সপ্তাহের বাছাই চাকরি
বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক)
পদের নাম: এমটিডি।
পদের সংখ্যা: ৭৮।
বয়সসীমা: ৩০ বছর।
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনায় লাইসেন্সধারী এবং পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ি, শরীয়তপুর, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, বি-বাড়িয়া, লক্ষ্মীপুর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ। তবে এতিমখানা ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩ এই ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো প্রকার ঘষা-মাজা ছাড়া সব শিক্ষাগত যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতা, প্রার্থীর হেভি ড্রাইভিং লাইসেন্সের স্পষ্ট ফটোকপি এবং অভিজ্ঞতার মূল সনদের সত্যায়িত ফটোকপি, নাগরিকত্বের মূল সনদের সত্যায়িত ফটোকপি, সম্প্রতি তোলা তিন কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি, চারিত্রিক সনদ এবং পরিচালক, বেসামরিক কর্মচারী পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তরের অনুকূলে (সঞ্চয়ী হিসাব নম্বর: ০১২১৩৪০০৩৮৭২, সোনালী ব্যাংক লিমিটেড, নৌ সদর শাখা, বনানী, ঢাকা-১২১৩) ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার প্রদান করতে হবে। পোস্টাল অর্ডার বা চালান গ্রহণযোগ্য নয়। খামের ওপর পদের নাম, প্রার্থীর নিজ জেলার নাম এবং বিশেষ কোটা (যদি থাকে) মোটা অক্ষরে স্পষ্টভাবে অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ জুন, ২০১৭।
বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেড
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার।
পদের সংখ্যা: ৯।
বয়স: ১ জুন ২০১৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
যোগ্যতা: ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/কম্পিউটার)। ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: সর্বসাকল্যে ২০,০০০ টাকা।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও অন্যান্য সনদসহ সরাসরি বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যেকোনো শিডিউল ব্যাংক থেকে বাংলাদেশ ডিজেল প্লান্ট লিমিটেডের অনুকূলে ৩০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার প্রেরণ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০১৭।
শিল্প মন্ত্রণালয় (এসএমসিআইএফ)
পদের নাম: ঋণ তত্ত্বাবধায়ক।
পদের সংখ্যা: ২০।
বয়স: ০৪-০৬-২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা: কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
আবেদনের ঠিকানা: প্রার্থীদের আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ), মালেক ম্যানসন (৯ম তলা), ১২৮ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে বা সরাসরি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে সংরক্ষিত বক্সে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য প্রয়োজনীয় সনদের ফটোকপি এবং ক্ষুদ্র, মাইক্রো ও কুটির শিল্প ফাউন্ডেশন (এসএমসিআইএফ)-এর অনুকূলে যেকোনো তফশিল ব্যাংক থেকে ৩৫০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) এমআইসিআরযুক্ত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের কপি সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০১৭।
ব্র্যাক ব্যাংক
পদের নাম: কাস্টমার রিলেশনস অফিসার, ক্ষুদ্র ব্যবসা।
যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, ফিন্যান্স, অর্থনীতি বা বিজ্ঞান, পরিসংখ্যান অথবা হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর পাস। শিক্ষাজীবনে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে। সেলসে অভিজ্ঞতা থাকলে তা প্রার্থীদের বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রার্থীদের কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। লিখিত ও মৌখিক যোগাযোগে পারদর্শী হতে হবে। ঢাকার বাইরে কাজ করার মানসিকতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৮ মে ২০১৭।
সূত্র: ২০ মে, প্রথম আলো, পৃ. ১৬
গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টার
পদের নাম: বিএসসি নার্স।
পদের সংখ্যা: ৫।
যোগ্যতা: বিএসসি নার্সিং পাস।
বেতনস্কেল: ২০,০০০-৩,০০০-৬০,০০০ টাকা।
যেভাবে আবেদন: আগ্রহী অধূমপায়ী, পানসেবন ও প্রসাধনী ব্যবহারে বিরত প্রার্থীদের দুই কপি সদ্য তোলা ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতার সনদের ফটোকপি এবং সঙ্গে গণস্বাস্থ্য নগর হাসপাতালের নামে অফেরতযোগ্য ৫০০ টাকার পে-অর্ডার বা
ডিডিসহ আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে পরিচালক বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৭ জুন ২০১৭।
সূত্র: ২১ মে, প্রথম আলো, পৃ. ১২