সপ্তাহের বাছাই চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন
পদের নাম: সহকারী পরিচালক
পদের সংখ্যা: ১১ জন
বয়স: আবেদনকারীর বয়স ২৯ জানুয়ারি, ২০১৫তে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে দুই বছর এবং দুর্নীতি দমন কমিশনে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি।
বেতন: ১১০০০-২০৩৭০/-
আবেদনের ঠিকানা : আবেদনপত্র সচিব, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। কুরিয়ার সার্ভিস এবং হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না। সচিব, দুর্নীতি দমন কমিশনের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে ৩০০ টাকা বাংলাদেশ ব্যাংক-সোনালী ব্যাংক ট্রেজারি শাখার হিসাব কোড নং ১-৬৭০১-০০০১-২০৩১-এ জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৫।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন
পদের নাম: ক্রেডিট অফিসার (ঋণ কার্যক্রম)
পদের সংখ্যা: ১০০ জন
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন: সাকল্যে ১০ হাজার ৮০০ টাকা। (এক মাস ফিল্ড টেস্ট ও প্রশিক্ষণকালে মাসিক ৬ হাজার টাকা। এরপর ছয় মাস প্রভিশনকালে মাসিক ৭ হাজার ৫০০ টাকা।
যোগ্যতা: কমপক্ষে স্নাতক। বাইসাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে।
আবেদনের শর্তাবলি: আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট আকারের দুই কপি ছবি ও সব পরীক্ষা পাসের মূল সনদের সত্যায়িত কপি, অভিজ্ঞতার সনদ ও মূল নাগরিকত্ব সনদ, অনাত্মীয় দুজন বিশিষ্ট ব্যক্তির রেফারেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং নির্বাহী পরিচালক, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন বরাবর নিজের হাতে লিখিত আবেদনপত্রসহ (টেলিফোন/মোবাইল নম্বর অতি আবশ্যক) ৩০ জানুয়ারি, শুক্রবার সকাল নয়টায় আরআরএফ ভবন, সিঅ্যান্ডবি রোড, কারবালা, যশোরে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষার সময় মূল সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ ২০০ টাকা (অফেরতযোগ্য) পরীক্ষাকেন্দ্রে জমা দিতে হবে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)
পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা
পদের সংখ্যা: ০৫ জন
বয়স: ১ জানুয়ারি ২০১৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর [মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর]
বেতন: ১১০০০-২০৩৭০/- (গ্রেড ৯)
যোগ্যতা: প্রথম শ্রেণিতে বিএসইসিসহ (অনার্স) এমএসসি অথবা প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি। শিক্ষাজীবনে পরীক্ষার কোনোটিতেই তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা চলবে না।
আবেদনের ঠিকানা : আবেদনপত্র সচিব, বিসিএসআইআর, ড. কুদরত-এ-খুদা সড়ক, ধানমন্ডি, ঢাকা-১২০৫ বরাবর পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে সচিব, বিসিএসআইআর, ঢাকা-১২০৫-এর অনুকূলে ৪০০ (চার শ) টাকার অফেরতযোগ্য পোস্টাল অর্ডার/ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৫।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ১১ জন
বয়স: ১ ডিসেম্বর, ২০১৪ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি যথাক্রমে সাঁটলিপি ইংরেজি ৭০ ও বাংলা ৪৬ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর ইংরেজি ৩০ ও বাংলা ২৫ শব্দ (প্রতি মিনিটে)। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ৫৫০০-১২০৯৫/-
আবেদনের ঠিকানা: সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র উপসচিব ও সদস্যসচিব, নিয়োগ কমিটি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, (কক্ষ নং-০১২, ভবন নং-০৮, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০) ঠিকানায় ডাকযোগে পৌঁছাতে হবে অথবা বাংলাদেশ সচিবালয়ের প্রথম গেটে রক্ষিত বাক্সে অফিস সময়ের মধ্যে ফেলতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ১-৩৬৩১-০০০০-২০৩১ নম্বর কোডে ট্রেজারি চালানের মাধ্যমে দিতে হবে। যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, নেত্রকোনা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জয়পুরহাট, মাগুরা, চুয়াডাঙ্গা, নড়াইল, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা।
আবেদনের শেষ তারিখ: ৩১ জানুয়ারি, ২০১৫।

নির্বাচন কমিশন সচিবালয়
পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ০৪ জন
বয়স: বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার সন্তানদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩০ (ত্রিশ) বছর গণ্য করা হবে। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩২ (বত্রিশ) বছর গণ্য করা হবে।
যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা (বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার)। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। প্রার্থীকে অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাপেটিচিউজ টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন: ৪৭০০-৯৭৪৫/-
আবেদনের ঠিকানা: আবেদনপত্র উপসচিব (জনবল ব্যবস্থাপনা, কক্ষ নং-১৬, ব্লক নং-০৫, নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর, ঢাকায় রক্ষিত বাক্সে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা মূল্যমানের ট্রেজারি চালান কোড নং ১-০৬০১-০০০১-২০৩১-এর মাধ্যমে সিনিয়র সহকারী সচিব (হিসাব) নির্বাচন কমিশন সচিবালয়, শেরেবাংলা নগর, ঢাকার অনুকূলে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
বিস্তারিত নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে www.ecs.gov.bd দেখা যাবে।
আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি, ২০১৫।
বিস্তারিত দেখুন:
www.prothom-alojobs.com