সপ্তাহের বাছাই চাকরি

ঢাকা ওয়াসা
পদের নাম: গবেষণা কর্মকর্তা
পদের সংখ্যা: ০৪ জন
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে সব স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। অর্থনীতি/গণিত/পরিসংখ্যানে ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: ১১০০০-২০৩৭০/ (৯ম গ্রেড)
আবেদনের ঠিকানা: আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ওয়াসা, ওয়াসা ভবন, ৯৮ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সঙ্গে ঢাকা ওয়াসার অনুকূলে ৫০০ টাকা মূল্যমানের অফেরতযোগ্য পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৫।

অ্যারিস্টোফার্মা লিমিটেড
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার
যোগ্যতা: স্নাতকোত্তর/স্নাতক (এইচএসসি পর্যন্ত বিজ্ঞান)। শুধু পুরুষ প্রার্থী এবং বয়স ৩০ বছরের নিচে।
ওয়াক ইন ইন্টারভিউর তারিখ ও সময়: প্রার্থীকে জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সব শিক্ষাগত যোগ্যতার মূল ও সত্যায়িত ফটোকপিসহ আগামী ২৪, ২৫, ২৬ জানুয়ারি, ২০১৫ তারিখ, সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে অ্যারিস্টোফার্মা লিমিটেডের প্রিন্সিপাল অফিস, ৭ পুরানা পল্টন লাইন, ঢাকা-১০০০ এই ঠিকানায় ইন্টারভিউর জন্য আসতে হবে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেড
পদের নাম: প্রবেশনারি অফিসার
বয়স: ১৫.০১.২০১৫ তারিখে ৩০ বছর।
যোগ্যতা: এমবিএ/মাস্টার্স ইন কমার্স/অর্থনীতি/ইংরেজি/লোক প্রশাসন/আন্তর্জাতিক সম্পর্ক/ডেভেলপমেন্ট স্টাডিজ/ রাষ্ট্রবিজ্ঞান/ আইন/ইতিহাস/পরিসংখ্যান/গণিত/পদার্থ ও ব্যাংক ম্যানেজমেন্ট।
আবেদনের ঠিকানা: আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে www.southeastbank.com.bd এই ঠিকানায় আবেদন করতে হবে। স্ক্যান করা ছবি (২০KB) এবং স্নাতকোত্তর সার্টিফিকেটের স্ক্যান কপি অনলাইনে আবেদনের সময় সংযুক্ত করতে হবে। অনলাইনে আবেদনের পর সব শিক্ষাগত যোগ্যতা, ট্রান্সক্রিপ্ট/মার্কসিটের ফটোকপি, ট্র্যাকিং নম্বরের প্রিন্ট কপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিম্নের ঠিকানায় পাঠাতে হবে। হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, হেড অফিস, ইউনূস সেন্টার, (লেভেল-৬, ৫২-৫৩, দিলকুশা বা/এ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ১৫ ফেব্রুয়ারি , ২০১৫।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড
পদের নাম: মাঠ সংগঠক
পদের সংখ্যা: ৯৬ জন
বেতন: ৮,৫৫০/-
বয়স: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৩.০১.২০১৫ তারিখে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। পজীপ (পল্লী জীবিকায়ন প্রকল্প) বিভাগীয় প্রার্থী এবং একই ধরনের অন্যান্য উন্নয়ন প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
যোগ্যতা: স্নাতক ডিগ্রি অথবা দারিদ্র্য বিমোচনমূলক প্রকল্পের কাজে ছয় বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি/সমমান পরীক্ষায় পাস।
আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায়, পল্লী ভবন (৭ম তলা), ৫ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ বরাবরে সব কাগজপত্রসহ আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) যেকোনো তফসিলি ব্যাংকের শাখা থেকে প্রকল্প পরিচালক, পল্লী জীবিকায়ন প্রকল্প-২য় পর্যায় বরাবর উল্লেখ করে সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধার পোষ্য, উপজাতি বা অন্য কোনো কোটায় প্রার্থী হলে বিস্তারিত বিবরণ ও প্রমাণ সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৯ জানুয়ারি, ২০১৫।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
পদের নাম: প্রোগ্রাম অ্যাসিসট্যান্ট
পদের সংখ্যা: ০৭ জন
বেতন: ৫২০০-১১২৩৫/-
বয়স: ০১.০১.২০১৫ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। প্রার্থীকে এমএস অফিস, ইন্টারনেট ব্রাউজিংসহ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
আবেদনের ঠিকানা: আবেদনকারীকে অবশ্যই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদন ফরম অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে আবেদন করতে হবে। না হলে প্রার্থীর আবেদন বাতিল করা হবে। ওই আবেদন ফরমটি www.powerdivision.gov.bd অথবা www.sreda.gov.bd অথবা www.powercell.gov.bd এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। আবেদনপত্রের সঙ্গে চেয়ারম্যান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ভবন-১১ তলা, ১ নম্বর আবদুল গনি রোড, ঢাকা অনুকূলে পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) প্রেরণ করতে হবে। শেখ ফয়েজুল আমীন, সচিব (উপসচিব) টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা), বিদ্যুৎ বিভাগ, ঢাকা ও সদস্যসচিব, নিয়োগ/বাছাইকরণ কমিটি।
আবেদনের শেষ তারিখ: ০৫ ফেব্রুয়ারি , ২০১৫।
খাদ্য মন্ত্রণালয়
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০৬ জন
বেতন: ৫৫০০-১২০৯৫/-
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে): বাংলা ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে সর্বনিম্ন গতি (প্রতি মিনিটে): বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।
আবেদনের ঠিকানা: আবেদনপত্র সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, অভ্যন্তরীণ প্রশাসন-১, খাদ্য মন্ত্রণালয়ের কক্ষ নম্বর-১২৪, ভবন নম্বর-৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ ঠিকানায় অফিস সময়ের মধ্যে সরকারি ছুটির দিন ব্যতীত যেকোনো কার্যদিবসে ডাকযোগে পৌঁছাতে হবে। পরীক্ষার ফি (অফেরতযোগ্য) বাবদ ১০০ টাকার ট্রেজারি চালান ১/৪৮০১/০০০১/২৬৮১ কোডে সচিব, খাদ্য মন্ত্রণালয় বরাবর বাংলাদেশ ব্যাংক/সোনালি ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। বিজ্ঞপ্তির খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও (www.mofood.gov.bd) পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ১১ ফেব্রুয়ারি , ২০১৫।
বিস্তারিত দেখুন:
www.prothom-alojobs.com