সপ্তাহের সাধারণ জ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য।

 ●  ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ঋণ নেওয়ার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সঙ্গে কোন সংস্থাটির চুক্তি হয়েছে?

উত্তর: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। 

● ২০১৮-১৯ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত দেশের রপ্তানি আয় কত?

উত্তর: ২ হাজার ৪১৭ কোটি ডলার (২০১৭-১৮ অর্থবছরের মোট রপ্তানি আয় ছিল ৩ হাজার ৬৬৬ কোটি ডলার)।

● ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে?

উত্তর: ভাষাশহীদ রফিকউদ্দিন আহমদ। 

● জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাতে দেশের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল কোনটি?

উত্তর: কর্ণফুলী ড্রাই ডক। 

● ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?

উত্তর: জওহরলাল নেহরু। 

● প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল কবে?

উত্তর: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে (নির্মাণকাজ শেষ হয়েছিল ২৪ তারিখ ভোরে)। 

● প্রথম শহীদ মিনার কে উদ্বোধন করেছিলেন?

উত্তর: ভাষাশহীদ শফিউরের বাবা। 

● সম্প্রতি বাংলাদেশের ফুটবল ইতিহাসে পুরুষ দলের প্রথম নারী কোচ হয়েছেন কে?

উত্তর: মিরোনা খাতুন। 

● সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ কদিনের জন্য স্থগিত করা হয়েছে?

উত্তর: ৯০ দিনের।

 ● পরিবেশ ও বন রক্ষায় বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৭৯তম (১৮০টি দেশের মধ্যে)। 

● প্লাস্টিক দূষণে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: দশম। 

● বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ‘বাংলাদেশ শিক্ষা তথ্য-২০১৮’–এর প্রতিবেদন অনুযায়ী মাধ্যমিকে ছেলেদের ঝরে পড়ার হার কত?

উত্তর: ৩৬ দশমিক শূন্য ১ শতাংশ (মেয়েদের ৪০ দশমিক ১৯ শতাংশ)। 

● ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৯’–এর আইন অনুসারে ধর্মঘট করতে হলে কত অংশ শ্রমিকের সমর্থন থাকতে হবে?

উত্তর: দুই-তৃতীয়াংশ (আগে ছিল তিন-চতুর্থাংশ)।

● নতুন আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন গঠন করতে হলে কত শতাংশ শ্রমিকের সমর্থন লাগবে?

উত্তর: ২০ শতাংশ (আগে ছিল ৩০ শতাংশ)। 

● বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পে কোন বিদেশি সংস্থাটি যুক্ত?

উত্তর: জাইকা। 

● যুক্তরাজ্যের বর্তমান বিরোধী দলের নাম কী?

উত্তর: লেবার পার্টি (থেরেসা মের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি)। 

● সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী সে দেশের নারীদের চার সন্তান নিলে আজীবনের জন্য আয়কর মওকুফ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন?

উত্তর: হাঙ্গেরির প্রধানমন্ত্রী। 

● সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জাতীয় জীবনে অবদানের জন্য এখন পর্যন্ত কতজনকে একুশে পদক দেওয়া হয়েছে?

উত্তর: ৪৭৫ ব্যক্তিকে এবং তিনটি প্রতিষ্ঠান। 

● একই তথ্য অনুযায়ী কতজনকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে?

উত্তর: ২৬৩ ব্যক্তি ও ২৬টি প্রতিষ্ঠানকে। 

● ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস ইনডেক্স বা বৈশ্বিক সংযোগ সূচক-২০১৮-তে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ১৪০তম। 

● ডিএইচএল গ্লোবাল কানেক্টেডনেস ইনডেক্সের প্রতিবেদন অনুযায়ী কোন অঞ্চলের দেশগুলো সবচেয়ে বেশি একে অপরের সঙ্গে যুক্ত?

উত্তর: ইউরোপ। 

● বিশ্বে গাড়ি উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: চীন। 

● মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?

উত্তর: বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। 

● মেসিডোনিয়ার পরিবর্তিত নাম কী?

উত্তর: নর্থ বা উত্তর মেসিডোনিয়া।
গ্রন্থনা: মাহবুব আলম