সফল ড্রপআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টেন স্টুয়ার্ট
ক্রিস্টেন স্টুয়ার্ট

টেনেটুনে স্কুল পাশ
হলিউড সিনেমা টোয়াইলাইট-এর জন্য আলোচিত ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০১২ সালের ফোর্বস সাময়িকীর তালিকায় তিনি ছিলেন হলিউডের সর্বোচ্চ আয় করা অভিনেত্রী। মাত্র ১০ বছর বয়সে ডিজনির সিনেমায় অভিষেক হয় তাঁর। আর তাতেই বইপত্র থেকে দূরে যাওয়া শুরু তাঁর। সপ্তম শ্রেণি পর্যন্ত নিয়মিত স্কুলে গেলেও এরপরে অনিয়মিত হয়ে পড়েন। দূরশিক্ষণে হাইস্কুলের পড়াশোনা শেষ করলেও আর বিশ্ববিদ্যালয়ে পা রাখেননি এই তারকা। সূত্র: ইয়াহু মুভিজ

মুকেশ আম্বানি
মুকেশ আম্বানি

এমবিএকে না
আলোচিত ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি। ফোর্বস সাময়িকীর ২০১৪ সালের প্রভাবশালী বিশ্ব ব্যক্তিত্বের তালিকায় তাঁর অবস্থান ৩৬। পৃথিবীর ১৯তম শীর্ষ ধনীও বটে এই ভারতীয় ব্যবসায়ী। ১৯৫৭ সালে জন্ম নেওয়া মুকেশের হাইস্কুলের পড়ালেখা মুম্বাইয়ের হিল গ্যারেঞ্জ হাইস্কুলে। তিনি স্নাতক ডিগ্রি নেন ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলজি থেকে। এরপর মুকেশ এমবিএ করার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু এক বছর পড়া শেষে এমবিএ ডিগ্রিকে বিদায় জানান তিনি। দেশে ফিরে বাবার ব্যবসা প্রতিষ্ঠানের হাল ধরেন মুকেশ। সূত্র: ফোর্বস