সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
পদের নাম: আবহাওয়া সহকারী।
পদের সংখ্যা: ১৩।
বয়স: ১৬-০৩-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: ভূগোল অথবা পরিসংখ্যান অথবা রসায়নবিদ্যাসহ পদার্থবিদ্যা ও অঙ্ক শাস্ত্রে বিএসসি ডিগ্রি।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: রাঙামাটি, কুমিল্লা, নীলফামারী, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝালকাঠি জেলা ব্যতীত সব জেলা। তবে এতিম, শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: প্রার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত চাকরির আবেদন ফরম অনুসরণ করে পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া ভবন, আগারগাঁও, ঢাকা ১২০৭-এর বরাবর আবেদন ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা তিন কপি ৫ x৫সেমি সাইজের
সত্যায়িত ছবি, পরিচালক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, আবহাওয়া ভবন, আগারগাঁও, ঢাকা ১২০৭ বরাবর পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা কোড নম্বর ১-১৯১৩-০০০০-২০৩১ তে ট্রেজারি চালানের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা করে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১৬ মার্চ ২০১৬।

হাসান বুক ডিপো
পদের নাম: টিএসও/মার্কেটিং অফিসার।
পদের সংখ্যা: ২৫ জন।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর
যোগ্যতা: ন্যূনতম স্নাতক। বই বিক্রয়ে অভিজ্ঞতাসম্পন্ন। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, ওজন কমপক্ষে ৫৫ কেজি।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ১ কপি ছবি ও পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, হাসান বুক ডিপো, ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১১ তলা) পুরানা পল্টন, ঢাকা ১০০০ এই ঠিকানায় আবেদন
পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৭ মার্চ ২০১৫।
সূত্র: ৪ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ১।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)
পদের নাম: ক্রেডিট অফিসার।
পদের সংখ্যা: ১০০।
যোগ্যতা: কমপক্ষে স্নাতক। বাইসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন: সাকল্যে ১০৮০০ টাকা (১ মাস প্রশিক্ষণকালীন মাসিক ৬০০০ টাকা) ছয় মাস পর প্রভিশনকালে মাসিক ৭৫০০ টাকা।
পরীক্ষার তারিখ ও স্থান: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট আকারের ২ কপি ছবি, সব পরীক্ষা পাসের মূল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ ও মূল নাগরিকত্ব সনদ, অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র (টেলিফোন/মোবাইল নম্বর অতি আবশ্যক)সহ আগামী ১৮ মার্চ শুক্রবার সকাল নয়টায় আরআরএফ ভবন, সিঅ্যান্ডবি রোড, কারবালা, যশোরে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় সব মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ ২০০ টাকা (অফেরতযোগ্য) পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।
সূত্র: ৪ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ২।

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল/রাজশাহী)
পদের নাম: ল্যাব অ্যাসিস্ট্যান্ট।
পদের সংখ্যা: ৪।
বয়স: ২২-০২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান)।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের আবেদনপত্র চিফ পার্সোনেল অফিসার/পশ্চিম বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর দপ্তরে পৌঁছাতে হবে। আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট www.railway.gov.bd-এ পাওয়া যাবে। ওয়েবসাইট থেকে আবেদন ফরম এ-৪ সাইজের কাগজে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আবেদন ফরম ও প্রবেশপত্রের নির্ধারিত স্থানে সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করে লাগাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা কোড নম্বর ১-৫১৩১-০০০০-২০৩১ তে জমাদানের ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। খামের বাঁ দিকের ওপরের অংশে পদের নাম, প্রার্থীর জেলার নাম স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০১৬।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (4TDC) প্রকল্প
পদের নাম: সহকারী প্রোগ্রামার।
পদের সংখ্যা: ১২।
বয়স: ৩০ বছর।
যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ/বিসিসির আওতায় সফল সমাপ্ত প্রকল্পে যাঁদের একই যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে অথবা সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: সর্বসাকল্যে গ্রেড ৯।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের www.bcc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের ৫০০ টাকা ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিল পে অপশন থেকে বিল আইডি ৫২০-এ প্রেরণ করতে হবে এবং বিস্তারিত অনলাইন ফরমে পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয়তা সনদপত্র/জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের অনুলিপি, চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তী সময়ে দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০১৬।