সফটওয়্যারের জমজমাট মেলা
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রের ভেতর-বাইরের চারপাশের সাজ বর্ণিল। বড় বড় ব্যানার আর ফেস্টুনে চোখ পথচারীদের। অনেকে আবার ভেতরে ঢুকছে রীতিমতো লাইন করে। তবে ক্লান্তি নেই কারও ভেতরে। কারণ মেলাটি যে তথ্যপ্রযুক্তির! যাঁরা এগিয়ে যেতে চান ডিজিটাল ভবিষ্যতের দিকে, তাঁরা থাকেন অপেক্ষায়, এমন মিলনমেলার।দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১২’ এখন চলছে। ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এ মেলা। ‘এমপাওয়ারিং নেক্সট জেনারেশন’ স্লোগানে মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এ মেলার আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সহযোগিতা করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ (এটুআই) কর্মসূচি।অনেক আয়োজনে জমজমাটআকারে-আয়তনে, রঙে-ঢঙে আর আয়োজনে এবারের মেলা একটু আলাদা। বাংলাদেশের ১৬৮ প্রতিষ্ঠানের অংশগ্রহণ যেমন রেকর্ড তৈরি করেছে, তেমনি বেড়েছে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণও। তিন দেশের ১২টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানও আছে মেলায়। আছেদেশি-বিদেশিপ্রতিষ্ঠানের মধ্যে মেলবন্ধন ঘটানোর বিশেষউদ্যোগ। দর্শকেরা যাতে সুবিধামতো ঘুরে ঘুরে সবকিছু দেখতে পারেন সে জন্য আলাদা আলাদা এলাকায় ভাগ করা হয়েছে মেলা প্রাঙ্গণ। মেলার আহ্বায়ক তামজিদ সিদ্দিকি জানান, ‘তরুণদের উৎসাহিত করতে মেলায় থাকছে নানা বিষয়। তথ্যপ্রযুক্তির শিক্ষা, গেমস, অ্যানিমেশন, আউটসোর্সিং, ব্যবসায়িক বিভিন্ন সফটওয়্যার, মাল্টিমিডিয়া, ই-কমার্স, ই-গভর্নেন্স, তারহীন যোগাযোগব্যবস্থা, টেলিযোগাযোগ ও নেটওয়ার্কিং, মাল্টিমিডিয়াসহ নানা প্রযুক্তি ও সেবার সমাহার আছে।বৈচিত্র্যে ভরাএই মেলায় প্রযুক্তি আর সেবার ছড়াছড়ি। কী নেই এখানে! আবাসননিরাপত্তা, হাসপাতাল, দোকান, ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান, পোশাক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানের নিরাপত্তা এবং হিসাব সংরক্ষণ সফটওয়্যারগুলোর প্রচুর চাহিদা দেখা যাচ্ছে। প্রতিষ্ঠান ব্যবস্থাপনার নানা ধরনের সফটওয়্যার খোঁজ নিতে দেখা যায় দর্শনার্থীদের। অনলাইনে কেনাবেচার জন্য রয়েছে ই-কমার্স সাইটের বেশ কয়েকটি স্টল।অ্যানিমেশন সফটওয়্যার, মাল্টিমিডিয়া, কার্টুন ইত্যাদিও দেখা যাবে মেলায়। আর ফরমায়েশি (কাস্টোমাইজড) সফটওয়্যার তো আছেই।আগামীকাল শনিবার মেলায় থাকছে আরেকটি মজার আয়োজন—চাকরির মেলা। যাঁরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে চাকরি করতে চান, তাঁদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কেননা, চাইলেই এখানে জীবনবৃত্তান্ত জমা দিতে পারেন পছন্দের প্রতিষ্ঠানে। মেলাতেই নির্ধারিত দিনে আপনাকে সাক্ষাৎকারের জন্য ডেকে নেবে প্রতিষ্ঠানটি। সফটওয়্যার মেলায় এসেছে দুটি বিশেষ রোবট। এর একটি প্রতিরক্ষার কাজে ব্যবহূত হয়।আরেকটি রোবটের কাজ ঘর পরিষ্কার করা, ‘ফ্লোর ক্লিনার রোবট’। এই দুই রোবট ঘিরে দর্শনার্থীদের অনেক আগ্রহ দেখা যাচ্ছে।