সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়

পদের নাম: উপসহকারী প্রকৌশলী বি/আর।

পদের সংখ্যা: ৫০।

বয়স: ২০ জুন ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সরকার কর্তৃক স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সিভিল)।

বেতন: ১৬০০০-৩৮৬৪০ টাকা (১০ম গ্রেড)।

যেভাবে আবেদন করবেন: এই বিজ্ঞপ্তির অধীনে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://mes.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিংক পাওয়া যাবে। ওই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০১৬।

কর কমিশনারের কার্যালয়

করঅঞ্চল-১০, ঢাকা

পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর/অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদের সংখ্যা: ৬।

বয়স: ২০-০৬-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দ। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।

যেসব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন: ঢাকা বিভাগের সব জেলা।

আবেদনের ঠিকানা: স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র (সংযুক্ত ছক মোতাবেক/আবেদনপত্র www.taxeszone10dhaka.gov.bd ওয়েবপেজ থেকে ডাউনলোড করা যেতে পারে) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি ছবিসহ কর কমিশনার, কর অঞ্চল-১০, ৪০ সেগুনবাগিচা, শাহ পোরশিয়া নাভানা টাওয়ার (২য় তলা) ঢাকা বরাবরে সাধারণ ডাকযোগে অথবা অফিসে সংরক্ষিত বাক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে উপকর কমিশনার সদর দপ্তর (প্রশাসন), কর অঞ্চল-১০, ঢাকার বরাবর কোড নম্বর ১-১১৪১-০০৮৫-২০৩১তে ১০০ টাকা (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে উক্ত চালানের মূল কপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২০ জুন ২০১৬।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন

সার্ভিসেস (বিজ)

পদের নাম: সিনিয়র শাখা ব্যবস্থাপক।

পদের সংখ্যা: ৫০।

বয়স: ৩০-০৬-২০১৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতকোত্তর পাস। কোনো পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের কম নয়। তিন মাস কাজ শেখার জন্য শাখা পর্যায়ে অবস্থান করে সদস্য, সমিতি ও শাখা পরিচালনা এবং শাখার এমআইএস ও হিসাবনিকাশ বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল প্রোগ্রাম জানতে হবে।

বেতন ও ভাতা: যোগদানের সময় ফেরতযোগ্য জামানত ২২ হাজার টাকা জমা দিতে হবে। তিন মাস ২২ হাজার টাকা করে মাসিক প্রশিক্ষণ ভাতা পাবেন। তিন মাস কাজ শেখার পর যোগ্য বিবেচিত হলে সিনিয়র শাখা ব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হবে। বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতাসহ মোট বেতন স্থানভেদে মাসিক সর্বনিম্ন ২৩৫৭৬ থেকে ২৮৩৪০ টাকা প্রদান করা হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি, যোগাযোগের ফোন নম্বরসহ পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ), বাংলাদেশ এক্সেটনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নং-১৮৩, ইস্টার্ন রোড, লেন-২, মহাখালী ডিওএইচ এস, ঢাকা-১২০৬—এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৬।

সূত্র: ৩ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৩।

ব্র্যাক

পদের নাম: স্টোর অফিসার।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমএসসি/এমকম পাস হতে হবে।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

কর্মস্থল: ব্র্যাক প্রধান কার্যালয়।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২—এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং AD# 04/16 উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ জুন ২০১৬।

সূত্র: ৩ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ৩।

হুয়া থাই সিরামিকস্ ইন্ডাস্ট্রিলিমিটেড

পদের নাম: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (পিএলসি)।

পদের সংখ্যা: ৫।

যোগ্যতা ও অভিজ্ঞতা: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি/ডিপ্লোমা। কমপক্ষে ২ বছরের পিএলসি প্রোগ্রামিংয়ে বাস্তব কাজের দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদ ও সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবিসহ ব্যবস্থাপক (হিউম্যান রিসোর্সেস), হুয়া থাই সিরামিকস ইন্ডাস্ট্রি লিমিটেড, বাড়ি নং-১২১ (পঞ্চম তলা), রোড নং-২১, নিউ ডিওএইচএস মহাখালী, ঢাকা ১২০৬—এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০১৬।

সূত্র: ৩ মে প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরির পৃ. ২।

বিডিজি-মাগুরাগ্রুপ

পদের নাম: জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিক্রয়)।

যোগ্যতা: প্রার্থীকে বিবিএ/এমবিএ (মার্কেটিং)/মাস্টার্স ডিগ্রিসহ প্রতিষ্ঠিত কোনো পেপার কনভার্টিং ও প্রিন্টিং শিল্প প্রকল্পের উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারজাত, টেন্ডারে সরবরাহ, রপ্তানীকরণসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী বিক্রয়কাজে কমপক্ষে ১০-১২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনপত্র মানবসম্পদ বিভাগ, বিডিজি-মাগুরা গ্রুপ, প্লট নং-৩১৪/এ, ব্লক ‘ই’, রোড-১৮ বসুন্ধরা আ/এ ঢাকা-১২২৯—এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০১৬।

সূত্র: ১ মে প্রথম আলো, পৃ. ১৪।