সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)।
পদের সংখ্যা: ৩৩।
বয়স: ৩১ মার্চ ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল, পানিসম্পদ বা কৃষিকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে Associate Member of the Institute of Engineers (AMIE) এর সেকশন “এ” ও “বি” পরীক্ষায় উত্তীর্ণ। তবে শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিজ্ঞপ্তিতে উল্লেখিত এক পাতার ফরম পূরণপূর্বক ডাকযোগে অথবা সরাসরি পরিচালক, কর্মচারী উন্নয়ন পরিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, রহমান চেম্বার (১০ম তলা), ১২-১৩ মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ঠিকানায় অবশ্যই পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি ৫ ^৫ সেমি সাইজের ছবি এক কপি আঠা দিয়ে ফরমে লাগানো এবং অপর দুই কপি সত্যায়িত কপি সংযুক্ত এবং উপপরিচালক, ঢাকা আঞ্চলিক হিসাবকেন্দ্র বাপাউবো ঢাকার অনুকূলে যেকোনো শিডিউল ব্যাংক থেকে ক্রয়কৃত ১০০০ টাকার শুধু এমআইসিআর নম্বরযুক্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৬।
লঙ্কাবাংলা ফাইন্যান্স
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)।
বয়স: ৩১ মার্চ ২০১৬ তারিখে ৩০ বছর।
যোগ্যতা: বিবিএ/ এমবিএ/ এমবিএম/ সিএসই/ সিভিল ইঞ্জিনিয়ারিং/ অর্থনীতি/ আইন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত মানবসম্পদ বিভাগ, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সাফুরা টাওয়ার (লেভেল ১১), ২০ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা ১২১৩ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৬।
সূত্র: ১২ মার্চ প্রথম আলো, পৃ. ৮।
ওয়ালটন গ্রুপ (সরাসরি সাক্ষাৎকার)
পদের নাম: সিকিউরিটি গার্ড।
পদের সংখ্যা: ১০০।
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ বা সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ প্রতি সপ্তাহের সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার দেওয়া যাবে।
উপস্থিত হওয়ার ঠিকানা (সরাসরি): নিয়োগ শাখা, এইচআরএম, পিআর অ্যান্ড এডমিন বিভাগ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চন্দ্রা, কালিয়াকৈর গাজীপুর।
সূত্র: ১৫ মার্চের প্রথম আলো, পৃ. ১৭।
কারিগরি শিক্ষা অধিদপ্তর
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ২৫।
বয়স: ০১-০৩-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার অ্যাপ্টিচিউট টেস্টে উত্তীর্ণ। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০টি শব্দ ও ইংরেজিতে ন্যূনতম ২০টি শব্দের গতি থাকতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের dte.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এই বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলি, এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি dte.teletalk.com.bd এ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৬, সন্ধ্যা ৬টার মধ্যে।
দ্য ডেইলি স্টার
পদের নাম: অনলাইন জার্নালিস্ট।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবনবৃত্তান্ত মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, দ্য ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে: [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০১৬।
সূত্র: ১৪ তারিখের ডেইলি স্টার।
জাতীয় বিশ্ববিদ্যালয়
পদের নাম: টেকনিক্যাল অফিসার।
পদের সংখ্যা: ৫।
বয়স: ২১ থেকে ৩০ বছর।
যোগ্যতা: মাস্টার্স ডিগ্রি। কম্পিউটার বিজ্ঞান/ পদার্থবিজ্ঞান/ ফলিত পদার্থবিজ্ঞান/ গণিত/ পরিসংখ্যান/ ব্যবসা প্রশাসন/ বিএসসি ইঞ্জিনিয়ারিং/ সমমান। শিক্ষাজীবনের কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/ বিভাগ/ সিজিপিএ ২.০-এর নিচে গ্রহণযোগ্য নয়। উচ্চতর ডিগ্রি/ প্রশিক্ষণ/ যোগ্যতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৪- ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd অথবা www.nubd.info এ পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য), সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি, প্রশিক্ষণ (যদি থাকে) ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)/জাতীয়তা সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং আবেদনপত্রের মূল কপি ১ সেট (প্রয়োজনীয় সব কাগজপত্রসহ) এবং ফটোকপি ৮ সেটসহ সর্বমোট ৯ সেট আবেদনপত্র সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ মার্চ ২০১৬।