সফল একজনের কথা
এক ধরনের আগ্রহ নিয়েই গ্রাফিক ডিজাইনের কাজের শুরুটা হয়েছে।তা ছাড়া সৃজনশীলতা দিয়ে নতুন কিছু করার সুযোগও রয়েছে—এসব ভেবেই গ্রাফিকস ডিজাইনের কাজ শুরু করেন মো. ফারুক হোসেন। বর্তমানে জানালা বাংলাদেশ লিমিটেডের ক্রিয়েটিভ ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি। সব মিলিয়ে প্রায় পাঁচ বছর ধরে এ কাজ করে যাচ্ছেন তিনি। জানালেন, এ কাজে একধরনের চ্যালেঞ্জ রয়েছে। প্রতিদিন নানা ধরনের ডিজাইনের মধ্যে নতুন কিছু করার আগ্রহটা তাই অনেক বেশি থাকে। একটা সময়ে শুধু দেশে কাজ হলেও এখন এই কাজের ক্ষেত্র বেড়ে দেশের বাইরে গেছে। এ কাজে যথেষ্ট সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, কাজটা যেহেতু আগ্রহ আর ভালোবাসা থেকে শুরু করলে ভালো হয়, তাই কাজের শুরু ও শেখাটা নিজে নিজে শুরু করলে ভালো হয়। আর বর্তমানে আউটসোর্সিং কাজের মধ্যে ছবি সম্পাদনার কাজগুলোর চাহিদাই বেশি, যার মাধ্যমে ভালো করার যথেষ্ট সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। যাঁরা এ কাজে আসতে চান, তাঁদের এই কাজের প্রতি আগ্রহটা থাকতে হবে। কাজকে ভালোবাসলেই ভালো করা সম্ভব এবং এগিয়ে যাওয়া সহজ হবে।