সফটওয়্যার নিয়ন্ত্রিত গাড়ি
গাড়ি চলবে সফটওয়্যারে। বাস্তবে সড়কে চলাচলকারী সেই গাড়ির নিয়ন্ত্রণব্যবস্থা হবে অনেকটা কম্পিউটার গেমসের মতোই। জাপানি মোটরগাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান নিশান মোটরস আগামী বছরের মধ্যেই বাজারে আনতে যাচ্ছে ‘স্টিয়ার-বাই-ওয়্যার’ প্রযুক্তির কম্পিউটার-নিয়ন্ত্রিত গাড়ি। এই গাড়ির স্টিয়ারিং থেকে কম্পিউটারে সংকেত (সিগন্যাল) যাবে। চাকাও নিয়ন্ত্রণ করবে সফটওয়্যার। তবে এই স্টিয়ারিং কেবল গাড়ির সামনে নয়, যেকোনো স্থানেই রাখা যাবে।প্রকৌশলীরা জানান, প্রযুক্তির ব্যবহারের ফলে গাড়ির কর্মক্ষমতা বাড়বে এবং জ্বালানির সাশ্রয় হবে। সাধারণত বিমানে ব্যবহূত এই প্রযুক্তি এই প্রথম সফলভাবে গাড়ি নির্মাণে ব্যবহার করা হয়েছে। চালক ও আরোহীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই নতুন এই গাড়ি তৈরি করা হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থাকবে যান্ত্রিক নিয়ন্ত্রণের পুরোনো ব্যবস্থাও। আর এভাবেই হয়তো একদিন চালকবিহীন গাড়ি তৈরি করে বাজারে আনা হবে। বিবিসি।