সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)
পদের নাম: সময়রক্ষক।
পদের সংখ্যা: ৪।
বয়স: ১৫ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছর।
যোগ্যতা: অনুমোদিত শিক্ষা বোর্ড থেকে উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মহাপরিচালক, বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮-এর বরাবরে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম বিটাকের ওয়েবসাইটে (www.bitac.gov.bd) পাওয়া যাবে। আবেদনপত্র সচিব, বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা এবং অভিজ্ঞতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং মহাপরিচালক, বিটাক, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮ অনুকূলে ৫০০ টাকা মূল্যের ডিডি অথবা পে-অর্ডার (অফেরতযোগ্য) ও বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০১৭।
সূত্র: ১৭ ডিসেম্বর প্রথম আলো, পৃ. ১৪।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)।
পদের সংখ্যা: ৫।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং পরীক্ষাসমূহে ন্যূনতম ২টি প্রথম শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে ৩য় শ্রেণি/বিভাগ/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
বেতন: ২২০০০-৫৩০৬০ টাকা।
যেভাবে আবেদন: আাগ্রহী প্রার্থীদের http://sgfl.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নিয়মানুসারে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৫ জানুয়ারি ২০১৭।
সূত্র: ৭ ডিসেম্বর ডেইলি স্টার।
ব্র্যাক
পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার।
যোগ্যতা: স্নাতক। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমমান ফলাফল।
অভিজ্ঞতা: ভোগ্যপণ্য বিক্রয়ে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক জীবনবৃত্তান্ত, সব প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবিসহ ব্র্যাক, মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা ১২১২ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনপত্র ও খামের ওপর আবেদনকৃত পদের নাম এবং EN-661216 উল্লেখ করতে হবে। ব্র্যাকের সাবেক কর্মীদের ক্ষেত্রে জীবনবৃত্তান্তে পিন উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০১৬।
সূত্র: ১৬ ডিসেম্বর প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি পৃ. ৪।