫ ঢাকার বরাবর কোড নম্বর ১-১১৪১-০১১০-২০৩১ উল্লেখপূর্বক ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমাপূর্বক জমা চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০১৬।

এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: মেশিন অপারেটর।

বয়স: ২০ থেকে ৩৫ বছর।

বেতন: সর্বসাকল্যে ১৩০০০ টাকা।

যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকঃ/মেকাঃ/পাওয়ার/অটোমোবাইল)/এইচএসসি পাস হতে হবে।

অভিজ্ঞতা: কপার/অ্যালুমিনিয়াম ওয়্যার রড, পাইউড, পার্টিকেল বোর্ড ও মেলামাইন বোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার পরিচালনায় জ্ঞান আবশ্যক।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া ৭০০০ এই ঠিকানায় আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০১৬।

সূত্র: ১৬ জানুয়ারির প্রথম আলো, পৃ. ১১।

নর্থ সাউথ ইউনিভার্সিটি

পদের নাম: ওয়ার্ক সুপারভাইজার।

যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিএ/বিএসসি অথবা কমপক্ষে এইচএসসি পাসসহ ১০ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তিন বছরের বিল্ডিং তত্ত্বাবধান, ঠিকাদারদের কাজের তদারকি এবং নথিপত্র সংরক্ষণকাজে পারদর্শী হতে হবে। কম্পিউটারে দক্ষ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ইউনিভার্সিটির বেতন কাঠামো অনুযায়ী আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রদান করা হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম, দুই কপি    পাসপোর্ট আকারের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত  কপিসহ আবেদনপত্র পরিচালক প্রশাসন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, প্লট নম্বর ১৫, ব্লক বি, বসুন্ধরা, ঢাকা ১২২৯ এই ঠিকানায় পাঠাতে  হবে।      

ই-মেইল:  [email protected]

আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০১৬।

সূত্র: ১৯ জানুয়ারির প্রথম আলো (পৃষ্ঠা-১৭)।