সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ব্যাংক
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
বয়স: ৫ মার্চ ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়/নর্থ সাউথ ইউনিভার্সিটি/ইস্ট ওয়েস্ট/ব্র্যাক/ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ/এমবিএম/ব্যাংকিং/ফিন্যান্স/মার্কেটিং/অর্থনীতি/ ইংরেজি/হিসাববিজ্ঞান/ম্যানেজমেন্ট/কম্পিউটার বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর পাস। শিক্ষাজীবনে ন্যূনতম দুটিতে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৪-এর মধ্যে ৩ এবং সিজিপিএ ৫-এর মধ্যে ৪ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন: ৩৫,০০০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের www.bdjobs.com/meghnabank এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ ২০১৬।
সূত্র: ২৩ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১৩।

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
পদের নাম: সেলস এক্সিকিউটিভ (কার্ড ডিভিশন)।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।
বয়স: ৩১-০১-১৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, মোবাইল নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বর্তমান পদবি ইত্যাদি উল্লেখপূর্বক সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপিসহ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, এসআইবিএল, প্রধান কার্যালয়, সিটি সেন্টার, ৯০/১ মতিঝিল সি/এ, ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০১৬।
সূত্র: ১৮ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১২।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)
পদের নাম: প্রমোশন অফিসার (মুক্তিযোদ্ধা কোটা)।
পদের সংখ্যা: ৮।
বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।
যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির মাস্টার ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কাজের প্রকৃতি/পদ অনুযায়ী ডিগ্রি সংগতিপূর্ণ হতে হবে।
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, চাঁদপুর, নরসিংদী, রাজবাড়ী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নাটোর, শরীয়তপুর, ফরিদপুর, জামালপুর, কুষ্টিয়া ও জয়পুরহাট।
যেভাবে আবেদন করতে হবে: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http//bscic.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ছয়টা।
সূত্র: ১৫ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১৫।

পরিকল্পনা মন্ত্রণালয়
পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা: ২০।
বয়স: ২৩-০৩-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। বাংলা ও ইংরেজিতে সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ গতিসম্পন্ন। বাংলা ও ইংরেজি কম্পিউটার টাইপে যথাক্রমে প্রতি মিনিটে ২৫ ও ৩০ শব্দ গতিসম্পন্ন। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।
যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ঢাকা, জামালপুর, টাঙ্গাইল, ফরিদপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চাঁদপুর, নাটোর, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি, হবিগঞ্জ জেলা ব্যতীত সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট (http://recruitment.plandiv.gov.bd) থেকে নির্ধারিত চাকরির আবেদন ফরম অনুসরণ করে পূরণক্রমে আবেদনপত্র প্রিন্ট করে ছবি ও প্রয়োজনীয় সব সনদপত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে ও স্বাক্ষর দিয়ে আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যুগ্ম সচিব (প্রশাসন), পরিকল্পনা বিভাগ, ব্লক নম্বর ৯, কক্ষ নম্বর ১৬, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন সত্যায়িত ছবি ও পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা অফেরতযোগ্য সচিব, পরিকল্পনা বিভাগ শেরেবাংলা নগর, ঢাকার অনুকূলে কোড নম্বর ১-১৪০১-০০০০-২০৩১-তে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০১৬।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক (মুক্তিযোদ্ধা কোটা)।
পদের সংখ্যা: ৫
বয়স: ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে বিজ্ঞপ্তিতে সংযুক্ত চাকরির আবেদন ফরম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদন ফরমটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mha.gov.bd) পাওয়া যাবে। আবেদনকারীর আবেদনপত্র অফিস চলাকালীন বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটে রক্ষিত বাক্সে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ১-২২০১-০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দানপূর্বক চালানের মূল কপি ও নিজ ঠিকানা লিখিত ১০ টাকা মূল্যের ডাকটিকিটসংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১০ মার্চ ২০১৬।

কিংশুক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড
পদের নাম: সুপারভাইজার।
পদের সংখ্যা: ১০
বয়স: ২০ থেকে ৩৫ বছর।
যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্র ঋণ কার্যক্রম করার অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ৩ থেকে ৫ বছর।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, মোবাইল নম্বর এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ সম্পাদক, কিংশুক বহুমুখী সমবায় সমিতি লি., বাণিজ্যিক প্লট-সি/১০, ব্লক-ক/খ (৩য় তলা), মিরপুর-২, ঢাকা-১২১৬ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। ই-মেইল: [email protected] ।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ ২০১৬।
সূত্র: ২০ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১৫।

সোয়ান গ্রুপ
পদের নাম: এক্সিকিউটিভ (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট)।
পদের সংখ্যা: ৪ জন (পুরুষ/মহিলা)।
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর।
অভিজ্ঞতা: কম্পিউটারে অভিজ্ঞতা থাকা আবশ্যক। কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপিসহ মানবসম্পদ বিভাগ, সোয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ফোম-ম্যাট্রেস-কেমিক্যালস), ২০০/এ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
সূত্র: ২০ ফেব্রুয়ারির প্রথম আলো, পৃ. ১৭।