সপ্তাহের বাছাই চাকরি

সমবায় অধিদপ্তর
পদের নাম: সহকারী পরিদর্শক
পদের সংখ্যা: ১৫ জন
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
বেতন: ৫২০০-১১২৩৫/-
বয়স: ০১.১২.২০১৪ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান, এতিমখানার নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, সমবায় ভবন, এফ-১০, আগারগাঁও সিভিক সেক্টর, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অফিস চলাকালীন পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিবন্ধক ও মহাপরিচালক, সমবায় অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এর অনুকূলে ১০০/- টাকা (অফেরতযোগ্য) ১-৩৮৩১-০০০০-২০৩১ খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে চালানের মূল কপি দাখিল করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৫।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়
পদের নাম: সহকারী গ্রন্থাগারিক
পদের সংখ্যা: ০২ জন
বয়স: ০১.১২.২০১৪ ইং তারিখে প্রাথীর বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র ডাকযোগে পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র, ৫/সি, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা-১০০০ এর বরাবর পৌঁছাতে হবে। পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র বরাবর ১০০/- টাকা মূল্যের যেকোনো তফসিলি ব্যাংক থেকে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০১৫।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৯টি
বেতন: ৫,৫০০-১২,০৯৫/-
বয়স: ১৮-৩০ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ (পঁয়ত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। বাংলা ও ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ৪৫ ও ৭০ শব্দ। বাংলা ও ইংরেজি টাইপে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ২৫ ও ৩০ শব্দ।
আবেদনের ঠিকানা: আবেদনকারীর স্বাক্ষর সংবলিত আবেদনপত্র সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাবর অফিস চলাকালে ভবন নম্বর-৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনকারীকে পরীক্ষার ফি বাবদ ১০০/- (এক শ) টাকা কোড নম্বর ১-৪৯০১-০০০১-২৬৮১ বিবিধ রাজস্ব ও প্রাপ্তি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে জমা করে রসিদের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০১ ফেব্রুয়ারি, ২০১৫।

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদের সংখ্যা: ০৪ জন
বয়স: প্রার্থীর বয়সসীমা ০১.১২.২০১৪ ইং তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির মাস্টারস ডিগ্রি এবং মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত অন্তত দুটি দ্বিতীয় বিভাগ বা শ্রেণির সার্টিফিকেট/ডিগ্রি।
বেতন: ১১০০০-২০৩৭০/-
আবেদনের ঠিকানা: প্রার্থীর স্বাক্ষরযুক্ত দরখাস্ত সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন, বনশিল্প ভবন, ৭৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায় পৌঁছাতে হবে। দরখাস্তের সঙ্গে সচিব, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন, বনশিল্প ভবন, ৭৩ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ এর অনুকূলে ২০০/- টাকা মূল্যমানের অফেরতযোগ্য যেকোনো সিডিউল ব্যাংক থেকে ডিডি/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১১ জানুয়ারি, ২০১৫।

প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম।
বয়স: ৩১.০১.২০১৫ ইং পর্যন্ত বয়স সর্বোচ্চ ৩০ বছর।
যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ/এমবিএম/ইএমবিএ/মাস্টার্স ইন ব্যাংকিং, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ম্যাথমেটিকস, ইকোনমিকস, স্ট্যাটিসটিকস, কম্পিউটার সায়েন্স ও বিজনেস স্টাডিজ। সব পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ স্নাতক/অনার্স ও মাস্টার্সে ৩.০০ (সিজিপিএ ৪.০০-এর মধ্যে) এবং সর্বনিম্ন সিজিপিএ এসএসসি ও এইচএসসিতে ৪.০০ (সিজিপিএ ৫.০০ এর মধ্যে)।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে www.premierbankltd.com—এই ঠিকানায় আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৭ জানুয়ারি, ২০১৫।

আশা
পদের নাম: জুনিয়র লোন অফিসার (জেএলও)
পদের সংখ্যা: ৫০০
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।
বয়স: ৩০.১২.২০১৪ ইং পর্যন্ত বয়স সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের নিয়মাবলি : আগ্রহী প্রার্থীদের প্রেসিডেন্ট, আশা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র নিজ নিজ জেলার বিপরীতে আশার জেলা কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। নিম্নলিখিত জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না।
জেলার নাম: চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার ও বান্দরবান।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিএম, আশা-চট্টগ্রাম জেলা। বাড়ি নম্বর-৬/খ, রোড নম্বর-১, আনন্দধারা আবাসিক এলাকা, পশ্চিম রামপুরা, হালিশহর, চট্টগ্রাম।
জেলার নাম: নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ও খাগড়াছড়ি।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিএম, আশা-নোয়াখালী জেলা, গুপ্তাংক (বিশ্বনাথ সংলগ্ন), ডাক-নোয়াখালী, থানা-নোয়াখালী সদর, জেলা-নোয়াখালী।
জেলার নাম: নারায়ণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ডিএম, আশা-নারায়ণগঞ্জ জেলা, ৪৭/৮, হাজি ব্রাদার্স রোড, (সরকার ম্যানশন), নিউ চাষাঢ়া, জাতলা, নারায়ণগঞ্জ।
আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি, ২০১৫।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: বিক্রয় প্রতিনিধি
বয়স: বয়স অনূর্ধ্ব ২৭ বছর।
যোগ্যতা: স্নাতক অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ উচ্চমাধ্যমিক পাস হতে হবে।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত ও স্বহস্তে লিখিত আবেদনপত্র মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ ঠিকানা বরাবর পাঠাতে হবে।
মনোনীত প্রার্থীদের নিম্নের ঠিকানায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বগুড়া: উত্তরা ট্রেনিং ইনস্টিটিউট, ভাই পাগলা বাজারের পেছনে, বগুড়া।
ঢাকা: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (১১ তলা), ৭২ মহাখালী বা/এ, ঢাকা-১২১২।
চট্টগ্রাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ১/সি বায়েজিদ বোস্তামী রোড, পূর্ব নাসিরাবাদ (মিমি সুপার মার্কেটের পাশে), চট্টগ্রাম।
বরিশাল: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ১৪০৬ রাজকুমার ঘোষ লেন, সিএনবি রোড, হাতেম আলী কলেজ চৌমাথা, বরিশাল।
সিলেট: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, ৪৪ পায়রা দর্শন দেউড়ি, সিলেট।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি, ২০১৫।
বিস্তারিত দেখুন: www.prothom-alojobs.com