সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়

পদের নাম: অফিস সহায়ক।

পদের সংখ্যা: ১৩।

বয়স: ১ মে ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮২৫০-২০০১০ টাকা।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বি-বাড়িয়া, চাঁদপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, সিরাজগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, সিলেট ও সুনামগঞ্জ। তবে সব জেলার এতিমখানার নিবাসী, শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং পুত্রকন্যার পুত্রকন্যারা আবেদন করতে পারবেন।

আবেদনের ঠিকানা: প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনপত্র উপসচিব (প্রশাসন), কক্ষ নম্বর ৩১৭, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭-এ পৌঁছাতে হবে। আবেদনের নির্ধারিত ফরম সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এ পাওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের অনুকূলে ১-০৮০১-০০০১-২০৩১ নম্বর কোডে ৫০ টাকার বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের ট্রেজারি চালানের মূল কপি অবশ্যই সংযোজন করতে হবে। (পে অর্ডার, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০১৬, বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: ১০ মে প্রথম আলো, পৃ. ৯।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা।

পদের সংখ্যা: ৫।

বয়স: ০৫-০৬-২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অথবা প্রার্থীকে স্নাতক পাসসহ প্রশাসনিক কাজে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক।

বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।

আবেদনের ঠিকানা: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত আগ্রহী প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে সব কাগজপত্রসংবলিত পৃথক পৃথক ৯ সেট আবেদনপত্র একটি খামে রেজিস্ট্রার, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ৪২২৫ বরাবরে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপি, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি এবং রেজিস্ট্রার, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৭০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (জনতা ব্যাংক লি. চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম থেকে উত্তোলনযোগ্য হতে হবে) সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০১৬।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (আগের সংখ্যায় দেওয়া ছিল)

পদের নাম: নৃত্যশিল্পী (জুনিয়র)।

পদের সংখ্যা: ২।

বয়স: ০১-০৫-১৬ তারিখে সর্বোচ্চ ২০ বছর।

যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস এবং কোনো অনুমোদিত সাংস্কৃতিক একাডেমি থেকে ৩ বছরের প্রশিক্ষণ।

বেতন: ১২৫০০-৩০২৩০ টাকা।

যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: নোয়াখালী, পিরোজপুর, জামালপুর ও নড়াইল।

আবেদনের ঠিকানা: জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত ১ পাতার নির্ধারিত আবেদন ফরমটি আবেদনপত্রে wwwshilpakalaacademy/www.moca.gov.bd ওয়েবসাইট এবং হার্ড কপি একাডেমির প্রশাসন বিভাগে পাওয়া যাবে। প্রার্থী কতৃ‌র্ক স্বাক্ষরিত আবেদনপত্র ডাকযোগে মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা ঢাকার বরাবরে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি, চারিত্রিক সনদ, নাগরিকত্ব/জাতীয়তা সনদ, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি এবং পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার অনুকূলে ১০০ টাকা বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে কোড নম্বর ১-৩৪০১-০০০১-২০৩১ খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ মে ২০১৬।

বাদশা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লি.

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অফিসার (এপিও)।

পদের সংখ্যা: ৩০।

যোগ্যতা: বিএসসি পাস হতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই।

আবেদনের ঠিকানা: যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিস্তারিত জীবনবৃত্তান্তসহ দরখাস্ত প্রশাসন বিভাগ, বাদশা টেক্সটাইলস লি. জামিরদিয়া, ভালুকা, ময়মনসিংহ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০১৬।

সূত্র: ৬ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ৩।

টোটাল ফার্মা

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার।

পদের সংখ্যা: ৬০।

যোগ্যতা: স্নাতক/ফাজিল/এইচএসসি/ডিপ্লোমা। প্রার্থীকে সৎ, পরিশ্রমী ও বিক্রয় বিভাগে কাজে আগ্রহী হতে হবে।

বেতন: সাকল্যে ১৩০০০ টাকা, স্থায়ীকরণে প্রায় ১৭০০০ টাকা। অভিজ্ঞদের আলোচনা সাপেক্ষে। এ ছাড়া বিক্রয় লক্ষ্য অর্জনে ইনসেনটিভ আছে।

সরাসরি সাক্ষাৎকার: আগ্রহী প্রার্থীদের এইচআর ম্যানেজারের বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন, ভোটার আইডি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপিসহ মূল কপি সনদ নিয়ে আগামী ২৪ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে টোটাল ফার্মা, ১৮৫ এলিফ্যান্ট রোড (বীর উত্তম সি আর দত্ত রোড), রোজ ভিউ প্লাজা, হাতিরপুল কাঁচাবাজারের বিপরীতে (৪র্থ তলা), রুম নং ৪০১, ঢাকা ১২০৫ এই ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে।

সূত্র: ১৩ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ২।

শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড

পদের নাম: রিসেপশনিস্ট কাম ফ্রন্ট ডেস্ক অফিসার।

যোগ্যতা: স্নাতক।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র (ইংরেজি ও বাংলা উভয় ভাষায়) জেনারেল ম্যানেজার, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, ২৭/১, মিটফোর্ড রোড, শরীফ মার্কেট (৩য় তলা), ঢাকা ১১০০ এই ঠিকানায় ডাক বা কুরিয়ার সার্ভিসযোগে পৌঁছাতে হবে। খামের ওপর প্রার্থিত পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ জুন ২০১৬।

সূত্র: ১৬ মে প্রথম আলো পৃ. ১১।

ইপসা

পদের নাম: ক্রেডিট অফিসার।

পদের সংখ্যা: ৫০।

যোগ্যতা: এইচএসসি/স্নাতক।

বয়স: অনূর্ধ্ব ২৫ বছর।

অভিজ্ঞতা: ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

বেতন: যোগদানের সময় বেতন ৮৫০০ টাকা, নিয়মিতকরণের পর বেতন এইচএসসি পাসের ক্ষেত্রে ১২৩৩৭ টাকা এবং স্নাতক পাসের ক্ষেত্রে ১৩০৭৭ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী ও যোগ্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (টেলিফোন/মোবাইল নম্বরসহ) ও আবেদনপত্র, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের কপি, জাতীয়তা সনদের কপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রধান নির্বাহী, ইপসা, বাড়ি- এফ ১০ (পি), রোড ১৩, ব্লক বি, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম ৪২১২ ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার/হাতে হাতে প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০১৬।

সূত্র: ১৬ মে প্রথম আলো পৃ. ৯।