সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাউথইস্ট ব্যাংক
পদের নাম: ট্রেইনি ক্যাশ অফিসার।
বয়স: ৩১ জানুয়ারি ২০১৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ২.৫ পেয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ থাকতে হবে।
বেতন: নির্বাচিত প্রার্থীদের ২ বছর প্রবেশন সময়ের প্রথম বছর মাসিক ১৭০০০ টাকা এবং দ্বিতীয় বছর ২০০০০ টাকা দেওয়া হবে। সফলভাবে প্রবেশনারি সময় শেষ করার পর প্রার্থীদের জুনিয়র অফিসার (ক্যাশ) হিসেবে মাসিক ২৭০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সাউথইস্ট ব্যাংকের ওয়েবসাইট www.southeastbank.com.bd এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৯ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১৪।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
পদের নাম: উপব্যবস্থাপক (প্রশাসন)।
পদের সংখ্যা: ৭।
বয়স: অনূর্ধ্ব ৩৯ বছর।
যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশাসনিক/ব্যবস্থাপনা ক্ষেত্রে সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির চাকরিতে কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতাসহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০০৯ অনুসারে ১৮৫০০-২৯৭০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা চার কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক পাতার নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ওয়েবসাইট ( www.kgdcl.gov.bd) এ পাওয়া যাবে। আবেদনপত্র মহাব্যবস্থাপক (প্রশাসন), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ১৩৭/এ, সিডিএ অ্যাভিনিউ, ষোলশহর, চট্টগ্রাম এ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। আবেদন ফরমের সঙ্গে প্রার্থীকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ২০০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৫ ফেব্রুয়ারির প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র
চাকরিবাকরি পৃ. ২।

প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
পদের নাম: অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান (এসভিপি/জেইভিপি)।
বয়স: ৫০ বছরের অধিক নয়।
বেতন: আলোচনা সাপেক্ষে (তবে ৬০০০০ টাকার কম বেতন প্রাপ্ত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই)।
যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি। প্রার্থীকে অবশ্যই ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টের সহযোগী/ফেলো সদস্য হতে হবে (এসিএ/এফসিএ)।
অভিজ্ঞতা: কোনো জীবনবিমা কোম্পানি অথবা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, যার মধ্যে কমপক্ষে ভাইস প্রেসিডেন্ট বা সমমানের পদে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে পাঁচ বছর কর্মরত থাকতে হবে। অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার মেয়াদ শিথিলযোগ্য।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মুখ্য নির্বাহী কর্মকর্তা, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, রাজ ভবন (৭ম তলা), ২৯, দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ এই বরাবরে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি ও দুই কপি সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ৩ ফেব্রুয়ারি, প্রথম আলো পৃ. ১৪।

ট্রাস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)।
বয়স: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: ব্যবসায় প্রশাসন অথবা স্টাডিজ, ব্যাংক ম্যানেজমেন্ট, কম্পিউটার বিজ্ঞান, অর্থনীতি, গণিত, আইন, লোকপ্রশাসন, পরিসংখ্যান, অ্যাপ্লাইড পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক, ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইইই,
সিএসই) বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩ পেয়ে চার বছরের স্নাতকসহ স্নাতকোত্তর পাস। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫ থাকতে হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জায়গায়।
বেতন: ৪১০০০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের www.bdjobs.com গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০১৬।