সফল ড্রপআউট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের দুনিয়ায় ‘পর্দার পেছনের’ এক নাম দানিয়েল ইক। সুইডিশ উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ দানিয়েল অনলাইন মিউজিক স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। এর আগে দানিয়েল ইউটরেন্টের নির্বাহী ছিলেন। জেনে অবাক হবেন, বর্তমানে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পদের মালিক লোকটি একজন ড্রপআউট!
হাইস্কুলের পড়াশোনা শেষে বিশ্বখ্যাত কেটিএইচ রয়েল ইনস্টিটিউট অব টেকনোলজিতে ভর্তি হন দানিয়েল। পড়াশোনার চেয়ে নিজের মনমতো একটা কিছু করার দিকেই তাঁর ঝোঁক ছিল বেশি। সেই ঝোঁক থেকেই ঝুঁকি নিয়ে পড়াশোনাকে বিদায় জানান তিনি। আর এরপর একে একে গড়ে তোলেন অ্যাডভার্টিগো আর স্পটিফাই। ২০০৮ সালে প্রতিষ্ঠিত স্পটিফাইয়ের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ মিলিয়ন।
সূত্র: ব্লুমবার্গ