সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন
পদের নাম: উপসহকারী পরিচালক।
পদের সংখ্যা: ৬৫।
যোগ্যতা: কৃষিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা।
বয়স: ৯ জুন ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রণীত ফরমে সচিব, বিএডিসি, ঢাকা বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের নমুনা বিএডিসির ওয়েবসাইট www.badc.gov এ পাওয়া যাবে। আবেদনপত্র সচিব, বিএডিসি, কৃষি ভবন (১১ তলা), ৪৯-৫১ দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা দুই কপি ৫-৫ সেমি সাইজের ও এক কপি স্ট্যাম্প সাইজের সত্যায়িত কপি এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের অনুকূলে সোনালী ব্যাংক, কৃষি ভবন শাখা, ঢাকার বরাবরে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে। খামের ওপর স্পষ্টাক্ষরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ জুন ২০১৬।
সূত্র: ২১ মে ডেইলি স্টার পৃ. ১৩।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি.
পদের নাম: হিসাব সহকারী (গ্রেড ৪)।
পদের সংখ্যা: ৭।
বয়স: ০৫-০৬-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ফাইন্যান্স/ব্যাংকিং বিষয়ে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। শিক্ষাক্ষেত্রে তৃতীয় শ্রেণি/বিভাগ ও সমমানের জিপিএ প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।
বেতন: পে-স্কেল ২০০৯ অনুসারে মূল বেতন ১৩০০০ টাকাসহ অন্যান্য সুবিধাদি।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরমের নির্ধারিত স্থানে ছবি (৩০০-৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০-৮০ পিক্সেল) স্ক্যান করে তা সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://pgcb.teletalk.com.bd অথবা পিজিসিবির ওয়েবসাইট www.pgcb.org.bd এর মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০১৬ বিকেল পাঁচটা পর্যন্ত।
যমুনা ব্যাংক
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি।
যোগ্যতা: যেকোনো বিষয়ে এমবিএ ডিগ্রি অথবা ফাইন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/ব্যাংকিং/পরিসংখ্যান/অর্থনীতি/মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর পাস অথবা বিএসসি ইন সিএসই/টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইইই পাস। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৩ বা সমমানের শ্রেণি (৪-এর মধ্যে) থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫ (৫-এর মধ্যে) থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস, বাংলা ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
বেতন: প্রবেশনকালে মাসিক ৫০০০০ টাকা।
বয়স: ১৫ জুন ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে যমুনা ব্যাংকের ওয়েবসাইট www.jamunabank.bd.com/career এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৬।
সূত্র: ২০ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ১।
সামাজিক সেবা সংগঠন
পদের নাম: ফিল্ড অফিসার।
পদের সংখ্যা: ৫০।
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: স্নাতক পাস। (জিপিএ ২.৫-এর নিচে গ্রহণযোগ্য নয়)।
বেতন: শিক্ষানবিশকালীন তিন মাস ১২২০০ টাকা এবং স্থায়ীকরণের পর ১৪০০০ টাকা। এ ছাড়া মোবাইল বিল বাবদ মাসিক ১০০ টাকা ও অধিক শিক্ষাগত যোগ্যতাসম্পন্নদের মাসিক ৪০০ টাকা শিক্ষা ভাতা প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক, সামাজিক সেবা সংগঠন, প্রধান কার্যালয়, স্কুল রোড, পাথরাইল, দেলদুয়ার, টাঙ্গাইল এই ঠিকানা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (প্রযোজ্য ক্ষেত্রে) সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে পাঠাতে হবে। উল্লেখ্য, চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের অবশ্যই যোগদানের সময় ৬০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০১৬।
সূত্র: ১৭ মে প্রথম আলো পৃ. ৯।
ব্র্যাক
পদের নাম: সহকারী টেকনিশিয়ান (ইলেকট্রনিকস)/ইলেকট্রিশিয়ান।
শিক্ষাগত যোগ্যতা: ট্রেড কোর্স পাস।
অভিজ্ঞতা: ইলেকট্রনিকস পণ্য রক্ষণাবেক্ষণে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কর্মস্থল: প্রধান কার্যালয়।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD# 03/16 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জুন ২০১৬।
সূত্র: ২০ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ৩।