সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসকেএফ বাংলাদেশ লিমিটেড

পদের নাম: মেডিকেল সার্ভিসেস অফিসার

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (এইচএসসি পর্যন্ত সায়েন্স)

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

ইন্টারভিউর তারিখ, সময় ও ঠিকানা: ওয়াকইন ইন্টারভিউ, তারিখ: ২৭, ২৮, ২৯ ডিসেম্বর, ২০১৪। সময় সকাল ১০টা থেকে বেলা ১টা ৩০ মিনিট পর্যন্ত। স্থান: ১৫৮, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১৩। ইন্টারভিউতে আসার সময় নিজ হাতে লেখা আবেদনপত্র এবং ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন

ছবি এবং পূর্ণ জীবনবৃত্তান্ত

সঙ্গে আনতে হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদের সংখ্যা: ২২ জন

যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। কম্পিউটার অ্যাপটিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ৩১.১২.২০১৪ ইং তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন: ৪৭০০-৯৭৪৫

আবেদনের ঠিকানা : আবেদনপত্র পরিচালক (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ৯২-৯৩, বীর উত্তম এ কে, খন্দকার রোড (মহাখালী বা/এ) ঢাকা-১২১২ বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ১০০ টাকার ট্রেজারি চালানের মাধ্যমে সরকারনির্ধারিত ১-৪৯৩২-০০০০-২০৩১ কোড নম্বরে জমা করে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৭ জানুয়ারি, ২০১৫।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদের সংখ্যা: ৫ জন

বয়স: প্রার্থীর বয়সসীমা ০১.১২.২০১৪ ইং তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের (নাতি-নাতনি) বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।

যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতন: ৫৫০০-১২০৯৫

আবেদনের ঠিকানা: উপসচিব (অর্থ ও সেবা), কক্ষ নং ২০৯, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে। সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অনুকূলে ১-০৮০১-০০০১-২০৩১ নং কোড এ ১০০ টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে (পে-অর্ডার, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।

আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর, ২০১৪।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রভাষক (বিভিন্ন বিভাগে)

পদের সংখ্যা: ১৩ জন

বয়স: অনধিক ৩০ বছর।

যোগ্যতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনুষদ থেকে ন্যূনতম জিপিএ-৩.৫ সহ স্নাতক অথবা স্বীকৃত অন্য কোনো বিশ্ববিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সমমানের জিপিএ বা প্রথম শ্রেণিসহ সমমানের ডিগ্রি। এসএসসি অথবা এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫ অথবা প্রথম বিভাগ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে জিপিএ-৩.৫ অথবা প্রথম শ্রেণিসহ স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন: ১১০০০-২০৩৭০

আবেদনের ঠিকানা : যথাযথভাবে পূরণ করে আবেদনপত্র অফিস চলাকালীন রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬-এর অনুকূলে পৌঁছাতে হবে। প্রার্থীকে ১০০০ (এক হাজার) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুকূলে,সোনালীব্যাংক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ওপর দাখিল করতে হবে। পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.bsmrau.edu.bd

আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০১৫।

প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন

পদের নাম: ক্রেডিট অফিসার

পদের সংখ্যা: ৩০ জন

বয়স: সর্বোচ্চ ৩২ ও ২২ বছরের কম নয় (৩১ ডিসেম্বর, ২০১৪ পর্যন্ত)।

যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক অথবা সমমান।

বেতন: ১১০০০-২০৩৭০

আবেদনের ঠিকানা : নির্বাহী পরিচালক, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, ফ্ল্যাট # ৬/বি, বাড়ি # ৭৮, রোড # ২, বনানী (চেয়ারম্যান বাড়ি), ঢাকা-১২১৩ বরাবর দরখাস্ত পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ জানুয়ারি, ২০১৫।

নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড

পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার

যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক। এইচএসসি পর্যন্ত সায়েন্স প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইন্টারভিউর তারিখ, সময় ও ঠিকানা: ওয়াকইন ইন্টারভিউ, তারিখ: ৩০, ৩১ ডিসেম্বর, ২০১৪। সময় সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত। ইন্টারভিউতে আসার সময় নিজ হাতে লেখা আবেদনপত্র এবং সঙ্গে পূর্ণ জীবনবৃত্তান্ত, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব একাডেমিক সার্টিফিকেটের মূল কপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে। স্থান: মানবসম্পদ বিভাগ, নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড, ৭/এ, শান্তিবাগ (১ম তলা), ঢাকা-১২১৭। ফোন: ৯৩৪৬৬৩০, ৯৩৩৩১০২, ৮৩৬৩৭১২।