সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ

পদের নাম: সার্ভেয়ার।

পদের সংখ্যা: ৫।

বয়স: ২৮-০৪-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অনূর্ধ্ব দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সার্ভে কোর্স পাস সার্টিফিকেটসহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা। (১৬তম গ্রেড)।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে (আবেদনপত্রের ফরমে) জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট আকারের রঙিন সত্যায়িত ছবি, স্থায়ী ঠিকানার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি করপোরেশন, পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত (সম্প্রতি) জাতীয়তা সনদপত্রের কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং ঢাকা ওয়াসার অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা, ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫ এই ঠিকানায় পাঠাতে হবে। ঢাকা ওয়াসার ওয়েবসাইট www.dwasa.org.bd থেকে আবেদনপত্রের ফরম ডাউনলোড করা যাবে। এ ছাড়া আবেদনপত্রের ফরম কারওয়ান বাজারের ওয়াসা ভবনের তৃতীয় তলায় অবস্থিত প্রশাসন বিভাগ-২ থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০১৬।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

পদের নাম: সেপাই।

পদের সংখ্যা: ১৫।

বয়স: ০১-০৪-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস। উচ্চতা: পুরুষ- ৫ ফুট ৪ ইঞ্চি। মহিলা- ৫ ফুট ২ ইঞ্চি। বুকের মাপ-৩০ থেকে ৩২ ইঞ্চি উভয় ক্ষেত্রে।

বেতন: ৯০০০-২১৮০০ টাকা।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: শরীয়তপুর, টাঙ্গাইল, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, পাবনা, পঞ্চগড়, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মহাপরিচালক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আইডিইবি ভবন (১০ম তলা) ১৬০/এ, কাকরাইল ভিআইপি সড়ক, ঢাকা ১০০০ বরাবরে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত কপি (প্রশংসাপত্র/মার্কশিট গ্রহণযোগ্য নয়), প্রথম শ্রেণির সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে), পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকার বরাবরে ট্রেজারি চালানের মাধ্যমে ১-১১৩৭-০০০১-২০৩১ কোড নম্বরে ১০০ টাকার (অফেরতযোগ্য) সরকারি কোষাগারে জমা করে ট্রেজারি চালানের মূল কপি এবং সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র প্রেরণের খামের ওপরে ডান পাশে আবেদনকৃত পদের নাম, নিজ জেলার নাম ও বিশেষ কোটার নাম (প্রযোজ্য ক্ষেত্রে) উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৮ এপ্রিল ২০১৬।

বাংলাদেশ পুলিশ (পুলিশ হেডকোয়ার্টার্স)

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ৩০।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং/ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ হতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

যেসব বিভাগ বা জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা বিভাগ- ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও টাঙ্গাইল। চট্টগ্রাম বিভাগ- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর। রাজশাহী বিভাগ- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ। রংপুর বিভাগ: রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়। খুলনা বিভাগ: বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর। বরিশাল বিভাগ: ভোলা। সিলেট বিভাগ: সব জেলা। এতিম, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা কোটায় সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র এআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফুলবাড়িয়া, ঢাকা ১০০০ এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম প্রার্থী কর্তৃক স্বহস্তে পূরণ করে নিজ স্বাক্ষরে আবেদন করতে হবে। আবেদন ফরম বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে (www.police.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা (৫ ^৫) সেমি সাইজের তিন কপি রঙিন ছবি, আবেদনকারীর নাম ও পত্র যোগাযোগের ঠিকানা (বর্তমান ঠিকানা) সংবলিত ১০ টাকার ডাকটিকিট সংযুক্ত ১০ ^৪.৫ ইঞ্চি মাপের একটি ফেরত খাম, পরীক্ষার ফি বাবদ এআইজি (প্রশাসন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ফুলবাড়িয়া, ঢাকার বরাবরে কোড নম্বর ১-২২১১-০০০০-২০৩১ তে ১০০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ মে ২০১৬।

দ্য ডেইলি স্টার

পদের নাম: আইটি ম্যানেজার।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটারবিজ্ঞান অথবা তথ্যপ্রযুক্তি বিষয়ে অগ্রাধিকার।

অভিজ্ঞতা: কোনো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে আইটি ম্যানেজার হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় দক্ষতা থাকতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা এক কপি ছবি ও জীবনবৃত্তান্ত মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, দ্য ডেইলি স্টার সেন্টার, ৬৪-৬৫ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected]
এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০১৬।

সূত্র: ৪ এপ্রিল ডেইলি স্টার, পৃ.৩।

এসিআই মটরস

পদের নাম: রিকভারি অফিসার।

পদের সংখ্যা: ১০।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/ডিগ্রি পাস এবং ট্রাক্টর কোম্পানির রিকভারিতে/মাইক্রো ক্রেডিটে দুই বছরের অভিজ্ঞতা অথবা প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্মচারী। (প্রতিরক্ষা বাহিনী থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে)। মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি এইচ আর ডিপার্টমেন্ট, এসিআই সেন্টার, ২৪৫, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০১৬।

সূত্র: ১ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ২।

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: হিসাববিজ্ঞানে স্নাতক অথবা বিকম পাস। যেকোনো শিল্পপ্রতিষ্ঠানে স্টোর ও হিসাব-সংক্রান্ত কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ২৮ থেকে ৩২ বছর।

বেতন: কোম্পানিতে যোগদানকালীন বেতন ১২০০০ টাকা। এক বছর পর ১৫০০০ টাকা প্রদান করা হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ এইচআর অ্যান্ড এডমিন বিভাগ, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ চেম্বার (ষষ্ঠ তলা), ৭৩ দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ এপ্রিল ২০১৬।

সূত্র: ১ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ৪।

ওমিকন গ্রুপ

পদের নাম: ম্যানেজার (প্রশাসন)।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ন্যূনতম সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত হেড অফিস, ওমিকন গ্রুপ, রাজ্জাক টাওয়ার (লেভেল-৫), ৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল ২০১৬।

সূত্র: ৩০ মার্চ প্রথম আলো, পৃ. ১২।

এসএসজি

পদের নাম: ফিল্ড অফিসার।

বয়স: কমপক্ষে ২০ এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।

অভিজ্ঞতা: বিক্রয় বিভাগে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যোগ্যতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবিসহ আবেদনপত্র হেড অব হিউম্যান রিসোর্সেস, এসএসজি (সুপার স্টার গ্রুপ), ইউসেপ চেইনি টাওয়ার (লেভেল-৩), ২৫ সেগুনবাগিচা, রমনা, ঢাকা ১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ এপ্রিল ২০১৬।

সূত্র: ৩০ মার্চ প্রথম আলো, পৃ. ৮।