সপ্তাহের বাছাই চাকরি
যুব উন্নয়ন অধিদপ্তর
(মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য)
পদের নাম: উপজেলা বায়োগ্যাস সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ১৪ (হ্রাস/বৃদ্ধি হতে পারে)।
বয়স: সর্বোচ্চ ৩২।
যোগ্যতা: স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সমাপ্ত ইমপ্যাক্ট ফেজ-১/বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যেভাবে আবেদন করবেন: নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। হাতে হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম, নমুনা
প্রবেশপত্র, আবেদন করার নিয়মাবলি ও শর্তাবলি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট www.dyd.gov.bd এর লোকেশন: প্রশাসনিক আদেশ (প্রকল্প) ইমপ্যাক্ট (ফেজ-২) এ পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মে ২০১৬।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)।
পদের সংখ্যা: ১১।
বয়স: ১৮-০৫-১৬ তারিখে ন্যূনতম ১৮ অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: মেকানিক্যাল/পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট www.cpa.gov.bd তে অনলাইন চাকরির আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফরমটি পূরণ করতে হবে। অনলাইন আবেদন ফরমের নির্ধারিত স্থানে ৩০০x৩০০ রেজুলেশন সর্বোচ্চ ২৫ কিলোবাইটের জেপিজি/জেপিইজি
ফরমেটে সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের প্রার্থীর ছবি আপলোড করতে হবে।
অনলাইনে আবেদন ফরম সাবমিট করার পর প্রার্থীকে রেজিস্ট্রেশন নম্বরসংবলিত তাঁর আবেদনের ১টি প্রিন্ট কপি (হার্ড কপি) এবং একই রেজিস্ট্রেশন নম্বরসংবলিত সোনালী ব্যাংকের সোনালী সেবার পে-স্লিপ ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। সোনালী ব্যাংকের যেকোনো শাখায় উক্ত পে-স্লিপ দিয়ে নিয়োগ পরীক্ষার ফি বাবদ নির্ধারিত অঙ্কের ফি ও ব্যাংক চার্জ পরিশোধ করতে হবে এবং আবেদনের হার্ড কপি প্রার্থীকে সংরক্ষণ করতে হবে। নিয়োগ পরীক্ষার ফি ২০০ টাকা । অনলাইনে আবেদনপত্র পূরণ ও সাবমিট করতে কোনো সমস্যার সম্মুখীন হলে [email protected] এই ই-মেইল ঠিকানায় সমস্যাটির বিষয়ে যোগাযোগ করা যাবে।
অনলাইনে আবেদনের শেষ তারিখ: ১৮ মে ২০১৬ রাত ১২টা পর্যন্ত।
ভূমি মন্ত্রণালয়
পদের নাম: সহকারী সিস্টেম অ্যানালিস্ট।
পদের সংখ্যা: ২।
বয়স: ১ এপ্রিল ২০১৬ তারিখে ২৭ থেকে ৩৫ বছরের মধ্যে।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর/বিএসসি ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার বিজ্ঞানে পাস। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৪৬৩৭৫ টাকা।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র প্রকল্প পরিচালক, স্ট্রেনদেনিং গভর্ন্যান্স ম্যানেজমেন্ট প্রজেক্ট (কম্পোনেন্ট বি: ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ২৮ শহীদ তাজউদ্দীন আহমদ সরণি তেজগাঁও, ঢাকা ১২০৮ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের নমুনা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ( www.mopa.gov.bd) অথবা অত্র প্রকল্পের ওয়েবসাইট ( www.dlms.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের নির্ধারিত স্থানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি ও পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে ১-৪৬০১-০০০১-২০৩১ নম্বর কোডে জমা দিয়ে এর মূল কপি আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ মে বিকেল ৫টা।
ইস্টার্ন ব্যাংক লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক বা ব্যাংক ম্যানেজমেন্ট/অর্থনীতিতে স্নাতক। সিজিপিএ ৪-এর মধ্যে ন্যূনতম ৩ থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে: পদটিতে আবেদন করতে হলে ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইট www.ebl.com.bd/career এই ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০১৬।
সূত্র: ওয়েবসাইট।
আদ্-দীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, (মগবাজার)
পদের নাম: অধ্যাপক/সহযোগী অধ্যাপক/সহকারী অধ্যাপক।
বিভাগ: অ্যানাটমি/ ফিজিওলজি/ বায়োকেমিস্ট্রি/ প্যাথলজি/ ফার্মাকোলজি/ কমিউনিটি মেডিসিন/ মেডিসিন/ নিওরোমেডিসিন/ চর্মরোগ/ সাইকিয়াট্রি/ পেডিয়াট্রিক/ শিশু সার্জারি/ সার্জারি/ গাইনি/ অফথালমোলজি/ ইএনটি/ কার্ডিওলজি/ এ্যানেসথেসিওলজি।
যোগ্যতা: এমবিবিএস/ এমফিল/ এমডি/ এমপিএইচ/ এফসিপিএস/ এমএস বা সমমানের ডিগ্রি। প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞ ডিপ্লোমা ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ২ কপি ছবি, জীবনবৃত্তান্ত (ফোন নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতার সনদ, পদ ও কর্মস্থান উল্লেখপূর্বক আবেদনপত্র এবং খামের ওপর পদ ও কর্মস্থান উল্লেখ করে নির্বাহী পরিচালক, করপোরেট অফিস, ৭ম তলা আদ্-দীন ফাউন্ডেশন, ২ বড় মগবাজার, ঢাকা ১২১৭ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মে ২০১৬।
সূত্র: ২৭ এপ্রিল প্রথম আলো পৃ. ১২।
নবদূত
পদের নাম: প্রুফ রিডার কাম রাইটার (ইংরেজি)।
পদের সংখ্যা: ১০।
যোগ্যতা: ইংরেজিতে অনার্সসহ মাস্টার্স। ইংরেজি প্রুফ রিডিংয়ে পারদর্শী হতে হবে। বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ভাইভাতে অকৃতকার্য এবং বিসিএস বা সরকারি চাকরির বয়স নেই এরূপ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত এবং জাতীয় পরিচয়পত্র, ইউপি চেয়ারম্যান/পৌরসভা কমিশনার প্রদত্ত নাগরিকত্ব/চারিত্রিক সনদ, যাবতীয় শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের (যদি থাকে) সত্যায়িত কপিসহ দরখাস্ত ব্যবস্থাপনা পরিচালক, জ্ঞানগৃহ প্রকাশনী, ৩৮ বাংলাবাজার (২য় তলা), ঢাকা ১১০০ এই ঠিকানায় পাঠাতে হবে। অথবা ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মে ২০১৬।
সূত্র: ২৮ এপ্রিল প্রথম আলো, পৃ. ২।
নেপচুন ল্যাবরেটরিজ লি.
পদের নাম: স্টোর ইনচার্জ।
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। কোনো প্রতিষ্ঠিত ফার্মাসিউটিক্যালস কোম্পানির কেন্দ্রীয় গুদামে স্টোর ইনচার্জ/অফিসার পদে ন্যূনতম ৫ থেকে ৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান আবশ্যক।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ব্যবস্থাপনা পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদ নেপচুন ল্যাবরেটরিজ লি, ১/১২ ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ এই ঠিকানায় ডাকযোগে বা [email protected] এই ই-মেইলে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ মে ২০১৬।
সূত্র: ২৯ এপ্রিল প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৩।
বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার
পদের নাম: জুনিয়র ইনস্ট্রাক্টর।
পদের সংখ্যা: ৬।
যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস (সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও অন্যান্য)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র [email protected] এই ই-মেইলে পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১২ মে ২০১৬।