সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক)
পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস ২)।
পদের সংখ্যা: ১৫।
বয়স: ৬ জুন ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রেন ড্রাইভিংয়ে লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ৯৭০০-২৩৪৯০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা ১২১৩ ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট আকারের ছবি, চারিত্রিক সনদ ও পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তরের অনুকূলে (সঞ্চয়ী হিসাব নম্বর ০১২১৩৪০০৩৮৭২, সোনালী ব্যাংক, নৌবাহিনী সদর শাখা, বনানী, ঢাকা ১২১৩) ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার প্রদান করতে হবে। খামের ওপর পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম এবং কোটা (যদি থাকে) মোটা অক্ষরে স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ জুন ২০১৬।
বাংলাদেশ ব্যাংক
পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।
বয়স: ১৯-০৫-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে সনাতন পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/ শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বেতন: ২২০০০-৫০৫৩০ টাকা।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট (erecruitment.bb.org.bd) এ গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৬।
সূত্র: ২৫ মে প্রথম আলো, পৃ. ৯।
ব্র্যাক ব্যাংক লিমিটেড
পদের নাম: রিলেশনশিপ অফিসার।
যোগ্যতা: স্নাতক পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৬।
জিনিক্স ইনকরপোরেশন
পদের নাম: সেলস রিপ্রেজেনটেটিভ।
পদের সংখ্যা: ১০০।
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/স্নাতক। মার্কেটিংয়ে মাঠপর্যায়ে কাজ করার কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ২৮ বছর।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ বিভাগীয় প্রধান, মানবসম্পদ বিভাগ, জিনিক্স ইনকরপোরেশন, ২০৬ মালিবাগ (৫ম তলা), ঢাকা ১২১৭ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৯ জুন ২০১৬।
সূত্র: ২৭ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ২।
নভিস্তা ফার্মা লিমিটেড
পদের নাম: প্রোডাক্ট প্রমোশন অফিসার।
যোগ্যতা: নতুনদের জন্য স্নাতক পাস (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ)। অভিজ্ঞদের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস।
বয়স: ৩০ বছর।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হিউম্যান রিসোর্স ম্যানেজার, নভিস্তা ফার্মা লিমিটেড, মাসকট প্লাজা (নবম তলা), ১০৭/এ সোনারগাঁও জনপথ, সেক্টর-৭, উত্তরা সি/এ, ঢাকা ১২৩০ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০১৬।
সূত্র: ২৭ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৪।