দেশি-বিদেশি প্রযুক্তির বিনিময়মেলায় বাংলাদেশ ছাড়াও আছে নেদারল্যান্ড, যুক্তরাজ্য, ডেনমার্কের বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান। এদের বিভিন্ন প্রযুক্তি ও সেবার কথা যেমন জানার সুযোগ হচ্ছে, তেমনি নিজেদের প্রযুক্তি বা সফটওয়্যার তাদের সামনে তুলে ধরা যাচ্ছে।যার মাধ্যমে তৈরি হতে পারে বিদেশি বিনিয়োগের সুযোগ। বেসিসের সভাপতি মাহবুব জামান বলেন, ‘সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবার এই আয়োজনের ব্যাপ্তি দিন দিন বাড়ছে। প্রযুক্তির বিশ্ববাজারে নিজেদের চাহিদা সৃষ্টিতে যা অত্যন্ত দরকারি। এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের সফটওয়্যার ও প্রযুক্তি যেমন ঋদ্ধ হবে, তেমনি পরবর্তী প্রজন্ম গড়ে উঠবে একটি শক্তিশালী প্রজন্ম হিসেবে। সম্ভাবনাময় এই খাতে প্রতিবছর রপ্তানি আয়ে নতুন সংখ্যার যোগই এর প্রমাণ। ধারণা করা হচ্ছে, এ বছর আমরা ছয় থেকে সাত কোটি ডলার আয় করতে পারব, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।’আরও কত কী!মেলায় রয়েছে রকমারি সব আয়োজন। তরুণদের নিয়ে মেলার আগে আয়োজিত প্রতিযোগিতা ‘আবিষ্কারের খোঁজে’-এর চূড়ান্ত পর্বেআসা ১০টি প্রকল্প আছেমেলার একটি স্টলে। শনিবার হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।আজ শুক্রবার মেলায় থাকছে ‘ভাষার মাসে বাংলা ব্লগের মিলনমেলা’ সেমিনার। প্রোগ্রামারদের নিয়ে ‘কোড ওয়ারিয়র্স চ্যালেঞ্জ’ নামের প্রতিযোগিতা হবে আগামীকাল। আছে ৮০টির বেশি সেমিনার, কারিগরি ও উন্মুক্ত অধিবেশন। এ ছাড়া আছেবেসিস অ্যাওয়ার্ড নাইট ২০১২।অপার সুযোগের আউটসোর্সিংয়েআউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসে আয় করা সম্ভব, তা জানাই ছিল না মেলায় আসা সাবেরা বেগমের। এখানে এসে তাঁর আগ্রহ তাই বেড়ে গেছে আউটসোর্সিংয়ে। মেলায় এসে তিনি সারা দেশের এমন কিছু মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন, যাঁরা অনলাইনে আয় করেন। ‘তাও আবার হাজার হাজার ডলার!’ আউটসোর্সিং বিষয়ে বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘আউটসোর্সিংয়ে এখন অনেক সুযোগ তৈরি হচ্ছে। তা ছাড়া বড় বড় সব প্রতিষ্ঠানের কাজগুলো এখন দেশেই হচ্ছে। তাই এ খাতে যাঁরা কাজ করেন সেসব ফ্রিল্যান্সারদের জন্য এটি দারুণ সুযোগ। আমাদের (বেসিসের) প্রায় ১০ হাজারের বেশি ফ্রিল্যান্সার রয়েছে সারা দেশে। সামনে আউটসোর্সিং কাজের অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ব্যক্তি উদ্যোগের সঙ্গে সঙ্গে সরকারি নানা ধরনের সহযোগিতা দরকার এই ক্ষেত্রটিতে। ইন্টারনেটে ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আউটসোর্সিং কাজ করার ক্ষেত্রও বেড়েছে।’ গত বছরের মতো এবারও ‘বেসিস ফ্রিল্যান্সার অব দ্য ইয়ার’ শিরোনামে ব্যক্তিগত, দলীয় ও প্রাতিষ্ঠানিক ভাগে পুরস্কার দেওয়া হবে ফ্রিল্যান্সারদের।মেলায় যেতে চাইলেপ্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে। মেলায় প্রবেশমূল্য ৫০ টাকা। তবে শিক্ষার্থী এবং পেশাজীবীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।