সপ্তাহের বাছাই চাকরি
মিল্ক ভিটা
পদের নাম: সিনিয়র অফিসার (রক্ষণাবেক্ষণ)।
পদের সংখ্যা: ১০।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/সিভিল/অটোমোবাইল) চার বছরের গ্র্যাজুয়েট বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে সবক্ষেত্রে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ ৩ থাকতে হবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক বরাবর লিখিত আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয়তা, ধর্ম, যোগাযোগের মোবাইল ফোন নম্বর উল্লেখপূর্বক সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য সনদ, জাতীয় পরিচয়পত্র এবং চারিত্রিক সনদের সত্যায়িত কপি ও ৫০০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড বরাবর জমাদান করতে হবে। আবেদনপত্র অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসযোগে/সরাসরি তেজগাঁও প্রধান কার্যালয়ে পৌঁছাতে হবে। পদের নাম অবশ্যই আবেদনপত্রের খামের ওপর উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০১৭।
সূত্র: ১ আগস্ট প্রথম আলো, পৃ. ১৪।
রপ্তানি উন্নয়ন ব্যুরো
পদের নাম: সহকারী পরিচালক।
পদের সংখ্যা: ৬।
বয়স: ২২-৩০ বছর।
যোগ্যতা: মার্কেটিং/অর্থনীতি/সমাজবিজ্ঞান/ পরিসংখ্যান/ব্যবস্থাপনা/ব্যবসায় প্রশাসন/লোকপ্রশাসনে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি/দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান)সহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, টিসিবি ভবন (৫ম তলা), ১ কারওয়ান বাজর, ঢাকা বরাবরে ডাকযোগে দরখাস্ত পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদ, সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সচিব, রপ্তানি উন্নয়ন ব্যুরো, ঢাকার অনুকূলে ১০০ টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০১৭।
সূত্র: ১১ আগস্ট ডেইলি স্টার, পৃ. ১৩।
উত্তরা রেসিডেনসিয়াল কলেজ
পদের নাম: হিসাবরক্ষক।
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে চার বছর মেয়াদি অনার্স পাস।
বেতন: আলোচনাসাপেক্ষে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের উত্তরা রেসিডেনসিয়াল কলেজের নামে পূবালী ব্যাংক হিসাব নম্বর ৩৮৩১৯০১০০৪৪১০-এর অনুকূলে ২০০ টাকা জমাদানের রসিদ, দুই কপি ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং পূর্ণ জীবনবৃত্তান্তসহ দরখাস্ত কলেজের ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট ২০১৭।
সূত্র: ১১ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র চাকরিবাকরি, পৃ. ৪।