সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ পুলিশ (সিআইডি)
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ৯
বয়স: ১২-০৪-১৬ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
যেসব বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা বিভাগ- ঢাকা, মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল। ময়মনসিংহ বিভাগ- ময়মনসিংহ, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগ- চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর। রাজশাহী বিভাগ- বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর।
রংপুর বিভাগ: দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী। খুলনা বিভাগ: খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর। সিলেট বিভাগ: সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। মোট ৪৪টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত চাকরির ফরম অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্র অতিরিক্ত আইজিপি, সিআইডি, হেডকোয়ার্টার্স, মালিবাগ, ঢাকা ১২১৭ বরাবর আবেদন পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা অতিরিক্ত আইজিপি, সিআইডি, ঢাকা বরাবরে ১-২২১১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদানপূর্বক চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ এপ্রিল ২০১৬।
ডাচ্-বাংলা ব্যাংক (এডিসি ডিভিশন)
পদের নাম: এডিসি ম্যানেজার।
বয়স: ২১ এপ্রিল ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর।
যোগ্যতা: স্নাতকোত্তর। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান/এনজিও/সরকারি প্রতিষ্ঠানে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৪০০০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ www.dutchbanglabank.com/online_job এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল
২০১৬।
কৃষি মন্ত্রণালয় (বীজ প্রত্যয়ন এজেন্সি)
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ২০।
বয়স: ৩১-০৩-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিংয়ে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন: বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯৩০০-২২৪৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বান্দরবান, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, লালমনিরহাট, পঞ্চগড়, যশোর ও পটুয়াখালী। মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী ও এতিমখানা নিবাসী কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র সরকারি ডাকযোগে পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, ডাকঘর-বিআরআরআই, গাজীপুর ১৭০১ বরাবরে আবেদনপত্র পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি ও পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুরের অনুকূলে পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা ১-৪৩৩৮-০০০০-২০৩১ কোড নম্বরে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ট্রেজারি চালানে জমা দিয়ে চালানপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০১৬।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা: ৩৫।
বয়স: ২৯-০২-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার কম্পোজে গতি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। কম্পিউটার অ্যাপটিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, শরীয়তপুর, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, পাবনা,
সিরাজগঞ্জ, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, ঝালকাঠি।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিজ্ঞপ্তিতে উল্লিখিত এক পাতার ফরম পূরণপূর্বক ডাকযোগে অথবা সরাসরি পরিচালক (প্রশাসন), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ৯২-৯৩, বীর উত্তম এ কে খন্দকার রোড (মহাখালী বা/এ) ঢাকা ১২১২ বরাবরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের নমুনা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.ddm.gov.bd)তে পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি (৫-৫ সেমি) সাইজের সত্যায়িত ছবি এবং ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকার নির্ধারিত ১-৪৯৩২-০০০০-২০৩১ কোড নম্বরে জমা করে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর প্রার্থীর পদের নাম ও নিজ জেলা অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০১৬।
সিনহা মেলামাইন
পদের নাম: জোনাল ম্যানেজার।
যোগ্যতা: স্নাতক/মাস্টার্স/সমমান।
অভিজ্ঞতা: ৩ থেকে ৪ বছরে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা ও নেতৃত্ব প্রদানের সক্ষমতা থাকতে হবে।
বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ও সিভির সঙ্গে সদ্য তোলা তিন কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, কমিশনার/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র সংযুক্ত করে সিনহা মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাড়ি নম্বর ৬/এ/১ (প্লট নম্বর-২৯), রিং রোড শ্যামলী, ঢাকা ১২০৭ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল ২০১৬।
সূত্র: ১৫ মার্চ প্রথম আলো পৃ. ১৪।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: প্যাকিং মেশিন অপারেটর।
পদের সংখ্যা: ১০।
যোগ্যতা: ট্রেড কোর্স বা এসএসসি পাস। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্রসহ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেওঢালা, মদনপুর, বন্দর, নারায়ণগঞ্জ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল ২০১৬।
সূত্র: ২৫ মার্চ প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ২।
কোহিনূর কেমিক্যাল
পদের নাম: হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর পাস।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও এক কপি রঙিন ছবি এইচআরএম অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কোহিনূর কেমিক্যাল কো.(বিডি) লি. ৩৬, শহীদ তাজউদ্দীন আহমদ সরণি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ এই ঠিকানায় পাঠাতে হবে। এ ছাড়া ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। খামের ওপর পদের নাম অবশ্যই লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ এপ্রিল ২০১৬।
সূত্র: ২২ মার্চ প্রথম আলো, পৃ. ১২।