সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন

পদের নাম: প্রকৌশল তত্ত্বাবধায়ক (ইলেকট্রিক্যাল/আরটি)।

পদের সংখ্যা: ৫।

বয়স: ১৮-০২-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

যোগ্যতা: মেরিন ওয়ার্কশপে দুই বছরের অভিজ্ঞতাসহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ইলেকট্রিক্যাল আর্টিফিসার অথবা ছয় বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লিডিং ইলেকট্রিশিয়ান (এলইএন)।

বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র চিফ পার্সোনেল ম্যানেজার, বিআইডব্লিউটিসি, ৫, দিলকুশা, বা/এ, ঢাকা ১০০০ বরাবরে পৌঁছাতে হবে। এই আবেদন ফরম বিআইডব্লিউটিসির নিজস্ব ওয়েবসাইটে (www.biwtc.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি (ফ্রন্ট ভিউ) সত্যায়িত ছবি, বিআইডব্লিউটিসির অনুকূলে ২০০ টাকার চালান/ব্যাংক ড্রাফট/পোস্টাল অর্ডার/পে-অর্ডার ও পাঁচ টাকা মূল্যমানের ডাকটিকিটযুক্ত প্রার্থীর ঠিকানা-সংবলিত ফেরত খাম সংযুক্ত করতে হবে।

এ পদে আবেদন করতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে।

সূত্র: ১৮ মার্চ ডেইলি স্টার, পৃ. ১২।

শরীফমেলামাইনইন্ডাস্ট্রিজ (প্রা. লিমিটেড)

পদের নাম: সেলস অফিসার।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক।

অভিজ্ঞতা: ভোগ্যপণ্য/গৃহস্থালি পণ্য বিক্রয়ে স্বপদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা মাইক্রো ক্রেডিট/মাইক্রো ফাইন্যান্সে মাঠপর্যায়ে কাজ করার বাস্তব অভিজ্ঞতা।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র (ইংরেজি ও বাংলা উভয় ভাষায়) জেনারেল ম্যানেজার শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ২৭/১, মিটফোর্ড রোড, শরীফ মার্কেট (৩য় তলা), ঢাকা ১১০০ এই ঠিকানায় ডাক বা কুরিয়ারে পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৬।

সূত্র: ১৯ মার্চ প্রথম আলো, পৃ. ১৩।


লিবার্টিইন্টারন্যাশনালস্কুল

পদের নাম: জুনিয়র শিক্ষক (ইংলিশ ভার্সন)।

পদের সংখ্যা: ৫।

বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। তবে স্নাতকোত্তর সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: সর্বসাকল্যে ১৫২১০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে দুই কপি ছবি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ সরাসরি বা ডাকযোগে চেয়ারপারসন, লিবার্টি ইন্টারন্যাশনাল স্কুল, পৌরসভা রোড, দক্ষিণ জয়পাড়া, দোহার, ঢাকা ১৩৩০ বরাবরে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম, ভার্সন ও আবেদনপত্রের সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৭ মার্চ ২০১৬।

সূত্র: ১১ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র, চাকরিবাকরি পৃ. ১।

সিএসএস

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।

পদের সংখ্যা: ৪০ জন (পুরুষ/মহিলা)।

বয়স: সর্বোচ্চ ৩৮ বছর।

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর। ক্ষুদ্রঋণ কার্যক্রম কমপক্ষে ছয় বছরের বাস্তব অভিজ্ঞতাসহ ও শাখা পরিচালনায় কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: শিক্ষানবিশ ১৮২০০-২২৩৪০ টাকা, স্থায়ী হলে ১৯৭০৮-২৫৮২৫ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজ সত্যায়িত রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিসহ পরিচালক, এইচআরএম, সিএসএস বরাবরে একটি আবেদনপত্র সিএসএস প্রধান কার্যালয়, ৮২ রূপসা স্ট্যান্ড রোড, নতুন বাজার, খুলনায় ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর ও পদের নাম উল্লেখ করতে হবে। প্রার্থীর পরীক্ষার দিন ৩০০ টাকা পরীক্ষার ফি (অফেরতযোগ্য) নগদ প্রদান করে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে ১৫০০০ টাকা জামানত জমা দিতে হবে (যা চাকরি শেষে লভ্যাংশসহ ফেরতযোগ্য)। প্রার্থীর বৈধ মোটরসাইকেল লাইসেন্স থাকতে হবে এবং বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মার্চ ২০১৬।

সূত্র: ১৬ মার্চ প্রথম আলো, পৃ. ১২।