সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোং লি.

পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার।

পদের সংখ্যা: ০৬।

বয়স: ৩০-০৯-১৬ তারিখে সর্বোচ্চ ৪৮ বছর।

যোগ্যতা: এসএসসি/সমমান পাস। প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণকারী, ন্যূনতম ওয়ারেন্ট অফিসার পদমর্যাদাসম্পন্ন।

মূল বেতন: ২৩০০০ টাকা। (স্টাফ লেভেল-০৪)

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন), করপোরেট অফিস, নওপাজেকো, বিদ্যুৎ ভবন (১৪ তলা), ১ আবদুল গণি রোড, ঢাকা ১০০০ বরাবর নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রতিরক্ষা বাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণ করার সপক্ষে প্রমাণপত্র, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার সনদ, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, স্থায়ী ঠিকানার বিপরীতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং নথ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনুকূলে ৫০০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০১৬।

সূত্র: ২ অক্টোবর প্রথম আলো, পৃ. ১৭।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ/নিরাপত্তা)।

পদের সংখ্যা: ১৮।

বয়স: ২৩-১০-১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছর।

যোগ্যতা: প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তরসহ সম্মানে দ্বিতীয় শ্রেণি অথবা ৪ বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মান ডিগ্রি। পরীক্ষাসমূহে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ/শ্রেণি/সমমান থাকতে হবে এবং কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য নয়।

বেতন: ২৩০০০-৫৫৪৭০ টাকা।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। http://bgfcl.teltalk.com.bd এই ওয়েবসাইটে লগইন করলে একটি লিংক পাওয়া যাবে। ওই লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়মানুযায়ী অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর বিকেল ৫টা।

ব্যাংক এশিয়া লিমিটেড

পদের নাম: ট্রেইনি অফিসার।

বয়স: ৩০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

যোগ্যতা: ব্যবসায় প্রশাসন/ অর্থনীতি/ হিসাববিজ্ঞান/ ফাইন্যান্স/ ব্যবস্থাপনা/ মার্কেটিং/ ব্যাংক ম্যানেজমেন্ট/ গণিত/ ইঞ্জিনিয়ারিং/ পরিসংখ্যান/ আইটি বিষয়ে সিজিপিএ ৪-এর মধ্যে সিজিপিএ-৩সহ ৪ বছরের স্নাতক পাস। কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার, বাংলা ও ইংরেজিতে পারদর্শী হতে হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের www.bankasia-bd.com>career>Available jobs এই ঠিকানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০১৬।

সূত্র: ২৫ সেপ্টেম্বর প্রথম আলো, পৃ. ৫।

পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড

পদের নাম: টেরিটরি সেলস অফিসার।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক। বাংলাদেশের যেকোনো অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। সেলসে অভিজ্ঞ প্রার্থী অগ্রগণ্য ও শর্ত শিথিলযোগ্য।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের দরখাস্ত, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (অবশ্যই কম্পিউটার কম্পোজড) ও ১ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ মানবসম্পদ বিভাগ, পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড, ৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক (পুরাতন ১৬ শান্তিনগর), ঢাকা-১২১৭ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। অথবা ই-মেইলেও জীবনবৃত্তান্ত পাঠানো যাবে [email protected] এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০১৬।

সূত্র: ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ১।

হাসান বুক ডিপো

পদের নাম: টিএসও/মার্কেটিং অফিসার।

পদের সংখ্যা: ২৫।

বয়স: সর্বোচ্চ ৩০ বছর।

যোগ্যতা: ন্যূনতম স্নাতক। বই বিক্রি অথবা সেলস এবং মার্কেটিংয়ে অভিজ্ঞতা অগ্রাধিকার।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের খামের ওপর পদের নাম উল্লেখ করে, ১ কপি ছবিসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জিপিও বক্স নং ৩৯৯৯, ঢাকা জিপিও, ঢাকা ১০০০ অথবা ৩৩, তোপখানা রোড, মেহেরবা প্লাজা (১০ম তলা), পুরানা পল্টন, ঢাকা ১০০০ এই ঠিকানায় আবেদনপত্র প্রেরণ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০১৬।

সূত্র: ২৩ সেপ্টেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ১।

বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড

পদের নাম: নিরাপত্তা অফিসার।

উচ্চতা: ন্যূনতম ৫ ফুট ৭ ইঞ্চি।

বয়সসীমা: ৩৫ থেকে ৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস।

অভিজ্ঞতা: সামরিক ও আধা সামরিক বাহিনীতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে) ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ভাইস প্রেসিডেন্ট, মানবসম্পদ বিভাগ, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ১৫৩-১৫৪ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮-এর বরাবরে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০১৬।

সূত্র: ৩০ সেপ্টেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৩।