সফটওয়্যারবিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশা অনুযায়ী ভবন তৈরিতে কি পরিমাণ কাঁচামাল প্রয়োজন, আগে তা হিসাব কষে বের করতে দুই-তিন সপ্তাহ সময় লাগত প্রকৌশলীদের। এখন সফটওয়ার ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যেই এ তথ্য জানা যাবে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত রোববার অনুষ্ঠিত সফটওয়্যারবিষয়ক কর্মশালায় এ ধরনের অভিনব সব সফটওয়ারের সঙ্গে পরিচিত হন শিক্ষার্থীরা। পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী মো. শামসুল ইসলাম। কর্মশালায় সফটওয়্যারবিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। ইট্যাবস, স্যাব, স্ট্যাটপ্রো প্রভৃতি সফটওয়্যারের কাজের প্রক্রিয়া তুলে ধরা হয়। এ ছাড়া সদ্য পাস করা প্রকৌশলীরা কর্মজীবনে কী ধরনের প্রযুক্তিগত সমস্যায় পড়েন—তা নিয়েও আলোচনা হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন—পুরকৌশল বিভাগের প্রধান ড. মো. জাহাঙ্গীর আলম, ড. স্বপন কুমার পালিত, ড. হযরত আলী, মো. তারেকুল আলম প্রমুখ।