সপ্তাহের বাছাই চাকরি
জাতীয় বিশ্ববিদ্যালয়
পদের নাম: নিম্নমান সহকারী।
পদের সংখ্যা: ১০।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগ এবং কম্পিউটারে (এমএস ওয়ার্ড) পারদর্শী হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা (গ্রেড ১৬)।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে আবেদনপত্র পূরণ করে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/হাতে হাতে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্র বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd অথবা www.nubd.info-এ পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন সত্যায়িত ছবি, সব পরীক্ষা পাসের সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)/জাতীয়তা সনদের সত্যায়িত অনুলিপি, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের মূল কপি ১ সেট (প্রয়োজনীয় সব কাগজপত্রসহ) এবং ফটোকপি ৭ সেটসহ সর্বমোট ৮ সেট আবেদনপত্র দাখিল করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ মে ২০১৬।
রেলপথ মন্ত্রণালয়
পদের নাম: অফিস সহায়ক।
পদের সংখ্যা: ১৪।
বয়স: ৫ মে ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের ঠিকানা: রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mor.gov.bd) প্রকাশিত নির্ধারিত আবেদন ফরম (১ কপি) এবং প্রবেশপত্র (২ কপি) যথাযথভাবে স্বহস্তে পূরণ ও সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং আবেদন ফরম এবং প্রবেশপত্রের নির্ধারিত ঘরে সংযুক্ত করে এবং পরীক্ষা ফি বাবদ মূল ট্রেজারি চালানের কপি সংযোজনপূর্বক আবেদন উপসচিব (প্রশাসন), রেলপথ মন্ত্রণালয়, রেল ভবন (কক্ষ নম্বর ৬৩০), আবদুল গণি রোড ঢাকা-১০০০ বরাবর অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ১-৫১০১-০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদানপূর্বক চালানের মূল কপি সংযুক্ত করতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম, নিজ জেলা, বিশেষ কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মে ২০১৬।
গণগ্রন্থাগার অধিদপ্তর
পদের নাম: জুনিয়র লাইব্রেরিয়ান।
পদের সংখ্যা: ৭।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি। গ্রন্থাগার বিজ্ঞান অথবা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা। কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন: ১১৩০০-২৭৩০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মহাপরিচালক, গণগ্রন্থাগার অধিদপ্তর, ১০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০ বরাবর অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে দরখাস্ত পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর নাম, ঠিকানা, প্রয়োজনীয় স্ট্যাম্প সংযুক্ত করে ফেরত খাম (১০ বাই ৪) প্রেরণ করতে হবে এবং ১০০ টাকা কোড নম্বর ১-৩৪৩৫-০০০০-২০৩১ ট্রেজারি চালানের মাধ্যমে মহাপরিচালক গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার অনুকূলে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। খামের ওপর বাঁ পাশে পদের নাম, নিজ জেলা এবং বিশেষ কোটার নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০১৬।
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: সি. অপারেটর/অপারেটর/জুনি. অপারেটর (শিট কাটার)।
পদের সংখ্যা: ২০।
যোগ্যতা: এসএসসি বা সমমানের পাস হতে হবে।
অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত কোনো পাল্প অ্যান্ড পেপার মিলসে ৮ থেকে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি ও মুঠোফোন নম্বর উল্লেখপূর্বক বিস্তারিত জীবনবৃত্তান্তসহ দরখাস্ত এইচ আর ডিপার্টমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফ্রেশ ভিলা, বাড়ি ১৫, রোড ৩৪, গুলশান-১, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মে ২০১৬।
সূত্র: ২৩ এপ্রিল প্রথম আলো, পৃ. ১৫।
হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ
পদের নাম: মেডিকেল প্রতিনিধি।
বয়স: ০৪-০৫-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক পাস। (এসএসসি/এইচএসসি/স্নাতক পর্যায়ে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)। দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
সাক্ষাৎকারের স্থান ও তারিখ: আগ্রহী প্রার্থীদের সব শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে) ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মুঠোফোন নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্ত এবং স্বহস্তে লিখিত আবেদনপত্রসহ আগামী ২, ৩ ও ৪ মে সকাল ১০টা থেকে বেলা ১টার মধ্যে পরিচালক মানবসম্পদ উন্নয়ন, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ, হামদর্দ ভবন, ৯৯ বীর উত্তম সি আর দত্ত সড়ক (পুরাতন ২১৯/১ সোনারগাঁও রোড), কাঁঠালবাগান ঢাল সংলগ্ন, কলাবাগান, ঢাকা ১২০৫ ঠিকানায় সরাসরি উপস্থিত হতে হবে।
সূত্র: ২৩ এপ্রিল প্রথম আলো, পৃ. ১৫।
এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: স্টোর অফিসার।
যোগ্যতা: কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
অভিজ্ঞতা: বৃহৎ কোনো শিল্পপ্রতিষ্ঠানে স্টোর ও ভ্যাট ব্যবস্থাপনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ থেকে ৪৫ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং মুঠোফোন নম্বর উল্লেখপূর্বক পূর্ণ জীবনবৃত্তান্তসহ হেড অব হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, এম আর এস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্পনগরী, কুষ্টিয়া-৭০০০ ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ মে ২০১৬।
সূত্র: ২০ এপ্রিল প্রথম আলো, পৃ. ৮।
ব্র্যাক
পদের নাম: সেলস অফিসার।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
বেতন: মাসিক ৮,১৭১ টাকা। বেতনের অতিরিক্ত টিএ/ডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা আছে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মুঠোফোন নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-170416 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২ মে ২০১৬।