সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লি.

পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট।

পদের সংখ্যা: ১০০।

বয়স: ১১-০৮-১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। ন্যূনতম একটিতে প্রথম শ্রেণি বা গ্রেড পয়েন্ট থাকতে হবে। কোনো তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তিন কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষা সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং ২৫০ টাকার পোস্টাল অর্ডার ম্যানেজার, এমপ্লয়মেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, হেড অফিস, বলাকা, কুর্মিটোলা, ঢাকা-১২২৯—এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০১৬।

সূত্র: ২৭ জুলাই, ডেইলি স্টার, পৃ. ১৩।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (মুক্তিযোদ্ধা কোটা)।

পদের সংখ্যা: ৭।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ এবং বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার ব্যবহার-সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনা, ডেটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ।

বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। খামের ওপরে ডান পাশে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখপূর্বক আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি, স্থানীয় সরকার বিভাগের অনুকূলে ১-৩৭০১-০০০১-২০৩১ কোড নম্বরে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকার (অফেরতযোগ্য) ট্রেজারি চালানের (সোনালী ব্যাংকের) মূল কপি, সম্প্রতি তোলা চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখপূর্বক ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ৯.৫X৪.৫ ইঞ্চিবিশিষ্ট পৃথক ফেরত খাম সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১১ আগস্ট ২০১৬।

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড

পদের নাম: হিসাবরক্ষক-ডিপো।

বয়স: ২৮ থেকে ৩২ বছর।

যোগ্যতা: বিকম/বিবিএস পাস। যেকোনো শিল্পপ্রতিষ্ঠানে স্টোর ও হিসাবসংক্রান্ত কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: যোগদানকালীন বেতন ১২০০০ টাকা এবং এক বছর পর ১৫০০০ টাকা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সহকারী ব্যবস্থাপক, এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ চেম্বার (ষষ্ঠ তলা), ৭৩ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০১৬।

সূত্র: ২২ জুলাই, প্রথম আলো, পৃ. ৪।

ব্র্যাক

পদের নাম: সেলস অফিসার।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার চালনায় দক্ষতা।

যোগ্যতা: এইচএসসি।

বেতন: মাসিক বেতন ৮৬৬২ টাকা। বেতনের অতিরিক্ত টিএ/ডিএ ও মোবাইল বিলের ব্যবস্থা আছে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা, অভিজ্ঞতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-290716 উল্লেখ করতে হবে। ব্র্যাকের প্রাক্তন কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০১৬।

সূত্র: ২৯ জুলাই, প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৩।

হাসান বুক ডিপো

পদের নাম: টিএসও/মার্কেটিং অফিসার।

পদের সংখ্যা: ২৫।

বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক। বই বিক্রয় অথবা সেলসে অভিজ্ঞতাসম্পন্ন।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের খামের ওপর পদের নাম উল্লেখ করে এক কপি ছবি ও পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ম্যানেজার, মানবসম্পদ বিভাগ, হাসান বুক ডিপো, ৩৩ তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১১ তলা), পুরানা পল্টন, ঢাকা-১০০০ এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট ২০১৬।

সূত্র: ২৯ জুলাই, প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৪।