সপ্তাহের বাছাই চাকরি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ১২৯ জন
বয়স: অনূর্ধ্ব ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর (মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর)।
যোগ্যতা: এইচএসসি অথবা সমমান (সায়েন্স বিভাগ অগ্রাধিকার)।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সে লক্ষ্যে http://dpe.teletalk.com.bd এবং www.dpe.gov.bd ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিংক পাওয়া যাবে। এই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। চুড়ান্তভাবে সাবমিট করার পর Application Copy প্রিন্ট নিতে হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং টেলিটকের ১৬.৫০ টাকা সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য ১৬৬.৫০ টাকা যেকোনো টেলিটত মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে যথাসময়ে পাঠাতে হবে। প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সব কাগজপত্রের অনুলিপি ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, সেকশন-২, ঢাকা-১২১৬ ঠিকানায় জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি গ্রহণের শুরুর তারিখ ১৪.০১.২০১৫ (সকাল ১০.৩০ মিনিট)।
অনলাইনে আবেদনের শেষ তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০১৫ (রাত ১১.৫৯ মিনিট)।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
পদের নাম: সহকারী শিক্ষক
পদের সংখ্যা: ৮৬ জন
বেতন: ৫২০০-১১২৩৫/- (প্রশিক্ষণপ্রাপ্ত), ৪৯০০-১০৪৫০/- (প্রশিক্ষণবিহীন) [০৯ মার্চ ২০১৪ তারিখের প্রজ্ঞাপনমূলে উন্নীত বেতন স্কেল অনুযায়ী]।
যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে-ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/সমমানের পরীক্ষায় জিপিএসহ উত্তীর্ণ অথবা স্নাতক বা সমমানের পরীক্ষায় পাস। প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সার্টিফিকেট-ইন-এডুকেশন (সি-ইন-এড)/ডিপ্লোমা ইন-এডুকেশন (ডিপিএড) প্রশিক্ষণ উত্তীর্ণ হতে হবে।
আবেদনের ঠিকানা: স্বহস্তে লিখিত আবেদনপত্র ক্য শৈ হ্লা, চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর অফিস চলাকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে পৌঁছাতে হবে। ফোন: ০৩৬১ ৬২৩৬৭(অফিস)/৬৩৫৪৩(বাসা)/৬২৪৮৭(অফিস)/৬২৫৬৪(বাসা)। আবেদনপত্রের সঙ্গে উপরোক্ত স্বাক্ষরকারীর অনুকূলে যেকোনো তফসিলী ব্যাংক থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ : ২২ জানুয়ারি ২০১৫।
প্রাণিসম্পদ অধিদপ্তর
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ২৩ জন
বয়স: আবেদনকারীর বয়স ২২.১২.২০১৪ ইং তারিখে ১৮-৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: পশুপালনে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা : আবেদনপত্র প্রকল্প পরিচালক, ব্রিড আপগ্রেডেশন থ্রু প্রজেনি টেস্ট প্রকল্প (৩য় পর্যায়), সাভার ডেইরি ফার্ম, সাভার, ঢাকা-১৩৪১ বরাবর ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি ২০১৫।
উদ্দীপন
পদের নাম: ইনস্যুরেন্স অফিসার
পদের সংখ্যা: ৫৫ জন
বেতন: মাসিক ৮৭৬০/-(লেভেল ১ম), এ ছাড়া প্রতি মাসে মোবাইল বিল ১৫০ টাকার সুবিধা রয়েছে।
বয়স: অনূর্ধ্ব ২৫ বছর হতে হবে।
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস।
আবেদনের ঠিকানা : উপপরিচালক ও প্রধান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, উদ্দীপন, প্রধান কার্যালয়, বাড়ি নং-৯, রোড নং-০১, ব্লক-এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, লিংক রোড, আদাবর, ঢাকা-১২০৭ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) ‘উদ্দীপন’-এর অনুকূলে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ : ১৫ জানুয়ারি ২০১৫ ইং।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
পদের নাম: সহকারী সেবা তত্ত্বাবধায়ক
পদের সংখ্যা: ১৫ জন
বেতন: ১১০০০-২০৩৭০/-
যোগ্যতা: বিএসসি নার্সিং/ডিপ্লোমা ইন নাসিং অ্যান্ড মিডওয়াইফারি। বিএসসি নার্সিং ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিনিয়র স্টাফ নার্স হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিনিয়র স্টাফ নার্স হিসেবে ১০ বছরের অভিজ্ঞতা।
আবেদনের ঠিকানা : বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। প্রার্থীগণকে রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকার ওপর ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, পে-অর্ডারসহ নিম্ন স্বাক্ষরকারী অফিসে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাপ্তব্য নির্দিষ্ট আবেদনপত্রের ৮ কপি আবেদন, পাসপোর্ট আকারের ৮ কপি ছবি ও ৮ সেট সব সার্টিফিকেটের কপি বেলা ০২.৩০টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর অফিসে পৌঁছাতে হবে। (অধ্যাপক মো. সায়েদুর রহমান), রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা।
আবেদনের শেষ তারিখ : ০৮ জানুয়ারি ২০১৫।
বিস্তারিত দেখুন:www.prothom-alojobs.com