সপ্তাহের বাছাই চাকরি
শিক্ষা মন্ত্রণালয় (ব্যানবেইস)
পদের নাম: কম্পিউটার অপারেটর (প্রতিবন্ধী কোটা)।
পদের সংখ্যা: ১২৮।
বয়স: ০১-০৮-১৬ তারিখে ৩২ বছরের মধ্যে।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি। বিজ্ঞান বিভাগ অগ্রাধিকার।
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: মানিকগঞ্জ, রাজবাড়ী, শেরপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, ফেনী, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও মেহেরপুর জেলা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের ব্যানবেইসের ওয়েবসাইট (www.banbeis.gov.bd/jobs) এ অনলাইন অ্যাপলিকেশন ফরম পূরণের মাধ্যমে দরখাস্ত করতে হবে। দরখাস্ত করার সময় ফরম পূরণের নিয়ম ও অন্যান্য শর্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত Tracking Number Formটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ পরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) অনুকূলে ১-২৫৭৯-০০০০-২০৩১ কোড নম্বরে ১০০ টাকা জমাপূর্বক ট্রেজারি চালানের স্ক্যান কপি আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০১৬।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)
পদের নাম: অফিস ম্যানেজার।
পদের সংখ্যা: ১।
যোগ্যতা: প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ধরনের উপ-প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: মাসিক বেতন সাকল্যে ১৫০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল নম্বর উল্লেখসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি, অভিজ্ঞতার সব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্ব সনদ ও ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ ২ সেট আবেদনপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, সাব প্রজেক্ট ম্যানেজার “Campus E-presence, Design and Implementation at CUET”, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ৪৩৪৯-এর অনুকূলে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০১৬।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
বয়স: ১৮ আগস্ট ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: এমবিএ/এমবিএম/গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, হিসাববিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, ব্যবস্থাপনা, এমআইএস, এইচআরএম, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি, লোকপ্রশাসন, ইংরেজি, আইন বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫ (৫ এর মধ্যে) এবং স্নাতক ও স্নাতকোত্তরে ন্যূনতম জিপিএ ৩ (৪-এর মধ্যে) থাকতে হবে। ইংরেজিতে ও কম্পিউটারে দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://www.al-arafahbank.com/career এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০১৬।
সূত্র: ৩ আগস্ট ডেইলি স্টার, পৃ. ৪।
বসুন্ধরা গ্রুপ
পদের নাম: ম্যানেজার (করপোরেট সেলস), বিএলপিজিএল।
যোগ্যতা: এমবিএ/এমকম।
অভিজ্ঞতা: ন্যূনতম ৭ বছর।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের এক কপি সিভির সঙ্গে কভার লেটার, ২ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র HOD, AHR, ICCB এবং BLPGL, বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স-০২, প্লট ৫৬/এ, ব্লক সি, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা শিল্প এলাকা, ঢাকা ১২২৯ এই ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০১৬।
সূত্র: ৪ আগস্ট প্রথম আলো, পৃ.৩।
আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার।
যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস। কাজের নকশা, পরিমাপ ও বিশ্লেষণ করার অভিজ্ঞতাসহ নির্মাণকাজ পরিচালনায় কমপক্ষে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৩৫০০০ থেকে ৪০০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র, পূর্ণ জীবনবৃত্তান্ত, ২ কপি, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ সহকারী ব্যবস্থাপক, এইচ আর অ্যান্ড অ্যাডমিন বিভাগ, আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ চেম্বার (৬ষ্ঠ তলা), ৭৩ দিলকুশা বা/এ, ঢাকা ১০০০ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০১৬।
সূত্র: ৫ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৪।
কারিতাস
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)।
পদের সংখ্যা: ১০।
বেতন: শিক্ষানবিশকালে সাকল্যে ৯০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আঞ্চলিক পরিচালক, কারিতাস ঢাকা অঞ্চল, ১/সি, ১/ডি, পল্লবী, সেকশন-১২, মিরপুর, ঢাকা ১২১৬ এই ঠিকানায় পাঠাতে হবে। প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা ও আবেদনের শর্তাবলি www.caritasbd.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে। খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০১৬।
সূত্র: ৫ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৩।
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)
পদের নাম: প্যারামেডিক।
পদের সংখ্যা: ২০।
যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ১ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করা (ম্যাটস অগ্রাধিকার)সহ মা ও শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে কমপক্ষে ১ বছরের কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন: সাকল্যে ১০০০০ টাকা। এ ছাড়া যাতায়াত ও মোবাইল বিল এবং উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি, যোগাযোগের ফোন নম্বরসহ পরিচালক (প্রশিক্ষণ ও মানবসম্পদ), বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ), প্রধান কার্যালয়, বাড়ি নম্বর ১৮৩ ইস্টার্ন রোড, লেন ২, নিউ ডিওএইচএস, মহাখালী, ঢাকা ১২০৬ এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৬ আগস্ট ২০১৬।
সূত্র: ৫ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৩।