সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক

পদের নাম: সিনিয়র মেকানিক (রেফ্রিজারেশন)।

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/ ২ বছরের ট্রেড কোর্স (রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশন)। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

অভিজ্ঞতা: অ্যামোনিয়া প্ল্যান্ট অপারেশন, মেইনটেন্যান্স, ওভারহোলিং ও ট্রাক্টর শুটিং পেশায় ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।

বয়স: সর্বোচ্চ ৪০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল: ফ্যাক্টরি, গাজীপুর।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-190516 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ মে ২০১৬।

উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবার

পদের নাম: ব্যাচ কো-অর্ডিনেটর।

পদের সংখ্যা: পুরুষ ৭২ এবং মহিলা ৫৩।

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর (অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন)।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের ছবি ও পূর্ণ জীবনবৃত্তান্ত [email protected] এই ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০১৬।

বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড

পদের নাম: সার্ভিস টেকনিশিয়ান (রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনার)।

পদের সংখ্যা: ১২।

বয়স: অনূর্ধ্ব ৩০।

যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (রেফ্রিজারেটর অ্যান্ড এসি)। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। প্রার্থীর সংশ্লিষ্ট পদে মাঠপর্যায়ে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের কপি এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবিসহ স্বহস্তে লেখা দরখাস্ত মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড, সিটি সেন্টার (লেভেল ১৬), ৯০/১, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ মে ২০১৬।

কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-কুমিল্লা

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ১২।

বয়স: ৩০-৫-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

যেসব জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন: চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, নোয়াখালী।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ফরম পূরণ করে কর কমিশনার, কর অঞ্চল-কুমিল্লা, বাড়ি নম্বর ০০৪৫১৯ কর ভবন, নজরুল অ্যাভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০-এর বরাবরে অত্র কার্যালয়ে সংরক্ষিত বক্সে অথবা উক্ত ঠিকানায় সাধারণ ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত প্রার্থীর সাম্প্রতিক কালের ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি ও পরীক্ষার ফি বাবদ উপকর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), কর অঞ্চল কুমিল্লার বরাবর কোড নম্বর ১১৪১-০১৩০-২০৩১ তে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে উক্ত চালানের ফুল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০১৬।

ইসলামিক ফাউন্ডেশন

পদের নাম: সিনিয়র স্টাফ নার্স।

পদের সংখ্যা: ৬।

বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।

যোগ্যতা: মিডওয়াইফারিসহ ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং পাসসহ সরকারি/স্বায়ত্তশাসিত হাসপাতালে নার্সিং সেবায় ৫ বছরের অভিজ্ঞতা।

বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ বরাবরে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ইসলামিক ফাউন্ডেশন শিরোনামে যেকোনো স্থানের সোনালী ব্যাংক থেকে সোনালী ব্যাংক, বায়তুল মোকাররম শাখা, ঢাকার অনুকূলে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এম.আই.সি.আর (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না। খামের ওপর পদের নাম ও আবেদনকারীর পূর্ণ ঠিকানা (নিজ জেলাসহ) স্পষ্ট করে লিখতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২ জুন ২০১৬।