>বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।
মালয়েশিয়ায় সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস প্রকল্পের আওতায় বাড়ি কেনার তালিকায় বাংলাদেশিরা কততম?
তৃতীয় (চীন ও যুক্তরাজ্য যথাক্রমে প্রথম ও দ্বিতীয়)।
কোনটি আবাসন ব্যবসায়ীদের সংগঠন?
রিহ্যাব (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।
বাংলাদেশি পোশাকের ইউরোপীয় ক্রেতাদের জোটের নাম কী?
অ্যাকর্ড।
সম্প্রতি জি-২০ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
আর্জেন্টিনায় (বুয়েনস এইরেসে)।
সম্প্রতি ব্রাজিলে আবিষ্কৃত ‘সুপার কলোনি’ মূলত কী?
উইপোকার ঢিবি।
বাংলাদেশের আকিজ গ্রুপের তামাক ব্যবসা বিদেশি কোন কোম্পানিটি কিনে নিয়েছে?
জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠনের নাম কী?
বিজিএমইএ (বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)।
বিশ্বব্যাংকের সহজে ব্যবসা সূচক অথবা ইজ অব ডুয়িং বিজনেসে উন্নতির জন্য সংস্কারকাজ তদারকিতে গঠিত কমিটিটির নাম কী?
স্টিয়ারিং কমিটি।
কখন থেকে এবং কিসের ভিত্তিতে বিশ্বজুড়ে এক কেজির পরিমাণ নির্ধারিত হয়ে আসছে?
১৮৮৯ সাল থেকে ‘ল্যঁ গ্রঁদ কে’ নামক ধাতব সংকরের ভিত্তিতে।
জি-২০ ভুক্ত দেশগুলো পৃথিবীর মোট দেশজ উৎপাদনের কত অংশের উৎস?
শতকরা ৮০ ভাগ বা ৫ ভাগের ৪ ভাগের উৎস।
বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন?
১১ নম্বর সেক্টরে।
বীর প্রতীক তারামন বিবির জন্মস্থান কোথায়?
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার শংকর মাধবপুর গ্রামে।
আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থার নাম কী?
মুডি’স।
ভোলায় বিসিক শিল্পনগর কবে প্রতিষ্ঠা করা হয়?
১৯৯২ সালে।
সম্প্রতি অর্থ ও বাণিজ্যবিষয়ক ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স–এর দেওয়া বাংলাদেশের সেরা ডিজিটাল ব্যাংকের পুরস্কার পেয়েছে কোন ব্যাংক?
সিটি ব্যাংক।
ফাদার মারিনো রিগান কোন দেশের নাগরিক ছিলেন?
ইতালির।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফাদার মারিনো রিগানকে কবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়?
২০০৮ সালে।
ফাদার মারিনো রিগানকে কোন সম্মাননাটি দেওয়া হয়?
মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ (সিনিয়র জর্জ বুশ) ইরাকিদের কাছে কী নামে পরিচিত?
মিস্টার এমবার্গো।
কোন দুটি দেশের মধ্যে ব্যাপক বাণিজ্যযুদ্ধ চলছে?
যুক্তরাষ্ট্র ও চীন।
বাংলাদেশ নিজেদের কততম টেস্টে এসে উইন্ডিজ দলের বিপক্ষে প্রথমবারের মতো ইনিংস ব্যবধানে জেতে?
১১২তম।
রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত উত্তর আমেরিকার ক্রেতাদের জোটের নাম কী?
অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি।
বিশ্ব জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় এ খাতের বৈশ্বিক কর্মসূচি পরিচালনায় কত ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক?
২০ হাজার কোটি মার্কিন ডলার।
কোন দেশ থেকে ব্যালন ডি’অর পুরস্কারটি দেওয়া হয়?
ফ্রান্স।
২০১৮ সালে ফোর্বস সাময়িকীর করা বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কত তম?
২৬তম।
গ্রন্থনা: মাহবুব আলম