সপ্তাহের শেষ দিনে বাজারে চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিনে গত বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) চাঙাভাব পরিলক্ষিত হয়েছে। এ দিন শেয়ারবাজারে মূল্যসূচক বেড়েছে ৯৬ পয়েন্ট। এ ছাড়া লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর আগের দিনের তুলনায় ৪৭ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। সব মিলিয়ে চাঙাভাব ফিরে আসে এই স্টক এক্সচেঞ্জে। সিএসই সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সার্বিক মূল্যসূচক ৯৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি। লেনদেনের পরিমাণ ছিল ৯০ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ৪৭ কোটি টাকা বেশি। আগের দিন (বুধবার) লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি টাকা। সূত্রমতে, বৃহস্পতিবার দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় ছিল—এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স ফুড লিমিটেড, ফোনিক্স ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড, বিওসি বাংলাদেশ লিমিটেড, সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড, ওশান কন্টেইনার লিমিটেড, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি, কাসেম ড্রাইসেলস লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডায়িং। অন্যদিকে দাম কমার ক্ষেত্রে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ছিল—ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেড, বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, অ্যাপেক্স ট্যানারি লিমিটেড, তাকাফুল ইসলামি ইনস্যুরেন্স লিমিটেড, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি, অ্যামবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড, নিটল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, আইপিডিসি ও আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড ওয়ান।